(২৩)
প্যারেন্টস ডের ৫ দিন আগে ক্লাশে হৈ চৈ করে ধরা পড়লাম আমি এবং তানভীর । এজন্য ভিপি স্যার স্টেটমেন্ট নিলেন এবং বললেন প্যারেন্টস ডেতে প্যারেন্টস সহ দেখা করতে । প্যারেন্টস ডের আগের দিন আবার স্যারের কাছে গেলাম ক্ষমা পাবার জন্য । স্যার কিছুতেই ক্ষমা করতে রাজী হলেন না । ক্ষমা পাবার শেষ অস্ত্র হিসেবে তানভীর বলল “স্যার আপনিই তো বলেছেন , স্যারেরা ক্ষমার বস্তা নিয়ে ঘোরে ।
অযি প্যাচাল…
জীবনে দেশ ছেড়ে এতদূরে থাকবো কখনো ভাবিনি । ইংলিশ মুভি দেখতে দেখতে মাঝে মাঝে আমেরিকায় যেতে ইচ্ছা করত কিন্তু তাই বলে অস্ট্রেলিয়া ! তবে ঘটনাচক্রে ২০০৩ থেকে অস্ট্রেলিয়াতে আছি আরো নির্দিষ্ট করে বললে সিডনীতে আছি । অনেকদিন কিছু লেখা হয়না এমনকি ব্লগেও আসা হয়না । এমনি একটা ডুব মেরে আছি । তাই এটাকে ঠিক কামব্যাক পোস্ট ও বলা যাচ্ছেনা কারণ আমার ডুব মারার সম্ভাবনা অনেক বেশি ।
বিস্তারিত»‘যুদ্ধাপরাধ’ ইস্যুতে স্বেচ্ছাসেবক হিসেবে সামিল হতে চাইলে
ইতোমধ্যেই সিসিবি-র কয়েকজন সদস্য যুদ্ধাপরাধ বিষয়ে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন। সিসিবি-র সদস্যদের যতটুকু চিনি, সত্যি বলতে কি, তাতে একটুও অবাক হইনি। আর সবার মতো আমি নিজেও একজন স্বেচ্ছাসেবক। আরও অনেকেই আছেন, যাঁরা তাঁদের সাধ্য এবং সময় মত নিজ নিজ অবস্থান থেকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করে যাচ্ছেন বর্তমানে। কিন্তু স্বীকার করতেই হবে, আমাদের আরও অনেক বেশী জনবল দরকার, এই সুনির্দিষ্ট ইস্যুটির ধরণ এবং ব্যাপ্তির কারণেই।
বিস্তারিত»সিসিবি ভাবনা
সিসিবি কি মূলধারার ব্লগ? মূলধারা বলতে বুঝি যেখানে সকল শ্রেনীর পাঠক ও লেখকের আনাগোনা হয়। কিন্তু সিসিবিতে আমরা ক্যাডেটরা ও আমাদের সাথে সংশ্লিষ্ট কিছু মানুষরাই মূলত লেখক ও পাঠক। আমরা নিজেরাই আমাদের লেখার পাঠক ও সমালোচক। এখন প্রশ্ন হল আমরা কি চাই সিসিবিকে মূলধারার ব্লগ হিসেবে দেখতে? যদি না চাই, তবে লেখা এখানেই পড়া বন্ধ করে দিতে পারি।
আর যদি তা চাই, তবে আমাদের করণীয় কি হতে পারে?
বিস্তারিত»