সে খুব ভালো বন্ধু ছিলো আমার। বন্ধুত্বের শুরু থেকেই তার প্রতি আমার ছিলো সীমাহীন আবদার।আর সে দিনেরপর দিন ক্লান্তিহীনভাবে আমার আবদারগুলো মিটিয়ে চলত।তার কন্ঠের গান শুনে, মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যেত আমার।আমি খুব কবিতা ভালোবাসতাম।আমি কোনকবিতা পড়তে চাইলে সে কোত্থেকে যেন সে খুজে এনে দিত কবিতাটি।সে বোধহয়পণ করেছিল আমার কোন চাওয়া অপূর্ণ থাকতে দিবে না সে।যেন আমার আকাঙ্ক্ষা মেটানোর জন্যই তার জন্ম।তার সাধ্য হয়ত অনেক কম।কিন্তু তার সাধ্যের সবটুকু সে উজাড় করে দিয়েছে শুধুই আমার জন্য।অথচ এই আমি!কী ভীষণ স্বার্থপর!নিজের বন্ধুর সুবিধা-অসুবিধার কথা কখনো ভাবিইনি আমি।যে আমাকে দিতে দিতে আজক্লান্ত,নিঃস্ব ওরিক্ত।বিনিময়ে আমি তাকে অত্যাচারই করে গেছি সারাজীবন।
বিস্তারিত»আজ ২৫ ফেব্রুয়ারী
আজ ২৫ ফেব্রুয়ারী । পিলখানা হত্যাযজ্ঞে শহীদ হয়েছিলেন আমাদের ৫৭ জন সেনা অফিসার। তাদের মধ্যে আমাদের উল্লেখযোগ্য সংখ্যক সিনিওর ভাইয়ারাও ছিলেন। তাদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করছিল ক্যাডেট কলেজ ব্লগ। আজ ৩ বছর পেরোতেই কি আমরা ঝিমিয়ে গেলাম? আমাদের অনুভূতি গুলো ভোতা হয়ে যাচ্ছে বোধ হয়। আমরা কি আজ তেমনি মোমবাতি প্রজ্জ্বলন করতে পারি না আজ? মতামত চাই। অতিথিদের কেও আমন্ত্রন জানাচ্ছি মতামত দেবার জন্য।
বিস্তারিত»আধা ঈশ্বরী
১
বিশাল লাইব্রেরিতে আমি যখন ঢুকি,একটা বিশাল মানসিক প্রশান্তি পাই। অনেকটা বটতলা বটতলা একটা আমেজ। মাঝে মাঝে বিনা পয়সায় ইন্টারনেট গুঁতাগুঁতি,সব মিলিয়ে খারাপ যায় না সময়।
কোন এক বিকালে বসে আছি সেখানে,এক টেবিলে একা একা। হিবিজিবি চিন্তা ভাবনা করছি। সামনে অবশ্য বই খুলে রেখেছি। আর একটা এটলাস।
খট খট শব্দ ঠিক টেবিলের সামনে এসে থামল। চোখ না তুলেই বুঝলাম মানবী। এমন শব্দ একমাত্র হাইহিল বুট থেকেই আসা সম্ভব।
পঁচিশে ফেব্রুয়ারি, ২০১২
ক্ষমা করে দিয়েছি শিক্ষকদের, ভেবেছিলাম যাদের কোনদিন ক্ষমা করবোনা, ক্ষমা করেছি বাবা-মাকে, ছোটবেলায় ভিডিও গেমস খেলার জন্য দেওয়া সীমাহীন শাস্তির জন্য, ভেবেছিলাম কোনোদিন ক্ষমা করবোনা তাদেরও। বড় হয়ে গেছি হয়তো, শৈশবের করা শাসনের কথা ভেবে এখন মাঝে রাতে আবেগ অনুভব করি কেবল, রাগ নয়, ঘৃণা নয়। কিন্তু এতোকিছুর পরেও ক্ষমা করতে পারিনা, একাদশ-দ্বাদশ শ্রেণীতে পাওয়া এডজুটেন্টকে। যিনি আদৌ সুস্থ মানুষ ছিলেন কিনা এখনও আমি নিশ্চিত নই,
বিস্তারিত»