দিনগুলি মোর সোনার খাঁচায়

… দিনগুলি মোর সোনার খাঁচায় …

শুরুর কথাঃ
আমি একজন চুপচাপ-শান্তিপ্রিয় পাঠক। পেশায় আমি একজন শিক্ষক। ব্লগে এটাই আমার প্রথম লেখা। যা খুশি মন্তব্য করুন।

১।
ছোটবেলায় একটা গান আমার খুবই পছন্দের ছিলঃ
“ছোট্টবেলার সেই দিনগুলো হারিয়ে
খারাপ যে লাগেনা মনটা,
সেই লাল-নীল-হলদে রাজা-রাণী পুতুলে
ভরা ছিল জানালার কোনটা”
– গানটা অনেক দিন শোনা হয়নি।

বিস্তারিত»

ফাঁসির রশিতে মুক্তিযোদ্ধা রওশন ইয়াজদানী

মূল : সাইফুদ্দাহার শহীদ; ৬ষ্ঠ ব্যাচ; ফৌজদারহাট ক্যাডেট কলেজ।
অনুবাদ : সানাউল্লাহ

ভুমিকা
লেখাটি একটি ভূমিকা দাবি করে। নিচের লেখাটির মূল লেখক ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৬ষ্ঠ ব্যাচের সাইফুদ্দাহার শহীদ। লেখাটির লিংক তিনি দিয়েছিলেন ফৌজদারহাটের প্রাক্তন শিক্ষার্থীদের ইয়াহু গ্রুপ মেইলে। এটি আমাকে আবেগতাড়িত করে। সিসিবির সক্রিয় সদস্যরা জানেন, আমি গত কয়েকমাস ধরে এখানে একটি স্মৃতিকথা লিখছি। লেখার বর্তমান পর্যায়ে আশির দশকের রাজনৈতিক অস্থিরতা,

বিস্তারিত»

মন খারাপ কাব্য-১

অমন গভীর মায়াঘেরা স্নিগ্ধ বিকেল আর হবে না
অমন ভালোবাসা মাখা স্মৃতিগুলো আর রবে না
সবুজ ঘাসের নরোম বুকে পাখিগুলো হাটবে না আর
দিনের আলো মিলিয়ে সেথায় রইবে পড়ে গাঢ় অন্ধকার!

যাদের চোখে স্বপ্ন এখন সেগুলো আর না হোক ধূসর
স্বপ্ন রঙিন জড়িয়ে বুকে কাটবে দেখো খুব অবসর
দীঘল কালো চুলের বেণী দুলিয়ে সে নাই বা এলো
তবু কেবল স্বপ্ন দেখো,দুঃখগুলো পুড়বে না আর!

বিস্তারিত»

অসময়ে সাময়িক পোষ্ট (টেকী সমস্যা)

আজকে অনেক কষ্ট কইরা প্রায় দুই পৃষ্ঠার একটা ব্লগ লিখলাম। ঈদ উপলক্ষে লিখা। দিহান ভাবীজান অনুরোধ করছে তারে না কইরা দিলাম, তারপর যখন কইল আমি নাকি কাইয়ুম ভাইয়ের মত হইয়া যাইতাছি। তখন আর সহ্য করতে পারলাম না :duel: । তাই স্বাদ এবং সাধ্য না থাকা সত্ত্বেও লিখতে বসলাম।

কিন্তু আমি ঠিক করছি আর লিখব না। কারণ টা একটু বলি, আমি নোটপ্যাডে লিখি অভ্র দিয়া।

বিস্তারিত»