অপমৃত্যু

চলে গেলো ওরা…
আমার দিকে ফিরে তাকালোনা একবার……
একবারও কেউ বললো ন “তোমাকে দু’চোখে দেখতে পারি না আমি……………
……………………………………………………………
……………………………………………………………
এমনই বোধ হয় কিছু একটা লিখেছিলাম আমার জীবনের প্রথম কবিতা হিসেবে । তাও আবার লিখেছিলাম আমার ২ ব্যাচ জুনিয়র যখন কলেজ থেকে এস এস সি পরীক্ষার ছুটিতে যাচ্ছিলো আর আমি আমার রূমের জানালা দিয়ে তাদের দেখছিলাম , তখন । জানিনা কেন সেদিন প্রথমবারের মত আমার মাঝে কবিত্ব জেগে উঠেছিল ,

বিস্তারিত»

একটি শিরোনামহীন গল্প

-হ্যালো, কোথায় তুমি?
-এইত আর ৫ মিনিট।
-দশ মিনিট আগেই তো বললে ৫ মিনিট, এখনও ৫ মিনিট শেষ হল না তোমার…
-দাড়াওনা বাবা আর কিছুক্ষন, ২ বছর আগে তো ঘন্টার পর ঘন্টা আমার জন্য ওয়েট করতে,
শুধু আমার মুখের একটা কথা শোনার জ়ন্য……এইত আমি বের হলাম রুম থেকে, তুমি রিকসা ঠিক করেছ তো ?
-হ্যা করেছি, তুমি আস তাড়াতাড়ি…
-এইত লিফট এ আমি…

বিস্তারিত»

দুটি কবিতা/ গান পড়ুন (একটি শুনতেও পাবেন)

আমার সর্বশেষ ব্লগটিতে কথা দিয়েছিলাম যে, সুরসহ কবিতা লিখে দেব পরবর্তী পোস্টে। আজ দু’টি কবিতা পোস্ট করছি- প্রথমটি সুরছাড়া…এবং দ্বিতীয়টি সুরসহ। আপনাদের কেউ যদি গানের ট্র্যাক বানাতে পারদর্শী থেকে থাকেন, আমার সাথে ব্যক্তিগত বার্তায় যোগাযোগ করতে পারেন।
প্রথম গানটি নিয়ে আমার একটা স্বপ্ন আছে- মূলত সম্পূর্ণ ভিন্নধর্মী সুর দিয়েছি গানটিতে, গানটি শুধু গ্র্যান্ড পিয়ানোতেই হবে, অন্য কোন বাদ্যযন্ত্রের আধিক্যতা থাকবেনা। আর দ্বিতীয় গানটিকে সুর করার সময় একটি মেলোডিয়াস মৌলিক সুরের গান সৃষ্টির জন্য আপ্রাণ চেষ্টা করেছি।

বিস্তারিত»

পুরুষ

আমাকে ভালবাসবার জন্যে তোমাকে পুরুষ হতে হবে।

আমার নেই প্রয়োজন নীল পদ্ম
কিম্বা
দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বেধে দেবার।
পুরুষ হবার জন্য
তোমাকে অসীম সাহসিকতার পরিচয় দিয়ে
রাক্ষসের প্রানভ্রমর কবজ করতে হবে না;
দিগ্বিজয়ী বীরও হতে হবে না তোমাকে।
সাহস তো জোয়ান অব আর্ক, তারামন বিবি বা
দেবী চৌধুরানীরাও দেখিয়েছিল।
দুর্গার শক্তির কাছে নাকি হার মেনেছিল
মহিষাসুরও!

বিস্তারিত»

অপূর্ণ শেষ ইচ্ছা

বাইরে সুন্দর একটি আলো আলো দিন। ঠান্ডাও না, আবার গরমও না। আসিফ সাধারনত অফিস থেকে দেরীতে ফেরে। আগে ফিরেও বা কি করবে। অফিসের অন্যরা প্রায় সবাই চলে গেছে তখন। একা অফিসে থাকতে ভালই লাগে আসিফের। জালনা দিয়ে বাইরের দূর পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে ভাল লাগে। অনেক দূর পর্যন্ত দেখা যায় তার চার তলার অফিস থেকে। এই দিকেই তার ফেলে আসা জন্মভূমি, তবে অত দূর দেখা যায়না।

বিস্তারিত»