আমি যখন ক্যাডেট ছিলামঃ পর্ব ৬

যে কোন কথাকে তিল থেকে তাল বানানো মানুষের জন্মগত প্রতিভা। ক্যাডেটরাই বা বাদ যাবে কেন? ক্যাডেট জীবনে এমন অনেক গল্প শুনেছি যা শুধু তিল থেকে তাল বললে ভুল বলা হবে, ব্যপারগুলো তিল থেকে তাল, সেই তাল থেকে পিঠা আর পিঠা থেকে পিঠা উৎসবে রূপ নিয়েছে। এই রকম পিঠা উৎসব ধরণের অনেকগুলো গল্প থেকে ৫ টি বলি।

* ওয়াল ম্যাগাজিন (১)
একদম প্রথম বছরের কথা।

বিস্তারিত»

এইচ পি ই (হরতাল এন্ড পিকেটিং ইঞ্জিনিয়ারিং)

ওই হারামজাদা , কী করস ?

হঠাৎ এহেন সম্বোধনে খানিকটা বিচলিত হয়ে পিছনে ফিরে তাকাল জাকির । দেখল তার রুমমেট সাজু তাকে ডাকছে ।

কী হইছে ?

অ্যাসাইনম্যান্ট করছোস ?

না।

করবিনা ? কাইলকাই তো দেয়া লাগব ।

কাইলকা ? পরশু না?

না চান্দু । কাইলকা ।

কস কী ?

বিস্তারিত»

গন টু ডগ

“আঠারো বছর বয়স কী দুঃসহ
র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
আঠারো বছর বয়সেই অহরহ
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।”

কবি সুকান্ত আঠারো বছর বয়সীদের নিয়ে এই কবিতা লিখলেও ক্যাডেট কলেজ পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে বলতে হবে “ক্যাণ্ডিডেট টাইমেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি”। সবচেয়ে ভদ্র সভ্য ক্যাডেটদের মনেও গড়ে ওঠে ডিসিপ্লিন ভঙ্গের নানারকম নীলনকশা।

আমার কলেজ FGCC’র কথায় আসি।

বিস্তারিত»

নাই বা দিলাম শিরোনাম

হাজার দিন বাদে লিখতে বসেছি তাই শিরোনাম দেওয়ার কিছু খুঁজে পাই নি। অন্তত ৪খানা শিরোনাম লিখে কেটে তারপর ভাবলাম শিরোনামের অভাবে বুঝি আমার লেখাটাই আর হবে না। শিরোনাম ছেড়ে তাই বিষয়ে মন দিলাম। আগে তো লিখে শেষ করি তারপর না হয় শিরোনাম।

দুদিন আগে সিসিবির একটা পিকনিক হল। সিসিবির ঐতিহাসিক প্রথম মিটিং এর পর এই আমার দ্বিতীয় অংশগ্রহণ। ২০০৮ সালের আগস্টে মনে হয় আমরা প্রথম মিট করেছিলাম।

বিস্তারিত»

পুরোনো পাতায়ঃ বরফের দেশের গল্প ৩

দুপুর ১২টা ১৮ মিনিট। সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩
সকালে উঠতে দেরী হয়ে গেল। আসলে কিছু করার নেই। এখন সূর্য উঠে ৮টা ৩৫ মিনিটে। দেহ ঘড়ি সেই ভাবে নিজেকে ঠিক করে নিয়েছে। এই এলাকার লোকজন শীতকালে কিভাবে ৮টার অফিস ধরে আমার বোধগম্য নয়। ৮টায় অফিস ধরতে যাওয়া মানে আক্ষরিক অর্থে সূর্য উঠার আগে অফিসে ঢোকা। আমার মত অলস বাঙালীর জন্য যেটা চিন্তার বাহিরে। মেক্সিকান অমলেট নামক এক ফাঁকিবাজি নাস্তার মেনু শিখেছি নাইজেলা ল’সন এর ওয়েবসাইট থেকে।

বিস্তারিত»

জাল পরা বাসন্তী

“আফতাব ভাইও মারা গেলেন। নৃশংস খুন। ইত্তেফাকে থাকতে পুরোটা সময় সময় আমি আফতাব ভাইকে পেয়েছিলাম। এখনো কানে বাজে আফতাব ভাইয়ের ডাক-‘মাসুম, ভাইয়া’।
কিছুদিন আগেই মারা গেলেন ইত্তেফাকের শফিকুল কবির ভাই। তিনি তাঁর একটা বই শুরুই করেছিলেন আমার নাম দিয়ে। কবির ভাইয়ের শেষ জীবনটাও কষ্টে কেটেছে।
কাকতালীয় হয়তো, তাও বলি। সেই ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় জাল পরা বাসন্তীর বিখ্যাত ও অতি আলোচিত ছবিটি তুলেছিলেন আফতাব ভাই আর সংগের রিপোর্টার ছিলেন কবির ভাই।” 

বিস্তারিত»

প্রত্যয়ঃ একটি পত্রিকার জন্ম মৃত্যুর গল্প

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বেকারের খাতায় নাম লিখিয়েছি। স্বগোত্রিয় আরও কয়েকজনের সমবায় সমিতিতে শুরু হল পন্ডিতি। বিকাল বেলা লোকমানপুর স্কুল মাঠে  কখনও ক্রিকেট আবার কখনও বাদাম টুয়েন্টি নাইনে বুদ্ধিজীবির ভূমিকা। মাস্টারী করি তাই ছা পোষাদের সাথেও মেলা মেশা শুরু।এমন একজন ছিলেন দলিল চাচা।পেশায় হোমিওপ্যাথিক ডাক্তার। মাদার টিংচার থেকে বিভিন্ন মাত্রার ওষুধ তৈরী বেশ ভাল একটা বিনোদন। শিশিটাকে উঁচু করে দ্রুত হাত নামিয়ে আস্তে করে অন্য হাতে ঠেকান।

বিস্তারিত»

২০১৩

কবিতার সর্বনাশ

রিভিউ পড়ে বর্তে গেলাম,
নূপুর কান্তি বস।
অভাজনের হাতে এবার কবিতার সর্বনাশ।

তাহমিনা শবনম

কবিতা গল্পে পাকা হাত,
যদিও সংখ্যা কম।
আরও লেখা চাই তাহমিনা শবনম।

হারুন

কমেন্টে দারুণ।
ব্লগ লেখায় কারুন,
ডিগবাজী আর এড়াবে কত হারুন ?

তাওসীফ হামীম

বিশ্বাস বাড়ির পোলা
প্রতিভার ঝিকিমিকি
ফেসবুক সেলিব্রেটি।

বিস্তারিত»

আমার বড়চাচার চোখে ১৯৭১

ক’দিন আগেই বিজয় দিবস চলে গেল। দেশের এই পরিস্হিতিতে ঠিকভাবে বিজয় দিবসটা পালনও করতে পারলাম না। হরতাল-অবরোধের মাঝের এই ছুটির দিনটায় প্রয়োজনীয় ব্যক্তিগত কাজগুলোই প্রাধান্য পেল। যাইহোক এবার মূল বিষয়ে আসি। এর আগে আমি একটা লেখা দিয়েছিলাম আমার বাবার চোখে ১৯৭১। যারা লেখাটা পড়েছেন তারা সবাই এই লেখাটা আসা করেছিলেন। কিন্তু বরাবরের মতোই মকরা খ্যাতি পাওয়া আমি সময়ের অভাবে ও পেটের তাড়নায় নিজের সুনাম রাখতে সফল হয়েছি।

বিস্তারিত»

পূর্বপুরুষ

আমার পিতামহের গল্প বলতে ইচ্ছা করছে।এর সবটাই শোনা গল্প।

কুরবান আলি-অনেক ভাইবোনের মধ্যে ছোটর দিকে। মানে ঐ আরকি ঠিক ছোটটার একটু বড় । অন্য ভাইয়েরা লেখাপড়া জানে।একজন তো ফার্সি ও উর্দু কবিতা লেখেন।কয়েকজন কুরানে হাফিজ।আর কুরবান কিছুতেই পড়ালেখা মাথায় ঢুকাতে পারেনা।একটু বোকা কিসিমের সহজ সরল।
বাবা ১৭ বছরের কুরবানকে বিয়ে করিয়ে ঘরে আনলেন ৯ বছরের বধু।
বৌকে কুরবানের পছন্দ হল। কি লাজুক আর কি মিষ্টি !

বিস্তারিত»

স্বপ্নের মাঝে খুঁজে ফিরি

স্বপ্নের মাঝে খুঁজে ফিরি

এক সাদা শ্মশ্রুমণ্ডিত ব্যক্তি আমার স্বপ্নের মাঝে কদাচিৎ আসত আবার কখনও আসত না। ইদানীং আমার স্বপ্নের মাঝে শুভ্র দাড়িওয়ালা মানুষটি প্রায় আশা যাওয়া করে। যখনি তিনি আসেন আমি বই,খাতা, কাগজ, কলম নিয়ে ভদ্রলোকের সামনে নতজানু হয়ে অত্যন্ত মনোযোগের সাথে জ্ঞান অর্জন করতে থাকি। হটাত স্বপ্ন ভেঙ্গে যাই। তখন আমি পার্থিব আর অপার্থিব জগতের তুলনা করতে পারি না।

বিস্তারিত»

সিসিবি পিকনিকঃ ২৫/১২/২০১৩

আজকের দিনটি ছিল খুবই ইউনিক একটা দিন। আগামী ১০০, ১০০০ বা ১০০০০ বছর পরেও এমন আরেকটি দিন আসবেনা। এই তারিখকে স্মরনীয় করে রাখতে নানা কর্মসুচীতে জড়িয়ে যাই। একই দিনে কলেজের ব্যাচের গেট টুগেদার আবার সিসিবি পিকনিক। দুইটার সময়ই দুপুরে। একেবারে কোনটা ছেড়ে নেব কোনটা অবস্থা। শেষমেশ কলেজের বন্ধুদের ভুজুং ভাজুং বুঝিয়ে গেট টুগেদারের সময় রাতে নিলাম আর এতদিন পর ক্যাডেট কলেজ ব্লগের গেট টুগেদার বা পিকনিকে অংশগ্রহণের সুযোগ পেলাম।

বিস্তারিত»

কথা বন্ধ

# নার্সারি থেকে থ্রি #

মা খেলতে যেতে দেয়নি। কথা বন্ধ।
বাবা বিটিভির আটটার সংবাদের পর আলিফ লায়লা দেখতে দেয়নি। কথা বন্ধ।
আপু পুরো কাপ চা একা একা খেয়েছে, একটুও ভাগ দেয়নি। কথা বন্ধ।
ভাইয়া খেলতে নিয়ে টেনিস বল ফাঁটিয়ে ফেলেছে। কথা বন্ধ।
বেস্ট ফ্রেন্ড স্কুলে আগে এসেছে কিন্তু পাশের সীটে জায়গা রাখেনি। কথা বন্ধ।

# ফোর থেকে সিক্স #

মা আজকেও টিফিনের জন্য টাকা দেয়নি,

বিস্তারিত»

প্রিয় পুষ্পিতা

প্রিয় পুষ্পিতা ,

তোর নামটা অনেক সুন্দর । ফেসবুকে তোকে প্রথম যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে যাব তখন কেন যেন তোর নামটা খুব ভালো লেগেছিল । আমি সাধারনত কোন মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সময়ে তার ছবি দেখি । কেন জানি তোরটার সময় এ কাজ করিনি । তুই মাঝে মাঝে গ্রুপ ছবি দেস । সিঙ্গেল ছবি কেন দেসনা – তুই জানিস । লজ্জা পাস বোধ হয় ?

বিস্তারিত»

রাজহাঁসের চিঠি

প্রিয় পানকৌড়ি,
বেসামরিক ভালোবাসা নিও। কথা ছিল আর কয়েকটা দিন পরেই পুরো ঝকঝকে তকতকে ইউনিফর্মের সামরিক পোশাক পরার। কাঁধের ওপর তারা চকচক করবে। সূর্যের প্রতিফলিত রশ্নি সে তারার ওপর অপূর্ব কারুকার্য এঁকে দেবে। অথচ আমি দেখবো না। কথা ছিল আর কিছুদিন পরেই পাসিং আউট প্যারেড হয়ে গেলে তোমাকে সশস্ত্র স্যালুট দিয়ে ব্যস্ত জনস্রোতে বলবো,ভালোবাসি। হয় নি। এক জীবনে মানুষ যা চায় তা হয় না।

বিস্তারিত»