খুশকি – ৩

সায়েদের সুপার ডুপার বাম্পার জাম্পার হিট “টুশকি” দেখে লোভ সামলাতে না পেরে অনেকটা নকল করে, অনেকদিন আগে আমি সাহস করে লিখেছিলাম “পুশকি”। তাতে বেশ ক’জনার উৎসাহ পেয়ে পরে আরেকটা লিখেছিলামঃ “ঠুশকি”। তখন অনেকে উপদেশ দিল একটা সিরিজ করে ফেলার জন্যে। কিন্তু আমি পড়লাম উভয় সঙ্কটে। প্রথমতঃ সায়েদের মতো আমার ষ্টক এতো অফুরন্ত এবং ষ্ট্যান্ডার্ড নয়, আর দ্বিতীয়তঃ সিরিজ করার মতো ভাল কোন নামও খুজে পাচ্ছিলাম না।

বিস্তারিত»

আবুল হাসান

এই বুড়ো বয়সে প্রায় বালকবেলার মতই উল্লসিত হয়ে উঠেছি, যখন কাগজের প্যাকেট খুলে দেখি, সেখানে চুপটি করে আমার জন্যে বহুকাল ধরে অপেক্ষা করছেন আবুল হাসান।
আমার শৈশব বা কৈশোর কেটেছে আবুলহাসানবিহীন, এবং আশ্চর্য হলো তাতে আমার কোন দুঃখও নেই। প্রাপ্তবয়স্ক হবার আগে মদের পেয়ালা মুখে তোলা মানা, এটা কে না জানে? এই দুপুর-রাতে তাই মাঝারি স্বাস্থ্যের বইটার পাতা ওল্টাতে ওল্টাতে অজান্তেই কেমন নেশাতুর হয়ে পড়ি।

বিস্তারিত»

দে শ্যুট পিকচার্স। ০১

একেবারে ছোটবেলায় রুবেলের সিনেমা দেখতে বেশ ভালো লাগতো। কোন সিনেমার ‘শ্রেষ্ঠাংশে’ রুবেল থাকা মানে মুহুর্মুহু মারপিট।
আর ভালো লাগতো চম্পাকে। চম্পার হলুদ রং’এর একটা জামা ছিল, যেটা হাঁটু এবং কোমরের মাঝামাঝি গিয়ে শেষ হয়েছিলো। এই জামার নীচে ছি্দ্র ছি্দ্র করা এক ধরণের পোষাক।
ছোটবেলার সিনেমা মানে রোজিনা। ছোটবেলার সিনেমা মানে অঞ্জু ঘোষ, সোনিয়া ‘প্রমুখ চিত্রনায়িকারা’, যাদের উপরের পোষাক একটু নড়বড়ে পজিশনে গেলেই বুকের মধ্যে তালির আওয়াজ হতো।

বিস্তারিত»

কেমনে শোধিব এই ঋণ

সিসিবিতে শেষ কবে লেখা দিয়েছিলাম ঠিক জানিনা। আমার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে সবাই বলতে বলতে এখন অনেকে বলা ছেড়েই দিয়েছে। কি কারণে কিংবা কোন পরিস্থিতিতে আমি লিখিনি, তা বলার মত তেমন কোন সদুত্তর আমার কাছে নেই। আশা করি কেউ আবার এটাকে সিসিবি’র প্রতি আমার রাগ বা অভিমান ধরে নেবেননা। সিসিবি’তে আমি না লিখলেও এমন কোন একটি দিন যায়নি যেদিন আমি সিসিবিতে আসিনি, বা লেখা পড়িনি। শুধু ব্যতিক্রম ছিল,

বিস্তারিত»

লারা …

১ …

সেদিন ক্যাফের সামনে বসে বসে আড্ডা পিটাচ্ছি। কথায় কথায় একজন বললো, আমি ইদানিং খুব বই টই পড়তেছি, তারপর কেমন যেন বদলে টদলেও যাচ্ছি, মুখ দিয়ে খ্রাপ কথা বের হয় না তেমন একটা। আমি মিটিমিটি হাসি। সবগুলো সত্য না হলেও প্রথমটা মোটামুটি সত্যি।

কলেজে অনেক বই পড়েছি, কারণ বিনোদনের একমাত্র উৎস ছিল বই। প্রেপে গল্পের বই, একাডেমি টাইমে গল্পের বই,

বিস্তারিত»

কিছু কথা…

আজকে ব্লগে এসে নানা জনের প্রিয় পোস্ট পড়ছিলাম। তার মধ্যে এক ছোট ভাইয়ের পোস্ট পড়ে মনটা খুবই খারাপ লাগছে। পোস্টটা হলো শারীরিক অসুস্থতা এবং সংশ্লিষ্ট ডাক্তারদের অবহেলার…নিজে একজন ডাক্তার বলেই খুব মন খারাপ লাগলো। মনে হচ্ছে এর কিছুটা দায়ভার যেনো আমারও।

যদিও সব ডাক্তার সমান না আর আমাদের দেশেও অনেক ভালো ডাক্তার আছেন যাদের আমি অনেক অনেক শ্রদ্ধা করি, কিন্তু তার পরেও কিছু কথা আমি না বলে পারছিনা।

বিস্তারিত»

সিসিবিতে কি চাই

কিছু গুরুত্বপূর্ণ ও সিরিয়াস কথা বলার জন্য এই পোষ্ট। গত কিছুদিন যাবত কিছু কথা ভাবছি। আর সিসিবিতেও আকারে ইঙ্গিতে কিছু কথা উড়ে বেড়াচ্ছে। সেটা হলো সিসিবির গুণগত মান নিয়ে। আমারো মনে হচ্ছে দেখতে দেখতে যেহেতু আমরা কিছুটা পু্রোনো হয়ে উঠছি, ঠিক তেমনি আমাদের লেখা গুলোতেও একটু পরিপক্কতার ছাপ আসা উচিত। এখন কথা হলো আমার নিজের পোষ্টেরই মান ভালো না। আমি সিসিবির যতটা লেখক তার চেয়েও অনেক বড় পাঠক।

বিস্তারিত»

সৃজনাকে ভালোবাসি (নারী বিষয়ক আজাইরা পোস্ট)

*** ইহা একটি নারী বিষয়ক পোস্ট। তবে আমি সাক্ষ্য দিতেসি যে, নিঃসন্দেহে ইহা সুস্থ ধারায় রচিত।

শিরোনামে একজন নারীর নাম ঝুলানোতে পোস্টটা অনেকের কাছে অনেক ভাবে মনে হতে পারে। আমি বরং খুশবন্ত সিং এর কোম্পানি অফ উইম্যানের আদলে কিছু বলার চেষ্টা করি। আমার পড়ালেখা কিন্ডার গার্টেন ছাড়িয়ে হাইস্কুলে পা দেয়ার আগেই আমি আইডিয়ালে চলে যাই। হুজুরভাবাপন্ন স্কুলে এসে স্বভাবতই নারী আমার কাছে নিষিদ্ধ বস্তু হিসাবে ঘোষিত হয়ে যায় তখন থেকেই।

বিস্তারিত»