শুভ জন্মদিন!!!!

আহমদ ভাইয়ের লেট করার রোমান্টিক স্টোরি পড়ে অনেকেই নিশ্চয়ই ভেবেছেন আর যাই হোক এইরকম ভুল পুরো দুনিয়া করলেও আপনি করবেন না। কিন্তু কথা হচ্ছে আমরা যা ভাবি হয় তার উল্টা। বিশ্বাস হচ্ছেনা? যদি এখনি প্রমাণ করে দেই যে আপনিও আপনার প্রিয় মানুষটির কথা বেমালুম ভুলে গিয়ে বসে আছেন?

সুপ্রিয় সিসিবিবাসী, বলতেই হচ্ছে, আপনাদের দলে আমিও আছি। আপনাদের মত আমিও প্রিয়জনের বিশেষ উপলক্ষ্যের দিন ভুলে বসে আছি বেকুবের মত।

বিস্তারিত»

আমার প্রেমিকারা-৩

বয়স সে এক বিশাল ধাঁধাঁ।এই ধাঁধাঁর ঘোর এখন ও আমার কাটলো না।ছোটবেলায় বয়স যখন খুব কম, স্কুলে পড়ি তখন, ক্লাসের এক বান্ধবীকে প্রেম নিবেদন করেছি মাত্র। সাহস ও ছিলনা তখন খুব একটা।স্কুল ছুটির সময় মনে অনেক সাহস সঞ্চয় করে খালি একখানা চিরকূট দিয়ে লিখেছি- ‘তোমায় দেখলে নড়ে হৃদয়ের পেশি’।তারপর সারাদিনের সেকি উত্তেজনা।সে গল্পে আজকে আর না যাই।অবশেষে পরের দিন তিনি যখন ক্লাসে এলেন,আমার তখন হৃদস্পন্দন চলছে মাইক্রো সেকেন্ডে।সারাদিন অপেক্ষায় রেখে ঠিক ছুটির সময় আমাকে পাল্টা আরেক খানা চিরকূট পাঠালেন।তাতে লেখা-‘তোমার বয়স কম,চয়েজ বেশি’।

বিস্তারিত»

লুভর মিউজিয়ামের এক ঝলক !!

(সিসিবির বাচ্চাদের জন্য সতর্কবানী: একটা ছবি ১৮+ হতে পারে। কোন আপত্তি থাকলে আমাকে জানালে আমি সরিয়ে ফেলব। )

প্রতি মাসের প্রথম রবিবার প্যারিসের মিউজিয়ামগুলো দর্শনার্থীদের জন্য ফ্রি। ফ্রি পেলে শুধু যে বাঙ্গালীই ঝাপিয়ে পড়ে তা নয়, বরং সারাবিশ্বই হুমড়ি খেয়ে পরে প্যারিসের জাদুঘরগুলোতে। তার মধ্যে লুভর মিউজিয়ামের লাইনটাই সবচেয়ে বড় নিঃসন্দেহে। এমন ফ্রি ডে তে নিরানন্দ বাসায় বসে কাটানোর কোন মানে হয় না।

বিস্তারিত»

৭ই ডিসেম্বর ২০০৯ – একটি ব্যক্তিগত রোমান্স

৭ই ডিসেম্বর ২০০৯ – একটি ব্যক্তিগত রোমান্স

প্রারম্ভিকাঃ মহানায়ক উত্তম কুমারের সর্বশেষ ছায়াছবি ‘ওগো বধু সুন্দরী’-র কথা হয়ত এখনো অনেকেই মনে রেখেছেন। ছবিটি ছিল কমেডি ধাঁচের। খুব সম্ভবতঃ ‘মাই ফেয়ার লেডি’ মুভিটির অনুকরনে। সেখানে মহানায়কের স্ত্রী-চরিত্রের অভিনেত্রী (খুব সম্ভবতঃ) সাবিত্রী-র প্রতি খোঁচা মেরে উত্তমের একটি উক্তি আজ খুব বেশী মনে পড়ছে। ছবিটা অনেক বছর আগে দেখেছি। আবছা স্মৃতি হাতড়ে যা পেলাম তাতে মনে হয় উক্তিটা অনেকটা এরকম,

বিস্তারিত»