সিসিবি গেট টুগেদার – এপ্রিল ০৯

আমাদের আজকের গেট টুগেদারের বিষয় নিয়ে একটা ব্লগ পড়ার জন্য অনেকক্ষন ধরে অপেক্ষা করলাম। কিন্তু হতাশ হয়ে শেষে নিজেই লিখতে বসে গেলাম। ভেবে দেখলাম, আমি একা লিখলে এই পোষ্টটা পূর্ণতা পাবেনা :no: । তাই এডু, মডুদের কাছে অনুরোধ রইলো, সবার কমেন্টের উল্লেখযোগ্য অংশ নিয়ে এডিট করে এই পোষ্টটা তৈরী করা হোক।

অল্প কথার মধ্যে আমি এখন শেষ করবো। আজ উপস্থিতি ছিল সাড়ে সাতচল্লিশ জন।

বিস্তারিত»

ফেইড-লেদার জুতো

আজ ছুটির দিন সকালে বেরোতে হলো কাজে। এমনিতে আমার ঘুম ভেঙে উঠতে উঠতে বেলা চড়ে যায়। কিন্তু আজকে চাকরির টান, পেটের গান। তাই সকালেই মশারি ভাঙলাম। ধুম ধাশ ঠাশ ধড়ক্কাট ঠুশ। এমন করেই চারকান ছেড়ে মশারিটা ভেঙে পড়ল, যেভাবে ফিনিক্স বিল্ডিংটা ধ্বসে গিয়েছিল, যেভাবে মার্কিন ইকনোমি চুরমার হয়ে ভেঙে পড়ছে! আমি খুশি হই! কিন্তু আজ দপ্তরে খুটখাট করে কাজ করতে হবে সারাদিন। বাতিগুলোও নিশ্চয়ই বিরক্ত হবে!

বিস্তারিত»

গ্রামীন ক্ষুদ্রঋণ সম্পর্কে আমার মূল্যায়ন

(প্রথমেই একটা কথা বলে নেই।- পাঠকের সুবিধার্থে আমি সর্বনিম্ন সংখ্যক তথ্যসূত্র উল্লেখ করেছি। আমি কোন তথ্য উইকিপিডিয়া থেকে নেই নাই, নিয়েছি পিয়ার-রিভিউড জার্নাল আর স্বীকৃত একাডেমিক সংকলন থেকে। আর ইচ্ছে করেই কিছুটা পেছনের দিকের রেফারেন্স ব্যবহার করেছি এই কারণে যে, কেউ যেন ভাবতে না পারে যে এই গবেষণা পেপারগুলো ডঃ ইউনূসের নোবেল পুরষ্কারের খ্যাতির কারণে ইর্ষান্বিত হয়ে লিখা হয়েছে।)

গ্রামীন ব্যাংক কি, কবে কোথায় এর শুরু হয়েছে,

বিস্তারিত»

ড্রাফট সংরক্ষণ

(লেখাটার এই নামকরণ কেন করলাম কে জানে… নামের মতই পুরো লিখাটাই আবোল তাবোল লিখা, কীবোর্ডে অযথা খুটখাট শব্দ তোলা)

গতকাল রাত্রিতে বারবার ঘুম ভেঙ্গে গেলো, যতোবার ঘুমাই ততোবার একই স্বপ্ন হানা দেয়, আর ঘুমটা যায় ভেঙ্গে। স্বপ্নটা আজব কিসিমের, না ভয়ের, না সুখের, না হাসির। যদিও স্বপ্নে আমি বহুত কাদছিলাম কিন্তু… হু বরং ভরং বাদ দিয়ে বলি কি দেখলাম। দেখি যে আমার মা আমার ছোট বেলার সব খেলনা গাড়ীগুলো ফেলে দিয়েছে,

বিস্তারিত»

আফটারনুন প্রেপ

ঢাকায় নাকি এখন ম্যালা গরম। তারওপর বিদ্যুৎ মামা নাকি সারাদিনই লুকোচুরি খেলেন। যানজটের ঠ্যালা নাকি বামে দিয়া চামে আর ডানে দিয়া বামে প্রতিনিয়ত জনগনের বারোটা বাজাইতেছে। নাকি বলিলাম কারন গত দেড় বছর দেশে যাই নাই। লোকমুখে শোনা কাহিনী। ভুক্তভোগি মনে লয় ব্লগের বৃহদাংশ জনগন।

তবে গরমের কথা মনে পড়লেই কলেজের গ্রীষ্মের টার্মটার কথা মনে পড়িয়া যায়। আমার তো শতভাগ ধারনা আফটারনুন প্রেপে কোন পোলা কুনুদিন কিছু পড়ছে কিনা।

বিস্তারিত»