৩.সেই বাগানবাড়ির অনেক পরের কথা। আমরা যখন আগের বাসায় ছিলাম, বাসা ছিলো দোতলায়।সারাদিন রিক্সার টুং টাং, বুয়াদের হইচই আর মাঝেমধ্যে গাড়ির শব্দে মুখর থাকতো রাস্তাটা। কিন্তু রাতের বেলায় একদম উল্টো। শান্ত, নিশ্চুপ। বারান্দার কাছেই জ্বলতো একটা সোডিয়াম বাতি। অনেক রাত বারান্দায় বসে নৈঃশব্দের মায়া দেখেই সময় কাটিয়ে দিতাম।
কিন্তু প্রতিদিন রাত ৯-১০টার মাঝে আমার নিরবতা ভেঙে দিয়ে যেত একটা কালো মাইক্রোবাস। গাড়িতে বাজতো অনেক অনেক পুরোনো দিনের হিন্দি সিনেমার গান!
স্বপ্নচূড়া-২
গত দুই দিনে অনুপমার সাথে একটা কথা বলারও সুযোগ হয়ে উঠেনি দিলীপের।প্রথম কাজ যেটা করতে হয়েছে সেটা মাকে মামার বাড়ি রেখে আসতে হয়েছে।স্থানীয় যারা বন্ধু আছে,তাদের সাথে কথা বলে সব ঠিক করতে হয়েছে।সব করতে হয়েছে গোপনে এবং সময় নিয়ে।কয়েকজনকে পুরো ব্যাপারটা বুঝানোও খুব সহজ হয়ে উঠছিল না।এসব করতে করতে অনুপমার সাথে কথা বলার সুযোগই হয়ে উঠেনি।শুধু স্যারের সাথে দেখা করতে যেয়ে একবার চোখে চোখ হয়েছিল একবার,কিছুক্ষণের জন্য।রাতে রওনা দেবার আগে যেভাবেই হোক দেখা করতে হবে।সন্ধ্যার পরে নাট মন্দিরের সামনে দেখা হবার কথা।
বিস্তারিত»ওরা এগারো জন
এগার জনের দলে আগে থেকে চিনতাম একমাত্র মিনহাজকে। ফৌজদারহাটে আমাদের জুনিয়র। ঢাকায় আমেরিকান সেন্টার এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলে আমাদের কয়েক দফা ওরিয়েন্টেশন হয়েছে। সবকিছু ঠিকঠাক। টিকেট চলে এসেছে। কোন হোটেলে আমরা থাকবো তার ওয়েবসাইটও মেইল খুলে দেখে নিয়েছি। সুইমিংপুল আছে, আছে জিমনেশিয়াম, রুমে ইন্টারনেট। বিশাল হোটেল, তার চেয়েও বিশাল এলাকা জুড়ে। দেখতেও চমৎকার। নানা ধরণের জরিপ সফলভাবেই পূরণ করেছি। ভিসার আবেদনও জমা দেওয়া হয়েছে সময়মতো।
বিস্তারিত»