অকম্মা সময়ে হুদাই প্রোডাকশন…

অলস সময় কাটছে…হিজিবিজি হিজিবিজি কবিতা…

(১)

যক্ষের ধনের মত যে শরীল আগলাইয়া রাখছি সে আমার নয়,
খাচা থেইকা পাখি ফুরুত দেয়, আটকাইতে পারি না।
মন থেইকা কাম, বাসনা দূর করতে আমার জান যায়, সামলাইতে পারি না,
দুরের মাঠে যে পলি পড়ে সেই পলি নিয়া কাদা মাখামাখি করি-
আমার উঠানের কাদা থিকথিক করে।

নতজানু হইয়া বইসা থাকি আধারের ভিতর জোনাকীর খেলা দেখার আশায়
প্রবল আগুনের লহরে আমার চোখ ঝলসাইয়া যায়,

বিস্তারিত»

দুজন – জীবনানন্দ দাশের কবিতা আর আমার আবৃত্তি

DUJON

জাহাজে একলা একা টানা লম্বা যাত্রায় একাকিত্বের বিষম কামড় খেয়ে আবৃত্তি করে সময় কাটানোর চেষ্টা করেছি কোনো নির্জন হাওয়ার রাতে….

একটা পুরানো পোস্ট;

“শুভ শুভ কামনা করে যাই সব সৃষ্টি কূলের তরে, নতুন বছরের নতুন আলোতে যদি আমরা পরিশুদ্ধ হই তবে কোনো এক utopia হয়তো সত্যি হবে, আবারও যেনো সামনের বছরে এরকম একটা পোস্ট লেখতে পারি,

বিস্তারিত»

আমরা আর হারিয়ে যেতে পারি না

“জল দেখলেই আর ঝাঁপিয়ে পড়তে পারি না, আমাদের পকেটের দামী মুঠোফোন খানা যে ভিজে রদ্দি হয়ে যাবে। ইন্সট্যাগ্রামে না দেয়া পর্যন্ত অ্যাডভেঞ্চার গুলো আর সত্যি হচ্ছে না। সব কিছুই কেবল কতগুলো ঘটনা হয়ে আটকে থাকছে ফেসবুকে অথবা হ্যাশট্যাগ হয়ে টুইটারে। প্রযুক্তি আমাদের এই সব ছোটখাট রোমাঞ্চগুলোকে কেড়ে নিয়েছে আর প্রতিবার গুগল, চেক ইন দিয়ে সে ধ্বংসের পথটা আমরাই সুগম করে দিচ্ছি।”–কথাগুলো জেরেমি গ্লাস নামে এক ব্লগারের,কি সহজ অথচ নির্মম সত্যি।

বিস্তারিত»

একটি বইয়ের আত্মকাহিনী

আমি WINGS OF FIRE, UNIVERSITIES PRESS PRIVATE LIMITED, HYDERABAD, INDIA থেকে প্রকাশিত। কালের পরিক্রমায় আমার আগমন হয় বাংলাদেশে। আমার জীবন সার্থকতা পায় ২০১১ সালে, যখন তৎকালীন রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ মহোদয় আমাকে উপহার স্বরূপ তুলে দেন এস.এস.সি পরীক্ষায় জি.পি.এ – ৫.০০ প্রাপ্ত কোন এক মেধাবী ক্যাডেটের হাতে। ক্যাডেট কলেজের গন্ডিতে হাত ঘুরে অনেকের ঘরেই অবস্থান করার সুযোগ মিলেছে আমার। কেউ বড় আদরে, কেউবা অনাদরে রেখেছিল আমায়।

বিস্তারিত»