সূর্যাস্তের পর

সূর্যাস্তের পর আবার আমাদের দেখা হত
প্রখর রৌদ্রে মোরা যে যে যার যার মত
অথবা সূর্যের কিরণে আমাদেরকে চোখে পড়ে না;
নিভায়মান আলোকটুকু বাঁচাতে,
আরেকটু গাঢ়ভাবে জ্বলে ওঠার প্রচেষ্টা।

আমাদের আলোগুলো মিললেও
খুব যে দিন হত তা না।
তবুও ঐখানটায়, যেখানে আঁধার
আমরা প্রতিদিন সুখ খুঁজে বেড়াতাম
নিয়ম করে, নিজেদের জন্য।

বিস্তারিত»

মানসিক পঙ্গুত্বের দিকে আরেক ধাপ

রাজধানীতে বেসরকারী কোন বিনোদন পার্ক থাকছে না। বেসরকারী উদ্যোগে পরিচালিত শ্যামলীর শিশুমেলা, গুলশানের ওয়ান্ডার ল্যান্ড পার্ক, স্বামীবাগের ওয়ান্ডার ল্যান্ডপার্ক শীগগিরি বন্ধ করে দেওয়া হবে। এ প্রসঙ্গে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা বলেন উচ্চ আদালতের স্বিধান্ত অনুযায়ী বেসরকারী পার্ক ভেঙ্গে সরকারী ভাবে পার্ক নির্মাণ করা হবে। স্থানীয় সাংসদরা তা দেখভাল করবেন…
(রিপোর্ট- দৈনিক সমকাল, পৃষ্ঠা ২, বিস্তারিত দেখুন পত্রিকাতে)
সানাউল্লাহ ভাই এর পোস্টে আমরা পড়েছি সরকার ( পড়ুন ভূমিধ্বস বিজয় নিয়ে ক্ষমতায় আসা দিন বদলের সরকার) কিভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান গুলোকে অকার্যকর করে নিজেদের কর্তৃত্ব জাহির করছে।

বিস্তারিত»