নীলা – ৬ষ্ঠ পত্র

নীলা-৫ম পত্র
নীলা-৪র্থ পত্র
নীলা-৩য় পত্র
নীলা-২য় পত্র
নীলা

আমার চোখে তুমি ঘুম হয়ে আছ
আমি জেগে উঠতে চাই না
আর প্রতি মুহূর্তে তুমি একমাত্র সত্য…..

সময়ের পাতায় লিখে চলা আমার কবিতাগুলো কেন যেন অন্ধকারে মিশে যায়, ছায়ার প্রতিচ্ছবি হয়ে হারিয়ে যায় কৃষ্ণগহ্বরে….নীলা নামের উচ্ছ্বল মেয়েটি আমার জীবনে আসার পর কষ্টগুলোর রক্তাক্ত আলিঙ্গন থেকে মুক্তি পেয়েছিলাম।

বিস্তারিত»

শব্দজট

শব্দগুলো জট পাকিয়ে
মাথার ভিতর খেলা করে,
ইচ্ছে করে লিখে ফেলি
গল্প কিংবা কবিতা।

খাতার পাতায় মুক্ত হয়ে
শব্দগুলো প্যারেড করে,

বিস্তারিত»

কালো টাকা কিংবা ফ্ল্যাট

ডিসক্লেইমার কেমনে দেয়: ২৫ বছর আগে গল্প লেখে একটা পুরস্কার পেয়েছিলাম। তখন আমি ক্যাডেট কলেজে পড়ি। খুলনা বিভাগে প্রথম হয়েছিলাম। সেইটাই ছিল আমার লেখা শেষ গল্প।সামু ব্লগে অনেকেই উসকাচ্ছিল গল্প লিখতে। আমিও ফাঁদে পা দিলাম। কেন যেন আগ্রহ হল রম্য গল্প লেখার। তবে এই গল্পটা ঠিক রম্য গল্প না। আবার রম্য গল্পও বলা যায়। কিছু হইলো কিনা বুঝতাছি না……….ভয়ে আছি

আয়নালুল হকের উত্থান বিস্ময়কর।

বিস্তারিত»

গল্প: পদার্পণ

কাগজে বানানো খাম থেকে আমি মালতীদি’র বুকের গন্ধ নিতাম। অথচ মালতীদি আমার প্রেমিকা ছিলো না। যে নারীর জন্য প্রেমভাব থাকে- তার শরীরের ঘ্রাণ নেয়া হয়তো অপরাধ নয়। প্রত্যক্ষভাবে কিংবা অন্য কোনখান থেকে সে ঘ্রাণ নিলে হয়তো আর পাপ হয় না।

হিন্দুপাড়ার মালতীদি’র জন্য আমার মাঝে কোন প্রেমভাব ছিলো না।

“এই ট্যাপা, এদিকে শুনে যা তো একটু।” নিখিল স্যারের ঘর থেকে বের হয়ে যখন আমরা বাড়ির পথের দিকে তাকাই,

বিস্তারিত»

সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্রকার

মহিবের ব্লগের মন্তব্যে বলেছিলাম, “দে শ্যুট পিকচার্স” আমার প্রিয় মুভি সাইটগুলোর একটা। এবার কারণ দর্শানোর পালা। কেন এত পছন্দ করি সাইটটা? এখানে তো ভাল কোন মুভি রিভিউ নেই, মুভি নিয়ে গভীর কোন আলোচনাও নেই, বরং পরিচিতিমূলক লেখা বেশী। কথা ঠিক, কিন্তু তারপরও এটা আমার ফেভারিট। কারণ হল একটা তালিকা- সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্রকারের (মূলত পরিচালক) তালিকা।

ইন্টারনেটে মুভি সংশ্লিষ্ট অনেক তালিকা আছে, সর্বকালের সেরা ১০০ অমুক,

বিস্তারিত»

ডায়েরীর পাতা থেকে উদ্ধার করা কিছু জঞ্জাল – ৩

কিছুটা অসুস্থ আজকে। সর্দি লেগেছে। আমার অসহ্য লাগে এই রোগটাকে। যাবতীয় অনুভূতি লোপ পায়। ঠিক এখন যেমনটা হচ্ছে। আগামীকাল Principal Assembly বিষয়টা নিতান্তই আরেকটি বিরক্তির উৎস। যেহেতু বাধ্যতামূলক তাই কিছুই করার নেই। আমি আবার পরীক্ষায় ফেল করেছি তাই মনের মাঝে চাপা ভয় কখন নাম ডেকে বসে। রাত বাজে ১১টা। মনটা প্রতিদিনের ধকলের পর দেহের মতই ক্লান্ত। একটা মজার ব্যাপার ঘটেছে। আমি সাধারণত সাধারণ জ্ঞান পরীক্ষায় কোনমতে পাশ করে যাই।

বিস্তারিত»