বড়লোকদের ব্যাপারস্যাপার

ব্লগে লেখা আর পত্রিকায় লেখার মধ্যে অনেক পার্থক্য আছে। ভাষাগত পার্থক্য তো আছেই, বিষয়বস্তু নিয়ে অনেক সাবধান থাকতে হয়। কোন লেখায় কে আবার আহত হয় বোঝা মুশকিল, হোক না রম্য। তাই লিখতে হলো একটা শালীন রম্য। আজ ছাপা হয়েছে রসালোতে।

আবারও সেরা ধনী হয়েছেন বিল গেটস। তিনি নাকি সেকেন্ড আয় করেন ৩ হাজার ডলার। মানিব্যাগ থেকে ১ হাজার ডলারের নোট পড়ে গেলে তা আবার পকেটস্থ করেন না।

বিস্তারিত»

ভাসমান

স্বপ্নগুলো কখনো কখনো অধরা হয়ে রয়
কল্পনার ক্যানভাসে
বিমলিন আর্তনাদ ভেসে যেতে চায়
জোয়ারের উন্মত্ততায়
বিবর্ণ অনুনাদতাকে ঠেকিয়ে রাখে
হয়তো বিপুল কোন প্রত্যাশায়
হৃদয়ভাঙার গভীর আবেশে
ময়ুরাক্ষীর গুঞ্জন হাতছানি দেয়
হয়তো নতুন কোন আবেগে……

বিস্তারিত»

লিরিক ২.০: টেবিলের চারপাশে

টেবিলে বসে ছিলো একাকী চায়ের কাপ
পাশের পিরিচে ছাইয়ের দাগ, অথবা পিঁপড়ের লাশ
টেবিলের চারপাশে এলোমেলো চেয়ার নির্ঘুম-
যারা চলে গেছে তাদের জন্যে নীরবতা সেখানে আজ।(১)

(কোরাস)
আমাদের যেদিন গিয়েছে চলে, যাবার আগে যায়নি তো বলে
সেদিন কি একেবারে গেছে হারিয়ে, হৃদয়ের সীমানা বহুদূর ছাড়িয়ে||

আমরা জেনেছি পৃথিবীর দিনরাত মানুষের জন্য নয়
পিরিচের ঘূর্ণিতে ছিটকে যাবে জলবিন্দুর স্রোত
মিছে প্রেম,

বিস্তারিত»

কলকাতা ভ্রমনঃ অতঃপর

১।
ঠা ঠা রোদ পড়েছে আজ; দোকানের ঝাপির নিচে বসে হালকা শীতলতার প্রশ্রয় খুজছি। এই গরমে চায়ের ব্যবসা তেমন জমছে না, ঠান্ডা কিছু রাখা লাগবে দোকানে। হঠাৎ-ই ভাঙ্গা রাস্তায় পোয়াখানেক ধুলা ছিটিয়ে লাবলু ভাইয়ের কালো মার্সিডিজটা এসে থামলো। আগে অবশ্য উনিই চালাতেন মাঝে মাঝে, এখন একটা ফুল টাইম ড্রাইভার রেখে নিয়েছেন আহসান ভাইকে; আগে পার্ট টাইম সায়েদাবাদ টু ফার্মগেটের দোতলা বাসগুলো শখ করে চালাতেন।

বিস্তারিত»