হাত নিশপিশ করছিলো লেখার জন্য। কিন্তু গত কিছুদিন ঝড় গেছে মোটামুটি। ক্রিযেটিভ হেড নেই। বেশ কয়েকটা ক্যাম্পেইনের কাজ। অনেক চাপ। আজ থেকে একটু ফ্রী হলাম। তাই এটাকে কামব্যাক পোস্ট বলা যেতে পারে। কয়েকটা গল্প ভেবে রেখেছি। আগামী কিছুদিনে লিখে ফেলব আশা করি। আপাতত অনুকাব্য…আগে দেখেছি অনুকাব্যের সবাই খালি ভুল অর্থ চিন্তা করে তাই এবার বোঝার সুবিধার্থে সঠিক ও নির্ভুল অর্থ সহ 😕 । অনুকাব্যগুলো কিছু নিজের কিছু অন্যের।
বিস্তারিত»একজন পর্বতারোহী ও কিছু কথা ৪
২৯-১১-০৯
আমার জীবনের সবচাইতে কঠিন দুটি দিন পার করে আমি এখন hmi বেইস ক্যাম্প এ । তবে কেন যেন মনে হচ্ছে আমি এদুদিনের কষ্ট খানিকটা মনে করতে পারলেও তা লিখতে পারবোনা। এ যে ভাষায় প্রকাশ করার মত না। জীবন আমাকে সামনে কোথায় নিয়ে যাবে তা বলতে পারিনা, তবে এটুকু জানি যে, এই দুদিনের কষ্টটুকু আমার ভোলা চলবে না, কিছুতেই না। এত কিছু পার করে যেখানে আমরা আসলাম তার জন্য অবশ্য আমার এই ৩৫০ পৃষ্টার ডাইরি খুবই ছোট।
একটি ব্যক্তিগত হতাশা থেকে উত্তরণের জন্য সাহায্যের প্রয়োজন
অক্ষরের প্রতি আমার আকর্ষণ অনিবার্য। দেশে থাকতে ঘুম থেকে উঠে দাঁত না মেজে পত্রিকা পড়তাম, নাস্তার সাথে গল্পের বই। রিকশা না পেয়ে বিরক্ত হয়ে হাঁটা ধরতাম দোকানের নাম, দেয়ালের বিজ্ঞাপণ পড়তে পড়তে। অফিসের গাড়ি অথবা বুয়েট বাস থেকে চোখ বুলাতাম “মায়ের দোয়া”, “থামলে ভালো লাগে”, ”মদিনা আবাসিক হোটেল” এর উপর। দুপুরের বিশ্রাম মানে আগে পড়া একটা বই হাতে বিছানায় আধশোয়া হয়ে তেঁতুল খাওয়া, রাতে গল্পের বই পড়তে পড়তে টিভি দেখা।
বিস্তারিত»যেমন হবে বিশ্বকাপ দলঃ ফ্রান্স
১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার রবার্ট পিরেস ছিলেন বৃশ্চিক রাশির জাতক। আর বৃশ্চিকরা নাকি ভালো ফুটবলার হয় না। এটা যে জ্যোতিষীর কথা, তিনি আবার একজন ফুটবল কোচও; রেমন্ড ডমেনেখ। ২০০৪ সালে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মাথায় তাই ফ্রান্স দল থেকে বাদই দিয়ে দিলেন পিরেসকে। খারাপ ফর্ম, ইনজুরি, শৃঙ্খলা ভঙ্গ_এমন কত শত কারণে দল থেকে বাদ পড়েন ফুটবলাররা! কিন্তু রাশি মিলছে না বলে দল থেকে বাদ দেওয়া!
বিস্তারিত»