এই ব্লগটা লেখার কথা ছিল গত ফেব্রুয়ারী মাসে। ইউটিউবে একটা খবর দেখে ব্লগটা লিখব ঠিক করেছিলাম, তারপর যথারীতি আর লেখা হয় নাই। জীবনে এমন কিছু ব্যস্ততা নেই যে একদিন এক ঘন্টা বের করে নিয়ে ব্লগটা লিখতে বসতে পারতাম না। তারপর ও এতোদিন লেখা হল না। কিছুদিন আগে যেমন ঠিক করলাম ফেসবুকে বহুত সময় নষ্ট হয়, তো মারলাম ফেসবুকের অ্যাকাউন্ট একদম ডিলিট। মন ফুরফুরা যে ওই ফেসবুকের সময়টুকু বই পড়ে অথবা সিনেমা দেখে কাটানো যাবে,
বিস্তারিত»বিবর্ণ স্বপ্নগুলো
স্বপ্নগুলোকে রঙ্গিন করতে গিয়ে দেখলাম স্বপ্নগুলো সাদাকালো হয়ে গেছে।
শহরের নিয়ন আলো ছেড়ে প্রকৃতির কাছে গিয়ে দেখলাম
সেখানেও স্বপ্নগুলো অদ্ভুত আচরণ করছে,
কেমন যেন বাঘের ভয়ে আফ্রিকার বুনো মহিষের মতো ।
স্বপ্নের সাথে সারারাত সহবাস করলাম
অতঃপর সাহস নিয়ে সুউচ্চ পর্বত চুড়ায় গিয়ে দেখলাম
সেখানেও স্বপ্নগুলো ভয়ে কুঁকড়ে আছে
কেমন যেন শিকারির ভয়ে ভীত খরগোশের মতো,
পিট পিট চোখে তাকিয়ে আছে আমার দিকে।
চাটগাঁয়
‘লন, টান দ্যান একখান’
বলে হুস করে
একপাল ধোঁয়া আকাশপানে
উড্ডীন হলে
চাঁদের আলোয়
শহরের গা
বলাকা ব্লেডের মতো
চকচক করে
মগজের গলি ঘুপচি থেকে
গানের কণাগুলো
গলায় এসে গুনগুন করে উঠতে’
রিকশাঅলার কণ্ঠেও
লালন ফকির নেমে আসে,
পেশল মুঠোয় বেলের বদলে একতারা
রিকশার হুড নৌকার ছই –
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে
সাঁইসাঁই পাল তুলে
অতঃপর
মেহেদীবাগ,