শেখ আলীমের হাইকু ৬

জীবনের চোরা গলিতে হাইকু খুঁজি
শব্দের জুয়া সারা দিনমান ছন্দ ধরেছি বাজী
হরতনের বিবির ফাঁদে রুহিতনের গোলাম।
———————————————–

সংসার করি সন্যাসে দিন গুনি
গীতা বাইবেল ত্রিপিটক পড়ি কোরানের বাণী শুনি
আদি ও অন্ত মানুষের ইতিহাস।
———————————————–
জোছনা মাতাল শ্যাম পীরিতি রাত
বিষের বাঁশী নোঙর কাটে কূল হারালো রাই
অথই গাঙের জলে নায়ের ছলাৎ।
———————————————–

বিস্তারিত»

বিশ্বকাপ প্যাচাল ০১

ব্রাজিলের সুপার স্টাররা গত বিশ্বকাপে ফ্লপ মারার পর দুঙ্গা ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলো। এরপর দুঙ্গা মনোযোগ দিয়েছিলো শুধুমাত্র ফলাফল নিয়ে। তথাকথিত শৈল্পিক খেলার ধারক বাহক স্টার খেলোয়াড়দের ফেলে যারা ফলাফল এনে দিতে পারে তাদের দিয়েই দল সাজিয়েছে। দুই জন ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে ব্রাজিল খেলতে পারে এই ধারনা মারিও জাগালোর ডিফেন্সিভ মিডফিল্ডার দুংগা নিজে ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠা করে। আর এজন্যই অনেক ব্রাজিল সমর্থকদেরই ব্রাজিলের খেলা রোবোটিক মনে হয়।

বিস্তারিত»

দুই দাড়িওলা-ফ্রয়েড ও মার্ক্সের গোপন প্রেম ও আমাদের চিঠিঃ পুরোনো প্রেমিকার নতুন প্রেমিকটিকে

জেগে আছে ঝাউপাতা আর সব বাদামী প্রেমিকেরা

এখন তীব্র নীল হয়ে কবির লেখার খোরাক জোগায়

মৃদু আলো জ্বেলে মৌমাছিরা জোনাক সেজেছে

কবিদের কাছে তার প্রিয় আবদার

“মেঘ থেকে জল এনে দাও,ভাত ফোটাই”

অতঃপর দরোজার কাছে অবহেলে পড়ে থাকা পুরোনো জুতো,ময়লা মোজা,ভাঙা ডাস্টবিন ভরা ছুড়ে ফেলা কাগজের দলা,দেয়ালে এটে থাকা ডিম ভরা পেটের কুৎসিত টিকটিকি,পুরোনো বছরের ক্যালেন্ডার আর মাকড়সার জালে অন্ধকার ছাদ,নিচে ঘুণে ধরা কাঠের টেবিলের উপর নিউজপ্রিন্ট কাগজ নিয়ে কবি লিখছেন তার পুরোনো প্রেমিকার নতুন প্রেমিকটিকে-

“এসো,আমরা পিঠে পিঠ ঠেকিয়ে বসি

অথবা একটা ট্রেঞ্চ খুড়ে-যে রকমভাবে

যুদ্ধরত সৈনিকেরা শত্রুর মুখোমুখি কাঁধ ঠেকিয়ে দাঁড়ায় সাহসী

অথবা পলিড্যামাস ভাইদের মত-দু’জনে পাশাপাশি সিংহাসনে

মুখ্যত আমরা তো আসলে একজন নারীকে শাসনের ব্যাপারে কথা বলবো

আমার পুরোনো প্রেমিকার নতুন প্রেমিক-অথবা ভৃত্য

আমি কঠিন কবিতা লিখবো না,কবিতার নামে আসলে তোমাকে

একটি ম্যাসেজ পৌছে দিচ্ছি,সহস্র বছরের পূর্বপুরুষেরা যেরকম

আমাদের দিয়ে গেছেন পথনির্দেশিকা,সহজ চলার পথ অথবা

একটি সার্বজনীন মেড ইজি সলিউশান।

বিস্তারিত»