“shit man …its a shit to be born as poor. Do you see any european here???? all the poor people we are here to learn some shit…….”বোতসোয়ানার জন বান্টুর কথাটা প্রায়ই ভাবি। আমরা এখানে চীনের ঝ্যাংঝউতে যারা আছি, সবাই হয় আফ্রিকান, না হয় দক্ষিন অথবা দক্ষিন-পূর্ব এশিয়ার লোকজন, যারা চীনের তৈরীকৃত সস্তা অস্ত্র ব্যাবহার করি,আর নিজেদের সান্ত্বনা দিয়ে বলি “it’s not the gun, rather it’s the man behind the gun.” সেই সাথে অপেক্ষা করে থাকি- কখন একটা অস্ত্রের উপর কিছু শিখানোর জন্য আমাদের মত গরীব দেশের লোকদের ডাকবে।
বিস্তারিত»সমান্তরাল
কথা বলা ছাড়া অন্য কোনো কাজে মোবাইল ফোন ব্যবহারের ব্যাপারটা আশরাফ সাহেব একদমই বোঝেন না। সবুজ বাটন চেপে কথা শুরু। আর লাল বাটন চেপে কথা শেষ। এর বাইরে মোবাইল ফোন বিষয়ে তার জ্ঞান ডাবল জিরো। তিন দশকের বেশি সময় ধরে সরকারি চাকরি করে অবসর নিয়ে এখন নামকরা প্রাইভেট কোম্পানিতে গুরুত্বপূর্ণ চেয়ারে বসে থাকা লোকটার ইংরেজি জ্ঞান খারাপ না। ছেলেরা ছোট থাকতে প্রতিদিন সন্ধ্যায় গ্রামার বই নিয়ে বসতেন তিনি।
বিস্তারিত»