ক্র্যাশ রিপোর্ট

আমার নতুন কম্পিউটারে এরই মধ্যে নানা অদ্ভুতুড়ে আর ভূতুড়ে অসুখ দেখা দিয়েছে। কেনার পরে প্রথমে দুইটা অপারেটিং সিস্টেম বসালাম, এক্সপি, যেহেতু আমি এক্সপি-কে ভালোবাসি; আর উইন্ডোজ৭, কারণ সে তন্বী তরুণীর দেহবল্লরি নিয়ে হাজির হলো। পাইরেসিকে জিন্দাবাদ বলতে আমার কোনই আপত্তি নাই, হীনমন্যতাও নাই; তাই দুইটা ড্রাইভে এক্সপি ও ‘৭’ জায়গা করে নিলো। আমি দুইখানেই যাই, ঘুরি ফিরি ভালো লাগে।

প্রথম সমস্যা শুরু হলো যেদিন থেকে লাইভ মেসেঞ্জারে কয়েকদিন ধরে ঝুলে থাকা নোটিফিকেশনের কারণে আমাকে লগইন করতেই দিলো না!

বিস্তারিত»

মর্চুয়ারি

[এখানকার বক্তব্যগুলো হায়দারের স্ত্রী প্রেরণা’র লেখা]

ডিএনএ টেস্টের মাধ্যমে কেন যে লাশগুলোকে আইডেন্টিফাই করা হলো না, বুঝতে পারলাম না। ভাইদের লাশগুলোর তো খুবই বিশ্রী অবস্থা ছিল। খুবই কম সংখ্যককে চেনা গেছে। পোস্ট মর্টেম করার সময় স্যাম্পল সবারই রাখা হয়েছিল। দাফন করা লাশগুলোকে কেন কবর থেকেই বা তুলতে হবে, আমি বুঝি না। মেডিকেল সায়েন্স না পড়ে থাকলেও এতটুকু জ্ঞান তো আমার আছে। প্রত্যেকের বাচ্চার সাথে স্যাম্পলের ডিএনএ টেস্ট করা যেতে পারে।

বিস্তারিত»

কেএফসি

[এখানকার বক্তব্যগুলো হায়দারের স্ত্রী প্রেরণা’র লেখা]

আমার ঠিক তারিখটা মনে নাই, জুন মাসের দিকেই হবে। মন খারাপ লাগলে প্রায় পিলখানার গেটের সামনে দিয়ে যাই এবং দাঁড়াই। মনে হয় এখানের মাটিতে তো তানভীর পাড়িয়েছে। ও আমার কাছ থেকে হারিয়ে গেছে ঠিকই, কিন্তু যত দিন যাচ্ছে, আমার অপেক্ষার প্রহর বেড়ে যাচ্ছে। প্রতিদিনই ভাবি ও সামনে আসলে কি করবো। আমার সারাদিন ওর কথা ভাবতে ভীষণ ভালো লাগে।

বিস্তারিত»

টিউবলাইট ছ্যাঁকা- দ্য নিউ মুনমুন

এম্নিতে আজগুবী সিনেমা আমি ব্যাপুক ভালু পাই। ধুমধাড়াক্কা সাই ফাই থিয়েটারে আসলে আমি নিয়মিত দেখি। আর ভুত-প্রেত-ভ্যাম্পায়ার থাকলে তো কথাই নাই! রাতের বেলা ঘর অন্ধকার করে ভুতের মুভি দেখার মজাই আলাদা।
শেষবার সিরিয়াসলি ভয় পেয়েছিলাম হিন্দি একটা মুভি দেখে, নাম ছিলো বাস্তশাস্ত্র। আমি তখন ডারবানে থাকি, ইউনিভার্সিটির ছুটি চলছিলো তখন। পুরো হলে আমি ও আমার মতন আরও দু’চারজন ভিনদেশী অভাগা ছিলাম শুধু, যাদের যাওয়ার কোন জায়গা নাই।

বিস্তারিত»

ফয়েজীয় ভঙ্গিমায় বাড্ডে পোস্ট…

প্রিয় ভাইবোনেরা,

আমি জানি যে এই ব্লগে যে কোন পোস্ট দেওয়ামাত্র আপনারা শেষ লাইন পড়ে ফেলেন-তাই এইবার আর কোনো ধানাই পানাই নাই-আগেই স্বীকার করে নিচ্ছি ইহা একটি আদি অকৃত্রিম জন্মদিনের পোস্ট। মাস্টার্স পরীক্ষা,বিসিএস গতটার(২৮তম) অনিশ্চয়তা এবং পরবর্তীটার(২৯তম) রিটেনের প্রস্তুতির কারণে এই অধম বড়ই মাইনকা চিপায় আছে। বন্ধুবর সোনিয়া(মগকক-১৯তম) এটা নিয়ে কমেন্টে ঝাড়িও দিয়েছে-বিশ্ব জন্মদিন দিবসে জেপির (জন্মদিন প্রিফেক্টের) কুনো পোস্ট নাই কেনু?

এই পোস্ট লেখা নিয়া কে কে কি অজুহাত দি্যেছে সেইগুলা একটু তুলে ধরিঃ

রকিব-ইয়ে মাস্ফ্যুদা,

বিস্তারিত»

ছয়টি তারে লুকিয়ে আছে…

একটা বেসিন ভাঙা দিয়া শুরু ক্লাস সেভেনে। পুরাকালে পেপসির লিটার যখন কাচের বোতলে বিক্রি হইত, একটা বোতল খালি করে কলেজে নিয়ে গেছিলাম। পানির কনটেইনার হিসাবে ব্যবহার করার ইচ্ছা। বাথরুম থেকে পানি ভরার পর বোতলটা হাত ফস্কে পড়ে গেল বেসিনের উপর। কি কেরমতি বোতলের! বোতল তো ভাঙলই না, বেসিনের মধ্যখান থেকে চারকোনা একটা টুকরা টপ করে ভেঙ্গে নিচে পড়ে গেল। দেখলাম বাথরুমে কেউ নাই, তাড়াতাড়ি ভাঙা টুকরাটা বেসিনের উপর চেপেচুপে বসিয়ে দিয়ে চলে আসলাম।

বিস্তারিত»

আয় ছেলেরা, আয় মেয়েরা

সব ঠিকঠাক। ১১ ডিসেম্বর, শুক্রবার। সিসিবি পিকনিক।
স্থানঃ মুন হাউজ, শাহাদাত ভাইয়ের বাগান বাড়ি
গাজীপুর।

বাস ছাড়বেঃ
সকাল ৮-৩০ মিনিট শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে। বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের এলাকার সকল সদস্যকে ৮-১৫ মিনিটের মধ্যে বাসের ভিতর অবস্থান নেবার জন্যে অনুরোধ করা হচ্ছে। একবার বাস ছেড়ে দিলে তখন শুধু লাকি আখন্দের গান বাজবে- আমায় ডেকোনা , ফেরানো যাবে না।

নিচের লেখা পথ দিয়ে বাস যাবেঃ

কারওয়ান বাজার —পান্থপথ—

বিস্তারিত»