মমতা

এক লহমায়
করে দেয়া যায়
অঙ্গীকার বিকল।

কিছু অনিহায়
ভেঙ্গে ফেলা যায়
ঘনিষ্টতার শিকল।

মুগ্ধতা জেগেছিল যেভাবে,
উবে যেতে পারে তা সেভাবে,

কিন্তু, মমতা?
আছে কি, তোমার তা
ভোলানোর কোনো ক্ষমতা?

অকারণ তাই এই অঙ্গীকার ভেঙ্গে দেয়া,
অকারণ তাই এই ঘনিষ্টতা ভুলে যাওয়া,
ব্যার্থ তুমি যাবতিয় মুগ্ধতা হারিয়ে,
যতক্ষন, মমতার মাঝে আছো দাঁড়িয়ে।

৪,০৫৩ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “মমতা”

    • পারভেজ (৭৮-৮৪)

      খায়রুল ভাই, অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
      ঠিকই ধরেছেন, এই কথাটাই আসলে বলতে চেয়েছি...
      এই কথাটা কিন্তু বুঝি সবাই, কিন্তু এমন একটা ভান করি, যেন "এ আর এমন কি?"
      🙂 🙂 🙂 (সম্পাদিত)


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।