বারান্দায় গ্রীল ধরে অনেক্ষন দাড়িয়ে ছিলাম। কোন কারন নেই। এমনেই। আসলে কিছুই জীবনের মাঝখানে মেলাতে পারি না ,শুধু গ্রীল জাপ্টে দাড়িয়ে দেখি। কিছু দেখার উদ্দেশ্যে তাকাই না। চোখে পরে। একে দেখা বলে না। দেখা মানে তথ্য ,অবয়ব সংগ্রহ করা। কিছুই সংগ্রহ করি না , কিছু সংগ্রহের ইচ্ছাও নেই। পৃথিবীর অসংখ্য উপাদানের সাথে আমার পার্থক্য করে দেয় এই গ্রীল। আমি অখুশি হই না। পরম আগ্রহে গ্রীলের মরচেতে হাত ডোবাই।
বিস্তারিত»ঈদ মুবারক
রমজানের ঐ ঈদ এলো রে
উচ্ছ্বাসী এক প্রথা
এই খুশিতেও একটু ভেবো
সেই ছেলেটার কথা।
যার মুখেতে তোমার মতন
ফিরনী, পায়েশ জুটলোনা
শাওয়াল মাসের আধখানা চাঁদ
যার আকাশে উঠলোনা।
আতর মাখা সুগন্ধতে
এই খুশি আর আনন্দতে
সময় করে সঙ্গে নিও তাকে
পাশের বাসার ন্যাংটো ছেলেটাকে…
আমি হারাই নাই!!!
ইদানীং ব্লগে আমার লেখালেখি নাই দেখিয়া অনেকেই একটি ভুল ধারণা করিয়াছেন…আমি মনে হয় হারাইয়া গিয়াছি!!! ;;;
আমার বিশ্বাস…, তাহাদের এই ধারণাটা আরও পোক্ত হইয়াছে…ব্লগে বিয়াপক পরিমাণ সিনিয়র/জুনিয়র ভাইজান ও আপুদের আগমনে এবং তাহাদের কোয়ালিটি সমৃদ্ধ লেখা প্রাপ্তিতে। :dreamy:
কিন্তু…কাদম্বিনী যদি মরিয়া প্রমাণ করিতে পারে…যে…সে মরে নাই…তাহা হইলে আর আমার সমস্যা কি??? 😛
আমিও লেখা দিয়া প্রমাণ করিলাম…আমি হারাই নাই…তা সে যতই কোয়ালিটি বিহীন লেখা হউক না কেন…
কেনু, কেনু, কেনু?
বিজ্ঞাপনচিত্র
সোজা কথায় আসি। নাটক বা সিনেমা বা খেলার মাঝে বিজ্ঞাপন বিরতি যে কি পরিমাণে বিরক্তিকর, তা অনেকেই বলবেন। ছোটবেলায় আলিফ লায়লা দেখার সময় দ্বিতীয় বিজ্ঞাপন বিরতির ২য় ভাগ শুরু হলেই বুকের মাঝে দুরু করতো, এই বুঝি শেষ হয়ে গেলো পুরো সপ্তাহের অনেক অপেক্ষার আলিফ লায়লা। কিন্তু এখন সময় বদলেছে। দিনবদল টার্মটা ইচ্ছা করেই ব্যবহার করলাম না। বোঝেনই তো। আগে একটা সময় ছিলো যখন বিজ্ঞাপন বিরতিতে বাথরুম করে আসতাম,
বিস্তারিত»সূর্যপুত্র (পর্ব দুই)
সূর্যপুত্র (পর্ব এক)
****আমি স্পষ্ট করেই বলতে চাই…আমার এই লেখাটি সম্পূর্ণই বানানো। জীবিত…………মৃত…কাল্পনিক কারও সাথে আমার এই লেখা মিলে গেলে সেটার দায়ভার আমার একেবারেই নেই…আছে সিসিবির প্রিন্সিপ্যাল ভাইস্যার… ভাইস প্রিন্সিপ্যাল ভাপু… অ্যাডজুট্যান্ট ভাইস্যার…ইত্যাদিসহ আমার সকল সিনিয়র/জুনিয়র ভাই/বোনদের…কারণ, বৃক্ষের আবার দায়ভার কিসের???????!!!!!]
২৬ এপ্রিল, ২০০৯।
৬। সারাদিন ধরে সমুদ্রে যাওয়ার বন্দোবস্ত করছে হৃদয়, পুষ্পকুমারা, নীলন, নিরঞ্জন এবং সঞ্জীব। একচল্লিশ ফুটি “সূর্যপুত্র” বিকেলের পড়ন্ত রোদে চকচক করছে।