প্রতিটি রাত্রি কিভাবে যেন কেটে যায়,
কারও অপেক্ষায়।
প্রতিটি দিন আসে নতুন স্বপ্ন নিয়ে,
দুহাতে কত প্রতিজ্ঞা আর নতুনত্বের ঘনঘটায়।
কে শুধু সুখী, কে বা শুধু অসুখী?
এত ঘটনা, এত চিন্তা
সাধের হাসপাতাল
সাফল্য / ব্যর্থতার পেজগি
হাসপাতাল যে কারো সাধের জায়গা হতে পারে ক্যাডেট কলেজে না গেলে বুঝি জানা হত না। কে কত বার এডমিট হতে পারল , কে কত দিন পিটি মাফ পেল তা নিয়ে ছিল রিতিমত হিসাব নিকাশ। আর কেউ যদি বারকয়েক সি,এম,এইচ যেতে পারে তাহলে তো আর কথাই নাই। যেন রীতিমত বীরের সম্মান । আমাদের ব্যাচ এর সুমন আর শহীদুল্লাহ ছিল সি,এম,এইচ এক্সপার্ট।