আমি গুগলকে কেন ভয় পাই?

জিন্নাত উল হাসান ব্লগ

গুগল একদিন পুরো বিশ্ব শাসন করবে – এই কথাটি কি বিশ্বাস করেন? তাহলে আশা করি এই পোষ্টটি আপনাকে নতুন করে ভাবতে শিখাবে।

সম্প্রতি গুগলের প্রধান এরিখ স্মিড্থ এক সাক্ষাতকারে বলেছেন, অর্থনৈতিক মন্দাকে মোকাবেলা করতে তারা তাদের আয়ের পথ প্রশস্ত করতে প্রতিমাসে অন্তত একটি উদীয়মান কোম্পানীকে কিনে নিতে চান। ফলে নতুন কোম্পানীর সাথে সাথে তাদের সাথে যোগ দেবে কোম্পানিগুলোর চৌকস প্রোগ্রামাররা।

বিস্তারিত»

ব্রেকিং নিউজ

সংগ্রামী ভাই ও বোনেরা
প্রবল গণ আন্দোলনের মুখে আমাদের কমান্ডো আহসান ভাই (৮৮-৯৪) আজ দুপুরে ‘ব্যাচেলর অব সিসিবি’র স্থায়ী কমিটির সভাপতি পদ থেকে থেকে অব্যহতি নিয়েছেন (বাচ্চালুক, তালিয়া বাজাও)।
ডিসেম্বরে পদত্যাগের কথা থাকলেও, তার আগেই দায়িত্ব ছেড়ে দেয়ায় ব্যাচেলর সিসিবির অন্যান্য সদস্যরা তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

বর্তমান সহ-সভাপতি মাহমুদ (৯০-৯৬) ভাই নেটওয়ার্কের বাইরে থাকায় তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে সাধারণ সম্পাদক কাইয়ুম ভাই তার প্রতিক্রিয়ায় বলেছেন,

বিস্তারিত»

এক চক্কর

আমার কিছুটা…

ঈদের আগে এই এক বিড়ম্বনায় পড়তে হয়, এই কথা সেই কথা হওয়ার পর অনেকে জানতে চায় কি কেনাকাটা করলাম। অন্যসময় কথার ফুলঝুড়ি ছুটলেও এখানে এসে চুপসে যাই। কেনাকাটায় আগ্রহ কোনকালেই ছিল না। বাধ্য হয়ে মাঝেমাঝে এই কঠিন রস-কসবিহীন কাজটা করতে হয়। এই যেমন রোযার মাস শুরুর আগে আগে বাবা-মায়ের বদৌলতে প্রাপ্ত দেহখানার লজ্জা নিবারণের জন্য একজনকে স্টার কাবাবের লোভ দেখিয়ে ঢাকা কলেজের সামনে নিয়ে গেলাম।

বিস্তারিত»

নরকবাস – ৬

গলাকাটা লাশ (দ্বিতীয় খন্ড)।
আমার প্রাথমিক ধারনা ছিল যে, ডাক্তার সোহেলকে যেকোন কারনে এবং যেকোন ভাবেই হোক, অপহরণ করা হয়েছে। কারন সে নিজের থেকে কোথাও গেলে তার গাইবান্ধাতে যাবার বা এত দীর্ঘসময় ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রাখার কোন কারন নাই। আর অবশ্যই সাইফুল এই ব্যাপারটার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। কিন্তু কিছুতেই তার কাছ থেকে কোন কথা বের করা যাচ্ছিল না। এইরকম একজন রোগা পটকা চ্যাংড়া পোলার নাড়ী যে এত শক্ত হবে তা আমার ধারনাতেও ছিল না।

বিস্তারিত»

শেষ হয়ে গেল টরন্টো চলচ্চিত্র উৎসব

টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল যে এত সমৃদ্ধ আগে ভাবতেও পারিনি। স্বয়ং আম্রিকার কোন চলচ্চিত্র উৎসবও এত গমগম করে না। অস্কার আর গোল্ডেন গ্লোব দিয়ে তারা চলচ্চিত্র উৎসবকে ছেয়ে ফেলেছে। সেখানে উৎসব মানেই পুরস্কার। পুরস্কার ছাড়া যেন উৎসব হয় না, কিংবা উৎসব থাকলেই যেন সেখানে পুরস্কারের সমারোহ থাকতে হবে।

মহাবিশ্বের ইতিহাস নিয়ে অতিরিক্ত চিন্তা করতে গিয়ে টরন্টোর ভাল ফিচার করতে পারছি না।

বিস্তারিত»