শাশ্বত পট

শাশ্বত পট
মো ও খা ও ।

নদী ভরা জল এখনও অতল
অতল তবে সে জল এ জল নহে
তুমি দেখেছিলে কাল
স্থির নহে কেহ কিছু সকলই সচল
বহিতেছে শুধু দৃশ্য অটল অবিকল
এক ছবি অনাদিকাল ।

প্রবাহিত জল বয়ে চলে স্রোতে
কুলের ভিটা মাটি সিঞ্চন ব্রতে
কতনা ফসলের হাসি
কত ফল ফলে কত পাখি গায়
কত হাসি গান অলিন্দ মাতায়
মধুসুখ স্মৃতির রাশি।

জনম ধাবিছে মরণের পানে
সূরের ধারা বদলায় গানে গানে
রাগ বদলায় অনুরাগে
আনন্দ বেদনা প্রেম ভালোবাসা
কত স্বপ্ন গল্প গাথা আশা নিরাশা
বহিতেছে শীত বসন্ত ফাগে

সকলই নিরন্তর নদীর জলের মতো
যা ছিলো সব তা নেই চলে গেছে গত
তুমি দেখেছিল কাল
আমরা যেখানে ছিলেম নেই কেউ
নদীর জল তবু অতল আছে সেই ঢেউ
শাশ্বত পট চিরকাল ।।

১৯/১০/২০২৫
ঢাকা । উত্তরা।

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।