ছবি কেবলই ছবি

কোন কোন ছবি বেশ অবলীলায়
একশ’ একটা গল্প বলে যায়।
তবু, ছবি শুধুই ছবি।
ছবিকে নির্নিমেষ দেখা যায়,
পরখ করা যায়,
স্পর্শ করা যায়,
ছবিকে নিয়ে অনুক্ষণ ভাবাও যায়
তবে ছবির সাথে গল্প করা যায় না!

৫,৫২১ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “ছবি কেবলই ছবি”

  1. পারভেজ (৭৮-৮৪)

    "তবে ছবির সাথে গল্প করা যায় না!" - একতরফা যে গল্পগুলা হয়, তা অনেকটা নিজে নিজে দাবা খেলার মত।
    কেউ কেউ যেমন নিজে নিজে (একা একা অর্থে) দাবা খেলে মজা পান, কেউ কেউ এরকম একতরফা গল্প করেও মজা পেতেই পারেন...
    এই টুকুই দ্বিমত ছিল...
    🙂 🙂 🙂


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।