কাজের খবর : আগ্রহীরা যোগাযোগ করো

ভিন্ন ধরণের একটি কাজের খবর আমার কাছে আছে। একটি ত্রৈমাসিক জার্নাল বের করতে আগ্রহী একজন ব্যক্তি। তার দীর্ঘদিনের স্বপ্ন বলা যায় এই প্রকল্পটি। তিনি একটি প্রভাবশালী গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট। জার্নালটিও এই গণমাধ্যমের সহযোগি প্রকাশনা হবে।

পদ-পদবি কি হবে সেটা আলোচনা করে ঠিক হবে। তবে কাজটা হবে- জার্নালের জন্য সামগ্রিক ও প্রতি সংখ্যার পরিকল্পনা করা, লেখা সংগ্রহ, লেখার তথ্যের যথার্থতা যাচাই করা, প্রয়োজনে সম্পাদনা,

বিস্তারিত»

জীবনের গল্প – ৫

এইসব মানুষদের কথা এত অল্প করে লেখা যায় না। আর আমার কেন জানি মনে হয় এভাবে তাদের গল্প বলাও যায় না, তাদেরকে ছোট করা হয়। এরা হচ্ছে আমাদের চোখের সামনে থাকা জ্বলন্ত উদাহরন। ভেঙ্গে পড়া মানুষ যে কিভাবে উঠে দাঁড়াতে পারে তা আমি এদের কাছ থেকেই শিখেছি। বন্ধু তোদের লাল সালাম…… :salute:

জীবনের গল্প – [১] [২] [৩] [৪]

ফাহিম

আমি যখন ক্লাস ৫ এ পড়ি তখন ফাহিমের মা মারা যান।

বিস্তারিত»

শিরোনামহীন দিনলিপি

অনেকদিন ধরেই কিছুই লেখা হচ্ছে না। আমার সামনে দিয়ে কত ঘটনা ঘটে যায় কত গল্প উড়ে বেড়ায়- কিন্তু তা ধরার ফুরসত মেলে না। অলসতা আর সাথে কিঞ্চিত প্রতিকূলতায় ব্লগে আসা কমে যাচ্ছে। এই পোস্ট টি নিজের অস্তিত্বের জানা দিতে লেখা। আমার কেটে যাওয়া সময়ের গল্প। লিখতে গেলে অবশ্য আমার বরাবরই খাপছাড়া লাগে । গত কয়েকদিনে অনেক ঘটনাই ঘটে গেল। এত দ্রুত পরপর যে আমি নিজেই একটার ধাক্কা সামলাতে না সামলাতে আরেকটা ঘটে যায়।

বিস্তারিত»

নরকবাস-৩

ইব্‌লিশের সাগ্‌রেদ।

রমজান মাস আসতে না আসতেই চারিদিকে কেমন একটা পুতপবিত্র ভাব চলে আসল। মসজিদে মুসল্লীদের ভীড় বেড়ে গেল রাতারাতি। দিনে-রাতে পাড়ার ঘরবাড়ি-মসজিদ-মাদ্রাসা থেকে সুর করে কোরান তেলাওয়াত শোনা যেতে লাগল। বিশেষ করে যখন রমজানের আগের শেষ জুম্মার বয়ানে সুর করে ইমাম সাহেব বললেন, “পিরিয় মুছল্লী ভায়েরা, এই রুমজান মাস, অইথ্যান্ত ফজিলতের মাস। আমরা কেউই কতি পারি নে, কোনো নিচ্চয়তা নেই, আইজগে এই মজলিশি হাজির সবাই এর পরের রুমজানে বাইচে থাক্‌বানে কিনা।

বিস্তারিত»

সোভিয়েত-আফগান যুদ্ধ

মাইক নিকোলসের সাম্প্রতিক সিনেমা “চার্লি উইলসন্‌স ওয়ার” (২০০৭) দেখে মনে হচ্ছে, বর্তমান বিশ্ব-রাজনীতি, ইসলামী মৌলবাদের উত্থান এবং পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য বুঝতে হলে “সোভিয়েত-আফগান যুদ্ধ” গবেষণার বিকল্প নেই। আমাদের মত ইতিহাসের কেবল আগ্রহী পাঠকদের অবশ্য গভীর গবেষণার সুযোগ কম। আপাতত জেনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। তাই মাইক্রোসফট এনকার্টা বিশ্বকোষের সাহায্য নিয়ে সোভিয়েত-আফগান যুদ্ধের ইতিহাস অনুলিখন শুরু করছি। এনকার্টা বেছে নিলাম কারণ,

বিস্তারিত»

সাপ্তাহিক… ৯

খুব একটা ভাল নেই, শারীরিক মানসিক দু দিক থেকেই। প্রথমে পা মচকালো, এক সপ্তাহ বিছানায় শুয়ে থেকে পা একটু ভাল হতেই এক সন্ধ্যায় বের হলাম, মূল উদ্দেশ্য ছিল ভাল-মন্দ কিছু খেয়ে মুখে স্বাদ বদলানো। গুরু ভোজের ইচ্ছা ছিল না বলে ঠিক করলাম বাংলা খাবার খাব, মানে বিভিন্ন ধরনের ভর্তা-ভাজি। সবচেয়ে কাছাকাছি পাওয়া গেল হোটেল জামান। চট্টগ্রামকে মনে হয় খুব সহজেই হোটেল জামানের শহর বলা যায়।

বিস্তারিত»