পারফ্যুম

একান্তে নিয়ে
আলতো
ইশারায়
যেই আমাকে
মুক্ত করে দিলে
হাওয়ায়,
আঃ!
মুহুর্তের জন্যে
জগৎটা জমে গেছে

নিমীলিত চোখ,
মুগ্ধ ঘ্রাণের সুযোগে
জন্মান্তরের বন্দী
বুদ্বুদগুলো
ঝাঁকে ঝাঁকে
সহস্র প্যারাসুট মেলে
তোমার সারাগায়
নেমে এলে

দ্বিধায়
শতধা হয়ে
করেছি অনুনয়
সখী,
আজ বেড়াতে
না গেলেই কি নয়!

বিস্তারিত»

জগতের সকল নারী সুখী হোক !!! এপিসোডঃ ২

আবার বসলাম লিখতে। যারা আগের লেখাটা পড়ছেন তারা নিচের প্যারাটা না পড়লেও হবে। ঠিক করছি ধারাবাহিক নাটকের শুরুর নাম দেখানোর মত এই সিরিজের প্রতি পর্বেই এটুকো দিয়ে দিব।

এটা আমার নিজের গল্প।[ অন্য কারো সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয় !!]

আমার একটা গার্লফ্রেন্ড আছে। বিশ্বাস করেন একটাই। আমাদের অনেক দিনের রিলেশন। প্রায় ৭বছর হল আমরা প্রতিাদিন ঝগড়া করি। প্রতিদিনই প্রায়।

বিস্তারিত»

সাম্প্রতিক শিক্ষাঙ্গনে সন্ত্রাস এবং প্রাসঙ্গিক কথা

ইদানিং খোমাখাতায় বিভিন্নজনের তথ্য দেখতে গেলে আমি বেশ মজা নিয়ে লক্ষ্য করি রাজনৈতিক দর্শনের জায়গাটাতে খুব গর্ব ভরে পূরণ করা আছে “আমি রাজনীতি ঘৃণা করি”।লেখাটার মধ্য দিয়ে নিজেকে ফ্রেশ প্রমাণের একটা উন্নাসিক ভাব খেয়াল করি বলেই হয়তো আমার কাছে আপত্তিকর মনে হয় তা। কারণ রাজনীতি ঘৃণা করি বলে রাজনীতিকে নিজের বলয়ের বাইরে ডিফাইন করার প্রক্রিয়াটি আমি মনে করি একধরণের ভেজিটেশন প্রক্রিয়া। আর এর মাধ্যমে নোংরা রাজনীতিবিদদের নোংরামিকে প্রতিবাদ করার জায়গাটা থেকে আমরা সরে আসি।

বিস্তারিত»

ডিজিটাল ক্যামেরা: দরকারী কিছু জানা-অজানা তথ্য

• ভূমিকা
• ক্যামেরা কিভাবে কাজ করে
• Compact vs SLR
• ফিচার/ফাংশন
• ক্যামেরা কেনার আগে
• ক্যামেরা কেনার পরে
• অটোমুডে ছবি
• শেষ কথা

Compact vs SLR
ডিজিটাল ক্যামেরাকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। Shoot and Point (Compact) ও SLR (Single Lens Reflex) কমপ্যাক্ট ক্যামেরায় বেশিরভাগ ফাংশন অটোমেটিক যা ক্যামেরা নিজেই নিজস্ব প্রোগ্রামের আলোকে সেটিং করে।

বিস্তারিত»

ফটোওয়াক – ২

নতুন এক ভরং ধরছি আমি, প্রতি শুক্রবার ক্যামেরা নিয়ে হাটি। তবে একা না, সাথে আরও কয়েকজন বড় বড় ক্যামেরা সহ ভাল ভাল ফটোগ্রাফার থাকে বলে খুব একটা খারাপ লাগে না হাটতে। হিসাব করে দেখলাম, সকাল ১০টা থেকে যে হাটা শুরু হয় সেটা শেষ হয় বিকাল ৪-৫টায়, মাঝে শুধু একটা কাচ্চি বিরিয়ানী ব্রেক। O:-)

এগুলা গত ২ ডিসেম্বরের তোলা ছবি, শিডিউল সদ দেয়ার চেস্টা করি নিচে।

বিস্তারিত»

মন খারাপের মেয়ে

মন ভালো করা আর যুদ্ধ জয় করা সমান। মোটামুটি একটা যুদ্ধ জয়ের প্রস্তুতি নিলাম। তানির মন খারাপ। শুধু খারাপ না অনেক খারাপ। কিছু কিছু মেয়ে আছে যারা সহজে মন খারাপ করেনা। কিন্তু একবার মন খারাপ করলে মন সহজে ভালো করতে চায়না। তানি অনেকটা এরকম মেয়ে। চুপচাপ স্বভাবের। কখনো বলবেনা মন খারাপ। কিন্তু আমি বুঝতে পারি। ভালোবাসা নামক যে অদৃশ্য বস্তু প্রকৃতি আমাদের দান করেছে তার মাধ্যমে দুটি বিচ্ছিন্ন মনের অবিচ্ছিন্ন আবেগ খুব সহজেই আমরা বুঝতে পারি।

বিস্তারিত»

এবার আমি বদলা নেবো

এখন এবার আমার পালা,এখন আমি বদলা নেবো
সত্যি আমি ঠিক করেছি এবার আমি বদলা নেবো
:আমার সাথে সকল প্রকার প্রতারণার
সকাল দুপুর হেলায় ফেলায় দিন কাটানো অবহেলার
আমার সাথে কুষ্ঠি-পাথর,জন্মরাশি ভুল বোঝানোর
আমার সাথে সকল প্রকার মিথ্যে এবং ছল চাতুরীর বদলা নেবো

বুকে আমার বাড়ন্ত ঘাস ক্রমশ কমে শ্যাওলা হলো
তোমার সকল মলিনতর স্মৃতিময় ক্রমশ জমছে ধুলো
আমি সেসব ফেলে রাখা ফ্রেমের ছবির হিসেব নেবো
তোমার কাছে-
আমার সকল ভালো মন্দ জানা ছিলো
কোথায় আমার দিক মেলেনা,কোথায় আমি ভীষণ অন্ধ
তোমায় এবার বলতে হবে কোথায় আমার রূপোর কৌটাও
আমার দেওয়া সোনার কাঠি লুকিয়ে তুমি কাকে দিলে
আমার কাছে তোমার সকল শপথ ভাঙার হিসেব নেবো

ভাবছো তুমি কোথায় পাবো তোমায় এখন এই আঁধারে
মনে রেখো পরজন্মেও দেখা হবে বলেছিলে নদীর ধারে!

বিস্তারিত»

ক্যাঁনে ক্যাঁনে

আমাদের এক math এর স্যর ছিলেন, স্যার খালি বলতেন, “এ্যাঁ:, এঁটা করস ক্যাঁনে, ওটা করস ক্যাঁনে”

একদিন ক্লাস নাইন এ principal inspection এর আগে স্যার এসেছেন আমাদের রুমে, পাশের রুম থেকে মফিজুর এসেছিল তখন আমাদের রুমে যেন কি কারনে।

স্যার মফিজুরকে দেখেই বলে উঠলেন “মফিশ, এখানে এসেশো ক্যাঁনে, যাও নিজের রুমে যাও”।

মফিজুর চলে গেল, স্যারও চলে গেলেন।

আমাদের রুমগুলোর ছিল দুইটা দরজা,

বিস্তারিত»

বৃষ্টি শেষে

রাতের আঁধার শেষে হঠাৎ পড়ল চোখে আলো
জমে থাকা সব চোখের পানি আমায় ভেজাল।
ক্লান্ত হয়ে বসে আছি কৃষ্ণচূড়ার তলে
অনেকটা পথ হেটে গেছি গল্প বলার ছলে।

আজকে আমার পরছে মনে প্রথম দেখার ক্ষণ
তোমার ছোঁয়া চাইছে পেতে আমার ব্যাকুল মন।
আমায় তুমি বললে হেসে “এই যে দুষ্টু ছেলে,

বিস্তারিত»