আমার লকার
বর্তমানে ব্লগটি পড়ছেন
        অতিথিঃ ১ জন

আশিক (১৯৯৬-২০০২) এর ব্লগ

আমি যেভাবে ক্যাডেট হইলাম……এবং অতঃপর -১

লিখেছেনঃ আশিক (১৯৯৬-২০০২) | বৃহঃ, ২১/০৮/০৮ – ৭:৩৯ অপরাহ্ন

১. কথাবার্তা
সব ক্যাডেটের প্রথম দিনের অভিজ্ঞতাগুলো অনেকটা একই রকম। কিছুটা ভয় ভয়, অনেকটা অনিশ্চয়তা আর তার সাথে সাথে বাবা মাকে ছেড়ে আসার কষ্টকে মেশানো অদ্ভুত একটা অনুভুতি। আজকে হঠাৎ ভাবতে বসলাম…আমার নিজেরটা কেমন ছিল? অন্যদের চেয়ে কি আলাদা ছিল? ভাবতে গিয়ে দেখি অনেক কিছুই মনে পড়ে না। অনেক কিছুই মনে পড়ে পড়ে ভাব হয়। খারাপ লাগলো খুব। কলেজ থেকে বেড়িয়ে এসেছি আজ ৬বছর হলো প্রায়। প্রথমদিনটা আজ থেকে প্রায় বার বছর আগের! অথচ নিজের বয়সতো এমন কিছু বেশি হয়ে যায়নি এখনো! তবু প্রথম সেই দিনটা আজ কত কত কত আগের কথা!

সেদিন পাবনা ক্যাডেট কলেজের মহসিন (কলেজে থাকতে চিনতাম না ওকে, পরে আইইউটিতে পরিচয়, আর এখন আমার মতই জিপি তে মরছে…) হঠাৎ পিএবিএক্সে ফোন দিয়ে বললো, ‘গুরু, একটা মজার স্ট্যাটিস্টিক্স শুনবা?’ আমি বললাম, ‘কুইক বলে ফেলো, হাতে বেশি টাইম নাই।’ মহসিন বলে, আমরা কত সালে কলেজে ঢুকলাম বলোতো? আমি মনে মনে কিছুটা বিরক্ত হই। এইটা আবার জিজ্ঞেস করার কি হলো! ওতো ভালোমতই জানে। বললাম, ‘৯৬এ। কেন?’ তখন জিজ্ঞেস করলো, ‘আমাদের বয়স তখন কত ছিলো?’ আমি বললাম, ‘এপ্রক্সিমেটলি ১২ এর মতন হবে……।’ মহসিন বললো, ‘এখন কত সাল চলে?’ উত্তর দিলাম, ‘২০০৮’। ও আবার জিজ্ঞেস করে, ‘তাহলে এই বছর যারা ইনটেক, তারা কত সালে জন্মেছে?’ হিসাব করতে লাগলাম, ২০০৮ থেকে ১২ বিয়োগ দিলে হয় ১৯৯৬। চুপ করে গেলাম। মহসিনকে আর কিছু বলতে হলো না।

কি অদ্ভুত! ১৯৯৬ সালে যারা জন্মেছে, যারা প্রথম বারের মত মায়ের পেট থেকে বের হয়ে পৃথিবীর আলো দেখেছিল, হয়তবা ভ্যা করে কেঁদে দিয়েছিল, বাবা মা আত্মীয় স্বজনের মুখ আলো করে হাসিয়েছিল সবাইকে…… তারা এবছর ক্যাডেট কলেজে ঢুকছে। হয়তো কাচুমাচু মুখ করে অল্পভেজা চোখে বাবা মাকে, ভাই বোনদেরকে বিদায় জানিয়েছে ক্যাডেট কলেজের প্রথমদিনটায়, ভেবেছে বাসা থেকে এত দূরে এতগুলো দিন কিভাবে পার করবে! আজ থেকে বারো বছর আগে ওরা যখন জন্মেছে, ঠিক তখন হয়ত আমরা গুটি গুটি পায়ে ভয় মেশানো কৌতুহল নিয়ে ঢুকছি ক্যাডেট কলেজে!

বারো বছর পর যদি আমার নিজের প্রথম দিন, প্রথম মাস, প্রথম টার্মের কথা মনে করতে গিয়ে মনে করতে না পারি, তাহলে আজ থেকে আরো বারো বছর পরে কি হবে? তখন কতটুকু মনে করতে পারব? কিছুটা কি শিউরে উঠলো গা টা? হয়ত। আমার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট সময়টার শুরুটা এভাবে ভুলে যাব একসময় আস্তে আস্তে? ভেতরটা নিজের অজান্তেই কেমন বিষন্ন হয়ে ওঠে……

আমার ক্যাডেট লাইফের প্রথম দিন, প্রথম মাস, প্রথম টার্ম - এই তিনটা নিয়ে আলাদা আলাদা তিনটা পোস্ট দেব। এই ছোট্ট লেখাটা তার প্রতিশ্রুতি হয়ে থাক………..


  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • LinkedIn
  • Linkter
  • Live
  • MyShare
  • MySpace
  • NewsVine
  • Reddit
  • YahooMyWeb
  • Technorati
  • Print this article!
  • E-mail this story to a friend!
0 votes, average: 0 out of 50 votes, average: 0 out of 50 votes, average: 0 out of 50 votes, average: 0 out of 50 votes, average: 0 out of 5 (0ভোট, 0/ 5)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...

সর্বমোট: 15 টি মন্তব্য

  • মাসরুফ (১৯৯৭-২০০৩) মাসরুফ বলেছেনঃ

    দারুন তো!১৯৯৬ এ যেবার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হল সেবছর যাদের জন্ম তারা এবার ক্যাডেট কলেজে ঢুকছে…ঠিক আমাদের মত!

    আশিক ভাই,পরবর্তী পর্বগুলোর অপেক্ষায় রইলাম।দেরি করবেন না কিন্তু!!

    [জবাব দিন ]

    আশিক (১৯৯৬-২০০২) আশিক (১৯৯৬-২০০২) বলেছেন:

    কমেন্ট পড়ার আগেই আরেকটা ছেড়ে দিসি :D

    [জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩) মাসরুফ বলেছেন:

    ও হ্যাঁ, এইডা স্নিকার্স চকলেট(বাদাম দেওয়া,বড়ই সুস্বাদু), স্যান্ডেল না…ইন কেস আমাগো বর্ষা থুক্কু জিহাদ বাবাজি আবার টিউব লাইট গিরি করে… ;)

    [জবাব দিন ]

    আশিক (১৯৯৬-২০০২) আশিক (১৯৯৬-২০০২) বলেছেন:

    কি এর মদ্দে কি! ~x(

    [জবাব দিন ]

  • জিহাদ (৯৯-০৫) জিহাদ বলেছেনঃ
    ১৯৯৬ এ যেবার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হল সেবছর যাদের জন্ম তারা এবার ক্যাডেট কলেজে ঢুকছে…ঠিক আমাদের মত!

    আপনের জন্মও কি ৯৬ তে নাকি? :))

    [জবাব দিন ]

    আশিক (১৯৯৬-২০০২) আশিক (১৯৯৬-২০০২) বলেছেন:

    ওকে একটা লজঞ্চুশ কিনে দেয়া দরকার… :))

    [জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩) মাসরুফ বলেছেন:

    না লজেঞ্চুস না আমি স্নিকার্স খাব…আশিক ভাই আপনের অফিস কই ঠিকানা দেন…

    [জবাব দিন ]

     জুনায়েদ কবীর বলেছেন:

    ‘৯৬তে জন্ম, ‘৯৭ তে কলেজ???
    তোমার সাইজ দেইখ্যা খালি খালি ডরাইতাম…তুমি তো আমাগো অনেক ছোট… :(

    [জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩) মাসরুফ বলেছেন:

    কেন কবীর ভাই,আমি ছুডু খাডূ মানুষ আমারে দেইখা ডরানোর কি আছে?ও আমার ক্যাডেট নাম্বার কিন্তু ১৮৭৪…আপনের ঠিক ১০০ পরে…হেঁ হেঁ হেঁ এই ডাউট দিয়া আপনেরে তেলানোর ট্রাই দিছিলাম একবার…(সফল ও ছিল)

    রুপম ভাই তো বিয়া করলো আপনের খবর কি বস??

    [জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩) মাসরুফ বলেছেন:

    ওই টিউব লাইট,এর মানে হইল গিয়া আমরা ১৯৯৭ এ যেমনে কলেজে ঢুকসিলাম,সেই একই ভাবে ১২ বছর পরে পুলাপাইন আবারো ঢুকতেসে…এই ফিলিংস টারে “দেজাভু” না কি জানি কয়…
    তুই জিহাদ এ রয়া গেলি রে মানুষ হইলিনাহ… :D

    [জবাব দিন ]

  • কিংকং বলেছেনঃ

    তুমি নাইন্টি সিক্সের কথা ভাবো? আমিতো আইইউটিতে যেদিন ফার্স্ট গেলাম সেই দিনটার কথা ভালোমত মনে করতে পারি না … ইট সীমস সো লং এগো …

    বুড়া হয়া যাইতাছি, বিয়াটাও করা হইলো না :(

    [জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩) মাসরুফ বলেছেন:

    আহারে কেন মামা বিয়া করেন না কেন?আমাগোরে একটু দাওয়াত তাওয়াত কইরেন…(হাজার বছর ধরের ডায়ালগ মাইরা দিলাম…এই লাইনটা নকল কইরা লিখছিলাম টেস্ট এর সময়…খ্যাক খ্যাক খ্যাক… :)) )

    [জবাব দিন ]

    আশিক (১৯৯৬-২০০২) আশিক (১৯৯৬-২০০২) বলেছেন:

    @কিংকু : কইরা ফালাও……দাওয়াত না দিলে কিন্তু কানাডা গিয়ে লাথিয়ে আসবো…… :D ;)

    [জবাব দিন ]

  • মু. নূরুল হাসান (৯৪/ক) তারেক বলেছেনঃ

    খাইসে, এইভাবে চিন্তা করি নাই। B-)

    [জবাব দিন ]

  • মিল্টন (৯৩-৯৯) মিল্টন (৯৩-৯৯) বলেছেনঃ

    ১৯৯৬ কিন্তু মনে হয় কয়েক বছর আগের ঘটনা…world cup er জ়য়সুরিয়ার বাটিং,কালুর হিটিং, প্রভাকর এর স্পিন।

    [জবাব দিন ]

  • মন্তব্য করুনঃ

    :) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »

    Ekushey Inline virtual Bangla keyboard

    বায়োডাটা

    আশিক (১৯৯৬-২০০২)

    আশিক (১৯৯৬-২০০২)

    • নামঃ আশিকুল কাদির
    • ক্যাডেট নামঃ আশিক
    • ক্যাডেট নম্বরঃ ১৮৫৬
    • ব্যাচঃ ৩৪
    • কলেজঃ মির্জাপুর ক্যাডেট কলেজ
    • অবস্থানকালঃ ১৯৯৬-২০০২
    • সর্বমোট ব্লগ লিখেছেনঃ 8 টি