এখনও কিছুই জানা যায়নি কর্ণেল জাকির হোসেন সম্পর্কে

নেটে ছিলাম না। প্রায় ছয়শ মন্তব্য দেখলাম তিনটি ব্লগে। সেগুলোতে চোখ বুলানোর মতো মানসিক অবস্থা নেই। ভালো লাগছে না কিছুই।

স্যামের সাথে শেষ কথা হয়েছে রাত সাড়ে দশটায়।

ঘটনা শুরু হবার আগের দিন রাতে ও বাসায় ছিল না। বাসার ভেতরে আটকা পড়ে যান আন্টি আর ছোট ভাই সাকিব। আর আংকেল কর্নেল জাকির ছিলেন দরবার হলে।

প্রথমদিন বেলা এগারোটায় স্যামের ড্রাইভারকে ফোন করা হলে তিনি জানান আংকেলের সুস্থ থাকার কথা।

বিস্তারিত»

দুঃসহ বন্দীত্বের কথা…

ঘটনাগুলো খুব দ্রুত ঘটছে বা ঘটে গেছে। আমি খুবই টেনশনে ছিলাম বাকি সবার মতোই। কী ঘটেছিল, তার নানা টুকরো দৃশ্য আমাদের সামনে আসবে। আমি যেটুকু জেনেছি, তাই তুলে ধরছি।

অনেকেই হয়তো দেখেছেন, কর্ণেল সালাম নামক একজন অফিসার বেরিয়ে এসেছেন আজকে আটকাবস্থা থেকে। আমি ব্যক্তিগতভাবে তাঁকে চিনি, আমার বাবার বন্ধু। তাঁর মুক্তির খবর পেতেই বাবা দেখা করতে গিয়েছিলেন। ফিরে আসার পরে সেইদিনের কাহিনী শুনলাম।

বিস্তারিত»