তৌফিক (৯৬-০২) এর ব্লগ
লিখেছেনঃ তৌফিক (৯৬-০২) | মঙ্গল, ৬/০১/০৯ ১২:০৪ পূর্বাহ্ন
ঘুম ভাঙে সাড়ে পাঁচটার দিকে। ল্যাপটপটাকে আবিষ্কার করি মেঝের উপর। ঘুমের ঘোরে ফেলে দিয়েছিলাম নাকি নিজেই মেঝের উপর রেখেছিলাম মনে করতে পারি না। তুলে চালু করি। আমার মতোই শীতনিদ্রা ভেঙে জেগে উঠেন আমার প্রবাস জীবনের সবচেয়ে বড় বন্ধুটা। ক্রিক ইনফোর পেজ খোলাই ছিল। আলস্য ভেঙে অতি কষ্টে আঙুল তুলে F5 চাপি। চারখানা উইকেট পড়েছে, লিড চারশর ঘরে। দীর্ঘশ্বাস ছাড়ি। কেউ কথা রাখে না। সাকিবকে ঠেকানোর(…)
বিস্তারিত…
বিভাগঃ ব্লগর ব্লগর, মির্জাপুর | 105 বার পঠিত |
লিখেছেনঃ তৌফিক (৯৬-০২) | শুক্র, ২/০১/০৯ ১১:৩৪ পূর্বাহ্ন
মেটালিকার বিখ্যাত নাথিং এলস ম্যাটারস গানটি শোনেনি এরকম মেটাল ভক্ত কম পাওয়া যাবে। আমি নিজে মেটাল গানের হার্ডকোর ভক্ত না। সেই প্রগৈতিহাসিক কালে একবার গিটার হাতে তুলে নিয়েছিলাম। অপেক্ষায় আছে আইজুদ্দিন, এখনো আমার গিটারে দখল যেকোন শিক্ষানবিশ গিটার বাদকের মতোই। তখন মেটাল শুনতাম, কারণ গিটারে ওদের গানগুলো তুললে অনেক টেকনিক শেখা যায়। গিটারে ওদের কাজগুলোও ভালো। সেইভাবে শুনেছিলাম মেটালিকার নাথিং এলস ম্যাটারস। আমার প্রিয় গানগুলির(…)
বিস্তারিত…
বিভাগঃ ব্লগর ব্লগর, মির্জাপুর , সংগীত | 158 বার পঠিত |
লিখেছেনঃ তৌফিক (৯৬-০২) | মঙ্গল, ৩০/১২/০৮ ৯:৫৫ পূর্বাহ্ন
প্রথমেই ক্ষমা চেয়ে নেই। আমি এ ব্যাপারে বিশেষজ্ঞ নই। তার উপর যে বিষয়ের উপর লিখব, তার জন্য যতোটুকু গবেষণা আর সময় দেয়া প্রয়োজন তাও দেইনি। তবু লিখছি। কারণ, যারা এ ব্যাপারে ভালো জানেন, আশা রাখি, তারা কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত দেবেন। আর আমার মতো নাদানেরা শিখতে পারবে। ব্লগ বলার চেয়ে বরং এটাকে থ্রেড ইনিসিয়েশন বলাই ভালো হবে। গৌরচন্দ্রিকার পাট এখানেই শেষ করি, আসুন চলে যাই(…)
বিস্তারিত…
বিভাগঃ ব্লগর ব্লগর, মির্জাপুর, রাজনীতি | 162 বার পঠিত |
লিখেছেনঃ তৌফিক (৯৬-০২) | রবি, ২৮/১২/০৮ ৮:৪৫ পূর্বাহ্ন
ইতালির সিসিলির মাফিয়াদের নিয়ে অনেক গল্প-উপন্যাস, চলচ্চিত্র হয়েছে। তবে মাফিয়া সাহিত্যের সবচেয়ে বড় শিল্পী আমার মতে মারিও পুজো। আমেরিকায় অভিবাসী ইতালীয় বংশোদ্ভূত পরিবারের ছেলে তিনি। লিখেছেন উপন্যাস ও চিত্রনাট্য। তাঁর সবচেয়ে জনপ্রিয় উপন্যাস হলো ” দ্য গডফাদার”, সেবা প্রকাশনীর কল্যাণে এর অনুবাদ অনেকেই হয়তো পড়েছেন। তাঁর সেরা চিত্রনাট্য এই উপন্যাসেরই চিত্ররূপ, ফ্রান্সিস ফোর্ড কাপোলা পরিচালিত অস্কার বিজয়ী চলচ্চিত্র “দ্য গডফাদার”। অনেকেই এই চলচ্চিত্রটিকে এ যাবৎকালের(…)
বিস্তারিত…
বিভাগঃ মির্জাপুর, স্মৃতিকথা | 226 বার পঠিত |
লিখেছেনঃ তৌফিক (৯৬-০২) | শুক্র, ২৬/১২/০৮ ১০:২৮ পূর্বাহ্ন
২০০৬ সালের সেপ্টেম্বরের ১৯ তারিখ বোধ হয় সেইদিন। ১৮ ও হতে পারে, ঠিক মনে নেই। আমরা, মানে আই ইউ টি-র ০২ ইনটেকের সবার মনে তখন মিশ্র একটা অনুভূতি। পাস করার আনন্দ আর সেই সাথে সামনের অনিশ্চয়তার কথা ভেবে শংকা। সবার বললে হয়তো ভুল হবে, কারণ কিছু বস পোলাপান পাস করার আগেই মোটা বেতনের চাকরী বাগিয়ে বসে আছে। আর আমার মতো ক্যাবলাকান্তরা কি হবে কি হবে(…)
বিস্তারিত…
বিভাগঃ ব্লগর ব্লগর, মির্জাপুর, স্মৃতিকথা | 183 বার পঠিত |
লিখেছেনঃ তৌফিক (৯৬-০২) | বৃহঃ, ২৫/১২/০৮ ২:৫১ অপরাহ্ন
গত বছর সেইন্ট জন’স-এ বরফ পড়া শুরু হয়েছিল ডিসেম্বরের শুরুতে। আমার প্রথম শীত ছিল সেটা কানাডায়, আর প্রথম বরফ দেখা তো বটেই। বরফ পড়া তিন রকম দেখেছি- ফ্লারিজ, ব্লিজার্ড আর ফ্রোজেন রেইন। ফ্লারিজ হলো সবচেয়ে স্বপ্নীল তুষারপাত, আকাশ থেকে পেঁজা তুলার মতো বরফ পড়ে। দেখতে ভালোই লাগে। তাপমাত্রাও থাকে সহনশীল পর্যায়ে, শূন্যের দু’এক ডিগ্রী নিচে। বরফ পড়ার এই দৃশ্যটা মাথায় ছিল আগে থেকেই। বাসায়(…)
বিস্তারিত…
বিভাগঃ ব্লগর ব্লগর, মির্জাপুর | 122 বার পঠিত |
লিখেছেনঃ তৌফিক (৯৬-০২) | বৃহঃ, ২৫/১২/০৮ ৭:৫৭ পূর্বাহ্ন
কলেজে যখন যাই তখন আমার উচ্চতা ছিল সাকুল্যে চার ফুট সাড়ে দশ ইঞ্চি। অন্য কলেজে গাইড বলে, আমাদের বলে স্কড। আমার স্কড ছিলেন রেদোয়ান ভাই। তিনি প্রথম দিন নূর বকস ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন আমাকে, নূর বকস ভাই তো বলেই ফেললেন, এতো খাটো কেনো? রেদোয়ান ভাই আমাকে একটু আড়াল দেবার চেষ্টা করে বললেন, পিটি প্যারেড করলে লম্বা হয়ে যাবে। রেদোয়ান ভাই মনে হয় কথাটা(…)
বিস্তারিত…
বিভাগঃ ব্লগর ব্লগর, মির্জাপুর | 266 বার পঠিত |
লিখেছেনঃ তৌফিক (৯৬-০২) | সোম, ১৫/১২/০৮ ৭:৫৮ পূর্বাহ্ন
গলায় ঝুলে থাকা গামছাটাকে কষে মাথায় বেঁধে ক্ষেতের আলের উপর বসে পড়েন আজিজ মিয়া। হাত বাড়িয়ে মাটিতে পড়ে থাকা হুক্কাটাকে তুলে সুড়ুক সুড়ুক করে টান দেন তিনি। এক গাল ধোঁয়া ছেড়ে ক্ষেতে হাল ধরে থাকা ছেলে রহমানের দিকে তাকিয়ে হাঁক দেন।
“চোখ কান খুইলা রাখিস রে রহমান, ওরা যে কোন সময় আয়া পড়তে পারে।”
ছেলেটার দিকে তাকিয়ে চোখ মুখ কোমল হয়ে আসে তার। গরীব কৃষক তিনি, নুন(…)
বিস্তারিত…
বিভাগঃ গল্প, মির্জাপুর, মুক্তিযুদ্ধ | 159 বার পঠিত |
লিখেছেনঃ তৌফিক (৯৬-০২) | রবি, ১৪/১২/০৮ ১:৪৬ অপরাহ্ন
আই ইউ টির সেকেন্ড ইয়ারে মনে হয় প্রথম কম্পিউটার কিনি। উদ্দেশ্য ছিল শুধুই গেম খেলা। গেম খেইলা খেইলা কত দিবস রজনী পার কইরা দিছি তার ইয়ত্তা নাই। ক্লাসও ফাঁকি মারতাম প্রায়ই। গেমের স্বপ্নীল জগতটাতে হারিয়ে যেতে যে কি ভালো লাগত। আর আমার গেম খেলার মেশিনটাকে আদর কইরা নাম দিছিলাম গ্যালাহাড। এই বিতিগিচ্ছিরি নামটার আদি মালিক ছিলেন কিং আর্থারের রাউন্ড টেবিলের একজন নাইট। স্যার ল্যান্সেলটের জারজ(…)
বিস্তারিত…
বিভাগঃ ব্লগর ব্লগর, মির্জাপুর | 203 বার পঠিত |
লিখেছেনঃ তৌফিক (৯৬-০২) | বৃহঃ, ৪/১২/০৮ ১০:০৯ অপরাহ্ন
কিংকু মেইল দিয়েছিল কয়েকদিন আগে একটা। তার পরিচিত এক ইন্ডিয়ান মুসলিম ইঞ্জিনিয়ার আছেন যিনি কিনা আমার ইউনিভার্সিটিতে মাস্টার্স করছেন। তার পরিচিত কেউ সেইন্ট জন’স - এ নাই, তাই আমি যেন তার সাথে দেখা করে এখানকার কমিউনিটির লোকজনের সাথে আলাপ করিয়ে দেই। একজনের উপকারে আসা যাবে ভেবে আমিই তাকে ইমেইল দিলাম। ব্যস্ততার মাঝে সময় বের করে দেখা করলাম। ইঞ্জিনিয়ারিং ক্যাফেতে বসে কফির চুমুকে চুমুকে অনেক কথা(…)
বিস্তারিত…
বিভাগঃ ব্লগর ব্লগর, মির্জাপুর | 799 বার পঠিত |
লিখেছেনঃ তৌফিক (৯৬-০২) | মঙ্গল, ২৫/১১/০৮ ৫:২৫ পূর্বাহ্ন
দরজাটা খুলে বাইরে বেরুতেই ঠান্ডায় হি হি করে উঠল রনি। এখনো নভেম্বর মাস শেষ হয়নি, জাঁকানো শীত পড়ে গেছে এর মধ্যে। আজ অনলাইনে পত্রিকা পড়তে গিয়ে হালকা মেজাজ খারাপ হয়ছে, ৩৫ সেমি তুষার নিয়ে মৌসুমের প্রথম ঝড় আসলো বলে। জ্যাকেটের কলার উপরে তুলে দিয়ে তাড়াতাড়ি হাঁটা শুরু করল ও স্টুডেন্টস’ রেসিডেন্টের দিকে। হাঁটার সময় এই এক অভ্যাস রনির, দুনিয়ার হাবিজাবি জিনিস নিয়ে আকাশ পাতাল চিন্তা(…)
বিস্তারিত…
বিভাগঃ গল্প, মির্জাপুর | 254 বার পঠিত |
লিখেছেনঃ তৌফিক (৯৬-০২) | সোম, ২৪/১১/০৮ ৬:৩০ পূর্বাহ্ন
২০০৬ সালের অক্টোবরের শেষ অথবা নভেম্বরের শুরু। বাংলাদেশে তখন ক্ষমতার মসনদ নিয়ে দুই দলের শকুন শেয়ালের টানাটানি চলছে। কোরবানী ঈদের পরপরই আমার বিশেষ প্রয়োজনে ঢাকা আসতে হলো। ঢাকায় তখন থাকি নিকুঞ্জে, ব্যাচেলারদের মেস বাসায়। বুয়া এসে রান্না করে দিয়ে যান, আমরা খাই। ঈদের ছুটিতে সবাই যে বাড়ি গিয়েছিল, ফেরেনি তখনো কেউ, বুয়াও ফেরেননি। আমি একলাই ফিরে আসলাম এবং মাইঙ্কা চিপায় ধরা খেলাম। ঢাকার ভেতরের দিকে(…)
বিস্তারিত…
বিভাগঃ ব্লগর ব্লগর, মির্জাপুর | 188 বার পঠিত |
লিখেছেনঃ তৌফিক (৯৬-০২) | রবি, ২৩/১১/০৮ ১:৩৬ অপরাহ্ন
ব্লগ বলতে আমি শুধু বুঝতাম টেকি ব্লগ, টেকনোলজিক্যাল কোন সমস্যায় পড়লে যেখানে সমাধান পাওয়া যায়। বাংলা ব্লগিং কি জিনিস জানতামই না। বাংলা ব্লগিং-এর সাথে আমার পরিচয় হয়েছিল কানাডায় আসার পর। এক বন্ধু ফেসবুকে একটা লিংক পাঠিয়ে জিজ্ঞেস করেছিল আমাদের আরেক বন্ধু যে ব্লগ লিখে তা জানি কিনা। সত্যি বলতে কি ব্লগিং শব্দটার মানেই তখন আমার কাছে পরিস্কার ছিল না। যাহোক লিংক ধরে চলে গেলাম সেই(…)
বিস্তারিত…
বিভাগঃ ব্লগর ব্লগর, মির্জাপুর | 323 বার পঠিত |
লিখেছেনঃ তৌফিক (৯৬-০২) | সোম, ১০/১১/০৮ ৬:৪৩ অপরাহ্ন
হোসেন ভাইয়ের এই ব্লগটা দেখে এক কাহিনী মনে পড়ে গেল। তাঁর ব্লগেই কমেন্ট দেয়াটা যুক্তিযুক্ত ছিল, কিন্তু বেশী প্রচারের লোভ মৃত্তিকার তৈরী আমি সামলাইতে পারলাম না।
গ্রোয়েন স্ক্র্যাচিং ডিজিজ (ভালো নাম জানি না
) ক্যাডেট কলেজে অল্পবিস্তর সবারই হয়। কিন্তু আমাদের ব্যাচে সবার প্রথম হইছিল যার, তার নাম ধরা যাক মধু। ঢুলুঢুলু চোখে জড়িয়ে জড়িয়ে কথা বলত বলে তার নিকনেম ছিল মাতাল।(…)
বিস্তারিত…
বিভাগঃ ব্লগর ব্লগর, মির্জাপুর | 153 বার পঠিত |
লিখেছেনঃ তৌফিক (৯৬-০২) | সোম, ১০/১১/০৮ ৫:৩১ অপরাহ্ন
ল্যাপটপের কোনার ঘড়িতে সময় দেখাচ্ছে সকাল ৭ টা বেজে ০৪ মিনিট। গতরাত ঘুমাইনি। একটা ছোট ডাইনামোমিটার ডিজাইন করেছি, এখন কাজ হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট জোড়া লাগানো। কিছু কিনে এনেছি আর কিছু বানাতে হচ্ছে মেশিন শপে আর র্যাপিড প্রোটোটাইপিং মেশিনে। রাতে দুটো জিনিস বানাতে দিয়েছিলাম র্যাপিড প্রোটোটাইপিং মেশিনে এবং আরও কিছু কাজ ছিল। কখন সকাল হয়ে গেছে টের পাইনি। র্যাপিড প্রোটোটাইপিং মেশিনটাকে আমার চমৎকার লাগে। মেশিনের কম্পুটারে(…)
বিস্তারিত…
বিভাগঃ দিনলিপি, মির্জাপুর | 176 বার পঠিত |