মন খারাপ হলে আমি শুনি বব মার্লের ‘গেট আপ স্ট্যান্ড আপ’

গায়ক বব মার্লেকে (অথবা মার্লি) কোনো বিশেষণে আখ্যা দেয়া আমার পক্ষে অসম্ভব। একরকম বালককাল থেকে অবশ্য ফৌজদারহাটে তার গানের সঙ্গে পরিচয়। জনপ্রিয়তার তুঙ্গে এক গায়ক। মুখে মুখে ফিরতো তার গান, “নো ওমেন, নো ক্রাই”, “বাফালো সোলজার” তো বটেই আমার প্রিয় হয়ে ওঠেছিল, “গেট আপ স্ট্যান্ড আপ”। বন্ধু শাহীন (এখন কানাডা প্রবাসী) তো গানটিকে তার জাতীয় সংগীতে পরিণত করেছিল।

সংবাদপত্রের জগতে ঢুকে মাথা থেকে গান,

বিস্তারিত»

সবাই গান নিয়া পোস্ট দেয়, আমিও দিলাম

ছোট বেলায় বিটিভিতে দুটা সিরিয়াল দেখতাম। তুমুল জনপ্রিয় ছিল। অপেক্ষায় থাকতাম সিরিয়াল দুটির জন্য। একটি হল, সিক্স মিলিয়ন ডলার ম্যান, আরেকটা বায়োনিক ওমান। তথাকথিত রোবট মানুষ তারা, দূর্ঘটনার পর তাদের শরীরে এখন নানা ধরনের কলকবজা।
যতদূর মনে পড়ে গানটা শুনেছিলাম এই সিরিয়ালে। একটা পর্বে সিক্স মিলিয়ন ডলার ম্যান মানে লি মেজর্স অথবা বায়োনিক ওমান বা লিন্ডসে ওয়াগনার আহত হয়। সেই পর্বে দুজনে একসঙ্গে অভিনয় করেছিল।

বিস্তারিত»

অরুন্ধতি রায়ের সাক্ষাৎকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কয়েকজন মিলে একটা পত্রিকা বের করি। শুধুমাত্র জেন্ডার বিষয়ক লেখা নিয়ে সাজানো এই পত্রিকাটির নাম “শব্দ”। আজ শব্দের ২য় সংখ্যা প্রকাশিত হলো। এ সংখ্যায় আমার একটা লেখা ছাপা হয়েছে, মৌলিক কোনো লেখা নয়; অরুন্ধতি রায়ের একটি সাক্ষাৎকারের অনুবাদ। অনুবাদটি হুবুহু তুলে দিলাম।

(সংগঠক ও সংগ্রামী অরুন্ধতি রায়ের আরও একটি পরিচয় হলো তিনি সাহিত্যিক। ১৯৯৭ সালে বুকার বিজয়ের মাধ্যমে নিজের এই পরিচয়টাই তিনি শুধু প্রতিষ্ঠিত করেন নি বরং ‘অচ্ছুৎ’ মানুষের সংগ্রামের কথাও পৌঁছে দিয়েছেন সাধারণের কাছে।

বিস্তারিত»

নাম আমার কিশোর কুমার গাঙ্গুলী

গান টার লিরিকসঃ-

ওরে হোওওওওওওও
নাম আমার
নাম আমার কিশোর কুমার গাঙ্গুলী
রবি ঠাকুর যে ভাষাতে
বোলতো কথা তাই বলি

বিস্তারিত»

সায়েন্স ফিকশন রিভার্স… (২) [এডিটের পরে]

সায়েন্স ফিকশন রিভার্স… (১)

শওকত হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এই গাছের কথায় তার হাসি পাচ্ছে, আবার বাস্তবে সামান্য এই গাছের কাছে এভাবে অপমানিত হয়ে তার কান্নাও পাচ্ছে। কিন্তু তাকে ধৈর্য্য সহকারে সব শুনতে হবে, জানতে হবে সব। আর প্রমাণ করতে হবে যে, সে এই গাছ অপেক্ষা শ্রেষ্ঠ। তাই সে আবার জিজ্ঞাসা করলঃ
– তোমরা এখন এই পৃথিবীতে আধিপত্য বিস্তার করছ?

বিস্তারিত»