মায়া

তোমার কাননে আজ লেগেছে বসন্তের হাওয়া,
তাই দখিনা বাতাসের মৃদুমন্দ আসা যাওয়া।
কৃষ্ণচূড়ার ডালে ডালে জ্বলে ফাগুনের আগুন,
সৌরভে মৌতাতে শোনা যায় ভ্রমরের গুনগুন।

আমার আকাশে আজ শুধু আষাঢ়ের ঘনঘটা,
তাই শার্সিতে আছড়ে পড়ে বৃষ্টির ভারী ফোঁটা।
বাতাসের ঝাপ্টাটা আমায় ভিজিয়ে দিয়ে যায়,
তবু জানালাটা খোলা রাখি যেন কিসের মায়ায়!

ঢাকা
১১ নভেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

৩,১১৩ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “মায়া”

  1. পারভেজ (৭৮-৮৪)

    বড়ই বিচিত্র জীব এই মনুষ্য প্রজাতিটি!!!

    কোন লাভ নেই জেনেও, বসন্ত চুরি করে নিয়ে যাওয়া মানুষের জন্য ঘোর বর্ষার ডামাডোলে বসেও মায়া জাগে তাঁর...
    এ যে কি করে সম্ভব হয়, হয়তো অন্তর্যামিও আড়ালে বসে ভাবেন, আর অবাক হন!!!

    টাচড, খায়রুল ভাই।
    ভেরী ভেরী টাচড!!!


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।