১৯ সেপ্টেম্বরে মনে পড়ে বন্ধু তোকে…
লিখেছেনঃ ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪) | শুক্র, ১৯/০৯/০৮ ১২:৩৬ পূর্বাহ্ন
মনে পড়ে তোকে বন্ধু আমার!
সে আমার বন্ধু ছিল।
তার নামে উঠতো গেয়ে নাম না জানা পাখি,
তার টানে রঙ্গীন ফুলে বসতো যে প্রজাপতি।
তার পানে চলতো ধেয়ে চঞ্চলা স্রোতস্বিনী,
তার ধ্যানে ঘন অরন্যে চলতো কানাকানি ।
তার ছন্দে ঝংকারিতো পায়ের নুপুর রিনিঝিনি,
তার ইশারায় ব্যক্ত হতো এ জীবনের হাতছানি…।
সেই যে আমার বন্ধু ছিল।
যাকে নিয়ে লিখছি আমি
সে আমার বন্ধু ছিল।
চোখ বুজলেই যাকে দেখি
সে আমার বন্ধু ছিল।
আমার সুখে উঠতো নেচে
সে আমার বন্ধু ছিল।
আমার(…)
