মিষ্টি বিয়ার সময় পাবেন…

নাহ,ভাইজান আর আপামনিরা-টাইটেল পড়ে আঁতকে উঠবেন না প্লিজ!আপনাদের এই গরীব মাস্ফ্যুর ডায়ালগ এইটা না।আর আমার এই পোস্ট কোন জন্মদিন পোস্টও না,কাজেই যারা চোরের উপর বাটপারি করতে গিয়ে শেষ লাইন আগে পড়ে নেয়ার ধান্ধায় আছেন তাঁরা কিন্তু ধরা খাবেন বলে দিচ্ছি।

তেমন কিছু না,এই ছোট্ট লেখাটার উদ্দেশ্য ক্ষোভ প্রকাশ।আমাদের এক অতি পরিচিত বালক হঠাৎ করে আমাকে ভীষণ যন্ত্রনা করা শুরু করল।ফাজিলটা পড়েছে ইঞ্জিনিয়ারিং কিন্তু তার নাকি বায়োলজি লাইনে যাবার শখ(সিপি হাসান ভাইয়ের ডাক্তারি পড়ে একজন বড় ইঞ্জিনিয়ার হবার শখের মত)।আর তাই সে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংএ মাস্টার্স না-এক লাফে পিএইচডি করার সিদ্ধান্ত নিয়ে ফেলল।এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে প্রথম পিএইচডি প্রোগ্রাম খোলা হয়েছে এবং শত শত পোস্ট গ্র্যাজুয়েটধারীরা তাতে আবেদনও করেছে।বালকের আমার কাছে ঘ্যান ঘ্যান করার কারণ আর কিছুই না-যেহেতু আমি নসুর ইংরেজি ডিপার্টমেন্টে টিচিং এসিস্টেন্টশীপ করি(আগেই বলেছি-আমার মূল কাজ শিক্ষক চা খেতে চাইলে ক্যান্টিন থেকে তা নিয়ে আসা,উনার চেয়ার টেবিল মুছে ঝকঝকে করে রাখা ইত্যাদি ইত্যাদি) তাই এই বালকের ধারণা ওর স্টেটমেন্ট অফ পারপাজ বা মূল আবেদনপত্রে আমি চোখ বুলিয়ে দিলে নাকি এতে বেশ উন্নতি(?!) ঘটবে।এই ছেলের সাথে আবার আমার এক ছোটবোনের বেশ “ইয়ে”

বিস্তারিত»

ডায়লগ মেলোডি ৩.০ (মির্জাপুরিয়ান ভার্সন)

(বহুদিন পরে আবার লিখতে বসলাম।লিখা বললে ভুল হবে বলা চলে স্মৃতিচারণ।)

ঘটনা ১ :

বাথরুমে আমার এক ব্যাচমেট দাঁড়িয়ে জলবিয়োগ করছিলো।সে দেখতে আবার বিশাল(প্রায় ৬’-২”)।এই সময়ে এক জুনিয়রও তার কাজে পাশে এসে শুরু করে দিলো।হঠাৎ কি মনে করে সেই জুনিয়র পাশে দাঁড়ানো আমার সেই বন্ধুকে বলে বসলো
“কাইন্ডলি ……. ভাই উকি দিয়েন না”
(সেই বন্ধু আজও বলে যে সে নাকি কোনো দিকে তাকায় নাই।জুনিয়র এম্নিতেই ভয় পেয়ে গিয়েছিলো)

ঘটনা ২:

এই শিক্ষককে নিয়ে আমার ব্যাচমেট জিহাদ আগেও একটা পোস্টে বলেছিলো।আজ তার অন্য এক কাহিনি।

বিস্তারিত»

বুয়ার ডিভি লটারী!!!

যারা এইবার অনলাইনে ডিভি-২০১১ এর জন্য আবেদন করেছেন, তাদের জন্য এই ছোট্ট লেখাটা পড়া ফরয! এই তো গতকাল দুপুরে খাবার সময় আমাদের বাসার বুয়া আম্মুকে বললোঃ
“আফা, দোয়া কইরেন, ডিবি এইবার ফাইয়া গেলে হয়, আমরিকা জামুগা! এই দেশে আর না।”
আম্মুর প্রশ্নঃ “তুমি ডিভির ফর্ম জমা দিছো? এখন তো সব কম্পিউটারে করতে হয়, তোমারটা কে করে দিলো?”
বুয়াঃ “ফরম দেওন লাগবো না আফা।

বিস্তারিত»