বিরক্তি – একরকম ভালোবাসা এখন

কেন জানি না, কিন্তু মনস্থির করেছিলাম যে লিখবোই ।

কিছুদিন যাবত যারা আমার অনেক সময়কে প্রশ্রয় দেন, যাদের অনেক সময় আমি আবোল তাবোল বলে নষ্ট করি, তারাই যখন পড়েন লেখাগুলো, তখন ভাবি জীবনের কোনো একটা অংশের সাথে তাদের কোনো অংশের মিল নিশ্চয়ই আছে । নইলে ঘরে বা রেষ্টুরেন্টে, যেখানেই তারা খান না কেন, বনের মোষ কেন তাড়াবেন? কিছুটা হলেও “হুশ হাশ” যখন করেছেন তখন নিজে থেকে ই ধরে নিয়েছি,

বিস্তারিত»

আউলা চিন্তা – সাবেক উপদেষ্টা, একজন বিশ্বাসঘাতক আর আমাদের বদলে যাওয়া

ভেবেছিলাম এই সিরিজের সমাপ্তি হয়ে গেছে। নানা কারনে। নিজেও অনেক “কুল ডাউন” হইছি। মাল মাল আইডিয়া গুলা সব মাথা থেকে ঝেটিয়ে বিদায় করে দিয়েছি। যা শালা, খাইট্টা খা।

কিন্তুক জিনিসটা আমার প্ল্যান মত হয় নাই। কোন বউয়ের ভাই কবে কি কথা কইছে, আজকে কি কথা কইছে এইটা নিয়া মাথায় আবার হিপোক্রেসীর খাইস্টা পোকাটা কিড়-কিড় কইরা মগজে কামড় দেয়া শুরু করছে।

আরে দূর,

বিস্তারিত»

শেখ আলীমের হাইকু – ৫

জোটে যদি মোটে একটি পয়সা
খাদ্য কিনো না কিংবা কিনো না ফুল
ভালবাসা কিনে করিও একটি ভুল।
——————————-
যতদূর যাও ততদূর পাশে চলা
রেলের লাইন মেশে না তবু কি থামে
হৃদয়ের কথা একদিন হবে বলা।
——————————-
নীরবে সয়েছি নীরবে সহিয়া যাই
তুমি যা পেরেছ আমি তাহা পারি নাই
রুদ্ধ ঝিনুক দুঃখের মুক্তা বুকে।

বিস্তারিত»

শিরোনামহীন প্যাচাল…

ওমেকাতে কোচিং করবার সময় এক বড়ভাই বলেছিলেন বুয়েটে ঢোকো তারপর প্রতিদিনই নাকি ঈদের দিন। বড়ভাই যদি সত্যি কথা বলে থাকেন তাহলে আমার আজকে ১০১৮ তম ঈদের দিন। মাত্র ২ টা লেভেল গেছে। আল্লাহর রহমতে ঈদের দিন যে আরো হাজারটা আছে তা আর বলতে হবে না। কন্টিনিউয়াস ঈদের দিন পালন করতে করতে আমি ক্লান্ত। আমার যত নন-বুয়েটিয়ান বন্ধু আছে সবার মুখে এক কথা “বেটা বুয়েটে পড়িস ভাব এ বাচিস না..আর প্যাচাল পাড়িস না..তোরা বস ব্লা ব্লা ব্লা”।

বিস্তারিত»

অক্ষমতার লজ্জা – পর্ব ১

কাশবনের মধ্যে দৌড়াতে গিয়ে প্রথমে ই কনুই থেকে কব্জী পর্যন্ত সরলরেখার মতো দাগ পড়লো, এর পরেই ঘামের বেয়ে আসা ধারায় হালকা জ্বলুনী। হাসিব কে কিন্তু তারপরেও ধরতে পারলাম না। এখন না পারলে আর পারা সম্ভব ও না। কারন সামনে চরের বালির বিস্তৃতি। ওখানে দৌড়ানো আমার কাজ না। মশা – হাসিব কে আমরা ছোটবেলা থেকে এ নামেই ডাকি, আমাদের নিয়ে এসেছে ওর নানাবাড়ীতে। এসেই প্রথম কাজ,

বিস্তারিত»