বন্ড… জেমস বন্ড!!!

কালকে একটা সিনেমা দেখলাম। ভাবলাম একটা রিভিউ দিয়ে দেই সিসিবিতে। কিন্তু এইখানে তো দেখি ফ্লিম মেকার অর সিনেমা বোদ্ধাদের আড্ডাখানা। যাই হোক শুরুতেই বলে রাখি এই রিভিউটা আমি লিখতেসি একজন আম পাব্লিকের চোখে। অনেকদিন পর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলাম। Torrent আর Rapidshare এর এই যুগে সব ডাউনলোড করেই দেখা হয়ে যায়।

সিনেমার নাম Quantam of Solace. লেটেস্ট জেমস বন্ড সিনেমা। জেমস বন্ডের সিনেমা সব সময়ই অনেক আশা ও প্রত্যাশা নিয়ে রিলিজ হয়।

বিস্তারিত»

আর্টসফিকশন

বিকেলের প্রেপ।

কোয়াইট আওয়ারের ঘুমটা আসতে আসতে বড় দেরী করেছিল বলেই হয়ত মেজাজটা চড়েই ছিল। হাউজ বেয়ারা আউয়াল ভাইয়ের উপর দিয়ে তাই ছোট্ট একটা ঝড়ও বইয়ে দিয়ে এসেছি। আজ বই নিয়ে বসার প্রশ্নই ওঠে না। একরাশ বিরক্তি নিয়ে একাডেমিক ব্লকের বারান্দায় দাঁড়িয়েই মনটা ভাল হয়ে গেল। বাসন্তি শাড়ী পরে একাডেমিক ব্লকের সামনের বাগানে হাঁটতে হাঁটতে একটা গাঁদা ফুল ছিড়ে খোঁপায় গুজলেন তিনি। শুরু হল আমার বুক ধড়ফড় আর শূণ্যতা’র অনুভূতি।

বিস্তারিত»

শুভ জন্মদিন হাসনাইন :-)

এই জায়গাটায় প্রথম শুরু হয়েছিল ক্যাডেট কলেজ ব্লগ। উইকি ভিত্তিক সাইট। ব্লগিয়ের ঠিক স্বাদ পাওয়া যায় না। তবে যেহেতু আমরা তিন চার মানুষ ছিলাম তাই কোন ঝামেলা ছিলনা। নিজেরা পিঠ চাপড়া-চাপড়ি করে ভালোই কেটে যাচ্ছিল দিন। কিন্তু আমাদের এডজুটেন্ট সাহেব আমাদের জন্য ওয়ার্ডপ্রেসে নতুন একটা বাড়ির ব্যাবস্থা করে ফেললেন। করতেই পারেন। তিনি এডজুটেন্ট মানুষ। কত কিছু মাথায় রাখতে হয়।।

আমার মেইল একাউন্টে সেই ব্লগে যোগদান করার আমন্ত্রণ পড়ে থাকলো।

বিস্তারিত»

ঢাকা ১১০০০ কিমি

গত ডিসেম্বর মাসে মিশনে আসার জন্য যেদিন নাম বের হল তারপর দিনই ইন্টারনেট থেকে লাইবেরিয়ার উপর বেশ কয়েক পৃষ্ঠা প্রিন্ট আউট নিয়ে নিলাম। ফেলুদাকে দেখেছিলাম তদন্তের বা পর্যটনের জন্য কোথাও গেলে সেই জায়গা সম্পর্কে বিশদ লেখাপড়া করে নিতেন। এমনও হয়েছে যে যাবার পথে প্লেনে বা ট্রেনে বসেও পড়ছেন। তো আমি ঠিক ফেলুদা না বরং কোথায় যেয়ে নাজিল হতে যাচ্ছি সেই জায়গাটা/দেশটা সম্পর্কে খানিকটা জানাই ছিল উদ্দেশ্য।

বিস্তারিত»