খুবই হাসি পাচ্ছে!সারাদিনই মোটামুটি পড়াশোনা নিয়ে ছোটাছুটি, তবুও আমার জানের জান কম্পুটার সামনে বসলেই মা সে কি রাগ, সে কি বিরক্ত! ১৫ মিনিট না হতেই বলে “উঠো, অনেক্ষণ হলো!” বেচারা লেখাগুলো কান্নাকাটি করে মরছে! ভেবেছিলাম তাও যদি আমার এই শৈল্পিক বিকাশে(!)তার একটু মন গলে! নাহ, কিছুতেই কাজ হচ্ছেনা। কি যে করি, বুঝতে পারছিনা। সারাদিন বই এ মুখ গুঁজে পড়ে থাকলে নিশ্চিত আমার মৃত্যু হবে! রাসায়নিক সাম্যাবস্থা পড়তে বসে নিজের সাম্যাবস্থাই বেসামামাল হয়ে উঠেছে!৪৫ মিনিট বইয়ের পাতা উল্টিয়ে গেলাম,
বিস্তারিত»AB+ জরুরী রক্তের প্রয়োজন(সাময়িক পোস্ট)
(এডিটিংএর সময় হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কমেন্ট বন্ধ থাকা ও পুরো পোস্ট না আসায় আন্তরিকভাবে দুঃখিত।যাঁরা দেখতে পারেননি দয়া করে একটু দেখুন-অত্যন্ত জরুরী)
প্রিয় ভাই-বোনেরা,
আমাদের জুলহাস ভাইয়ের এক আত্মীয়ের ৩২ ব্যাগ এবি পজিটিভ রক্তের প্রয়োজন।জুলহাস ভাই বর্তমানে চট্টগ্রামে থাকায় তিনি নিজে কারো সাথে সরাসরি যোগাযোগ করতে পারছেন না।আশা করি আপনারা সবাই এগিয়ে এসে উনাকে সহায়তা করবেন।পরিচিত কেউ যদি এই ব্লাড গ্রুপের অধিকারী হন তাহলে দয়া করে এখনই নিচের নম্বরে ফোন ফিয়ে যোগাযোগ করুন-যত তাড়াতাড়ি সম্ভব রক্তের প্রয়োজন।রোগী বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি।
বিস্তারিত»অথচ তাঁরা হতে পারতেন ফুটবলার
বন্ড, জেমস বন্ড। আয়ান ফ্লেমিংয়ের কালজয়ী চরিত্রের কালজয়ী সংলাপ। সিনেমার পর্দায় বেশ কয়েকজন অভিনেতাকে দেখা গেছে এই চরিত্রে। কিন্তু আজ আমরা যে ভদ্রলোকের কথা বলব তিনি বাকি সবার চেয়ে একটু আলাদা। সিনেমার ইতিহাসে সম্ভবত সবচেয়ে জনপ্রিয় এই সংলাপ প্রথম শোনা গিয়েছিল তাঁর মুখে। লম্বায় ছয় ফুট দুই, জাতে স্কটিশ। জেমস বন্ড সিনেমার যারা ভক্ত তারা এরই মধ্যে চিনে ফেলেছেন ভদ্রলোককে। যারা চিনেননি আরো একটু জেনে নিন,
বিস্তারিত»৬ বছর বা ২২০৩ দিন – ৪র্থ পর্ব
এই পর্বেও কিছু বলে নিতে চাই। অনেকের মন্তব্য শুনে ভাল লেগেছে, আর অনেকের মন্তব্য শুনে লেখার জন্য আরও উৎসাহিত হয়েছি। যারা ছোট করে পর্ব লেখার জন্য অভিযোগ করেছে তাঁদের জন্য আবারও বলছি আমার সময় স্বল্পতার কারনে পর্বে পর্বে লিখছি। আর ৩-৪ দিন পর পর বড় করে লেখার সময়ের অভাবেই তো প্রতিদিন ছোট পর্বে লিখছি।
তো এই পর্বে চিন্তা করেছি আমি কতটা সৌভাগ্যবান ছিলাম তা একটি স্মৃতির কথা লিখে প্রকাশ করব।
বিস্তারিত»ঈপ্সিতা
দ্বন্দ- দ্বিধায় পূর্ণ হৃদয়
সবটুকু
হিসেব নিকেশ করেই কাটায়
দিনটুকু
সব পাওয়া তার পূর্ণ হৃদয়
কি জানে?