বিশ্বকাপ নিয়ে একটা লেখা শুরু করেছিলাম। এর মধ্যে দেখি আহসান স্মৃতির বিশ্বকাপ নিয়ে একটা সিরিজ শুরু করে দিয়েছে। ঠিক করেছি আমার লেখাটা ভেঙ্গে ভেঙ্গে ওর লেখাতে কমেন্ট হিসেবে দিয়ে দেবো। ফুটবল নিয়ে কি লেখা যায় চিন্তা করতে করতে মাথায় এলো, ফুটবলারদের নিয়ে লেখি। “ফুটবলার” বললেই সবার মনে প্রথমে ভেসে আসে পেলে বা ম্যারাডোনার নাম। কিন্তু এরা ছাড়াও আরোও যারা ফুটবল শিল্পী ছিলেন বা আছেন তাদের নিয়ে একটা “দশে মিলে করি সিরিজ”
বিস্তারিত»গন্তব্য বেইজিং
“জ্ঞান অর্জনের জন্য সূদুর চীন দেশেও যাও।” এই কথা মেনে চীন এ সরকারী একটা কোর্সে এসেছি ৫ মাসের জন্য। এই কোর্সের সময়ের ঘটনা নিয়ে লেখার ইচ্ছা অনেকদিন ধরে থাকলেও লিখব লিখব করে লেখা হয় নাই। যদিও আমার লেখা সুখপাঠ্য তো নয়ই এমনকি পাঠযোগ্য ও নয়। তারপরও আপনাদের সাথে শেয়ার করছি।
কবীরকে যখন ফোন এবং মেইল এ চায়না আসার পর আমার অনুভূতি জানালাম; তখন ও বলল,
বিস্তারিত»১০ নম্বর মহাব্লগ সংকেত!
১.
………..ইহা মূলত একটা কৃতজ্ঞতামূলক পোস্ট। যে ছেলে জীবনে কোন ধরনের ম্যাগাজিনে কোন মৌলিক লেখা দেয়নি, পরীক্ষার খাতায় একগাদা চাপাবাজি ছাড়া ভালো কিছু লিখেনি, সে যে কীভাবে একে একে ১০টা ব্লগ লিখে ফেলল, সেটা খুবই আশ্চর্যজনক। অবশ্য এতে আমি নিজে ছাড়া আর কেউ আশ্চর্য হবে, এমনটা ভাবার কোন কারণ নেই। সারাজীবন খালি কোন একটা কাজ পেলেই সেটা কিভাবে এড়ানো যায় সেই রাস্তা খুঁজেছি আর এখন ব্লগিং এর নেশায় রাতের ঘুম হারাম করে সবার লেখা পড়ি ও মাঝে মাঝে স্মৃতির ঝাঁপি খুলে নিজেও কিছু কথা শেয়ার করার চেষ্টা করি।