আমার লকার
বর্তমানে ব্লগটি পড়ছেন
        অতিথিঃ ১ জন

বাহলুল (৯৩-৯৯) এর ব্লগ

মজার জাপানী ভিডিও

লিখেছেনঃ বাহলুল (৯৩-৯৯) | বৃহঃ, ৪/১২/০৮ – ৯:৩৯ পূর্বাহ্ন

ভিডিও ৩ টা অনেক আগেই দেয়ার ইচ্ছা ছিল। কিন্তু তখন সাধারনত কেউ ক্যাডেট কলেজ ছাড়া অন্য বিষয়ে পোস্ট করত না। তাই সাহস পাইনি। ম্যাট্রিক্স স্টাইলে তৈরি করা ভিডিওগুলো আমার খুবি পছন্দের। আসা করি সবার ভালো লাগবে।(…)

বিস্তারিত…

টোকিওতে সিসিআর গেট-টুগেদার

লিখেছেনঃ বাহলুল (৯৩-৯৯) | সোম, ৩/১১/০৮ – ৬:১৩ অপরাহ্ন

গতকাল (২ নভেম্বর) টোকিওতে সিসিআরের ছোটখাট একটা গেট-টুগেদার হয়ে গেল খায়রুজ্জামানারের বাসায়। ছবি সবার সাথে শেয়ার করলাম। ছবিতে বাম দিক থেকে নাজমুল ভাই, খায়রুজ্জামান, যুবায়ের ভাই, শরীফ ভাই এবং আমি।

ছবির ধাধা (উইথ সলুসন)

লিখেছেনঃ বাহলুল (৯৩-৯৯) | সোম, ২৯/০৯/০৮ – ১২:০৬ অপরাহ্ন

সবার জন্য একটা ছবির ধাধা দিলাম। নিছের ২টা ছবির মধ্যে একটা মেসেজ আছে। মেসেজটা খুজে বের করতে হবে। সি,সি,আর, ১৯তম ইনটেকের ক্যাডেটদের এই ধাধা সল্ভ করা থেকে বিরত খাকার জন্য অনুরোধ করছি।

প্রথম ছবিঃ

দ্বিতীয় ছবিঃ

হিন্টঃ ছবির ভিউ অবশ্যই ১০০% হতে হবে মেসেজটা পড়ার জন্যে।

১৫ জন সারেন্ডার করলে সলুসন দেয়া হবে।

সলুসন

সলুসন ১
সবচেয়ে সহজ উপায় হল একটা ছবির উপর আরেকটা ছবি ড্র্যাগ করে আনা। অপেরা(…)

বিস্তারিত…

পথের প্যাচালী

লিখেছেনঃ বাহলুল (৯৩-৯৯) | সোম, ২৯/০৯/০৮ – ১১:০০ পূর্বাহ্ন

প্যাচালী ১

আমাদের এস এস সি রেজিস্ট্রেশনের সময় একজন ভুল করে বাবার নামের জায়গায় নিজের নাম লিখে ফেলে। ভিপি স্যার অনেক ঝাড়ি দেয় এবং সব শেষে মজা করে বলে “এই রেজিস্ট্রেশনের কাগজটা যত্ন করে রেখে দাও, তোমার ছেলের রেজিস্ট্রেশনের সময় কাজে লাগবে।”

প্যাচালী ২

এডজুটেন্টে মেজর আজিজের বাচ্চা হওয়া উপলক্ষ্যে ডাইনিং হলে টি ব্রেকের সময় স্যারের তরফ থেকে মিষ্টির ব্যবস্থা করা হয় ক্যাডেটদের জন্যে। টি ব্রেকের আগে এডজুটেন্ট(…)

বিস্তারিত…

“কফি হাউসের সেই আড্ডাটা”

লিখেছেনঃ বাহলুল (৯৩-৯৯) | বৃহঃ, ২৫/০৯/০৮ – ৪:২৩ অপরাহ্ন

রংপুর ক্যাডেট কলেজের ২৭তম (২০০১-২০০৭) ইনটেকের বানানো “কফি হাউসের সেই আড্ডাটা” ভিডিওটার কপিরাইট অনুমতি নিয়ে ইউটিউবে আপলোড করে দিলাম। কারন, অনেকের হয়ত .mp4 ফাইল থেকে ভিডিওটা দেখতে সমস্যা হয়েছে। তাছাড়া, ইউটিউবে ভিডিওটা থাকলে সবার দেখতে সুবিধা হবে। নিচে ভিডিওটা দিলাম।

২ = ৪

লিখেছেনঃ বাহলুল (৯৩-৯৯) | মঙ্গল, ২৩/০৯/০৮ – ৬:৩৭ অপরাহ্ন

আমাদের ব্যাচের একজন বিশিষ্ট বিজ্ঞানী ক্লাস এইটে পড়া অবস্থায় একবার অঙ্কের হাই স্যারকে প্রমান করেছিল যে ২ = ৪। নিম্নে তার প্রমাণ দেয়া হল।( ^ দিয়ে পাওয়ার এবং * দিয়ে গুনন বুঝান হয়ছে।)

মনে করি a=2;

a^2-a^2=(a+a)*(a-a) [ যেহেতু a^2-b^2= (a+b)*(a-b)]

a*(a-a)=(a+a)*(a-a) [উভয় পক্ষে (a-a) কমন]

a=a+a

2=2+2

২ = ৪ (প্রমাণিত)

ক্লাস এইটে এই প্রমান আমাদের মুগ্ধ করেছিল।

দুটি কবিতা

লিখেছেনঃ বাহলুল (৯৩-৯৯) | মঙ্গল, ২৩/০৯/০৮ – ৬:১৩ অপরাহ্ন

বছরের বিভিন্ন সময় ইংরেজীর খেতাব স্যারের উতপাত বেড়ে যেত। বিশেষ করে আমাদের রংপুর ক্যাডেট কলেজের ইংরেজী বার্ষিক পত্রিকা sprout প্রকাশের আগে আগে। স্যার যাকে কাছে পেতেন তাকেই ইংরেজী কবিতা অথবা কিছু একটা লিখা দেয়ার জন্য অনুরোধ করতেন। বেশিরভাগ সময় অবশ্য অনুরোধ না করে আদেশ করতেন। বিশেষ করে জুনিয়র ক্লাসের ক্যাডেটদের বেশি আদেশ করতেন লিখা দেয়ার জন্য। স্যার একবার মান্নানকে sprout এর জন্য(…)

বিস্তারিত…

ভূমিকম্প

লিখেছেনঃ বাহলুল (৯৩-৯৯) | রবি, ২১/০৯/০৮ – ৩:০৩ অপরাহ্ন

লোকমুখে শুনলাম কাল ইফতারের আগে এবং আজান দেবার পরপরই মোট তিনবার ভূমিকম্প হয়েছে ঢাকাতে। বাংলাদেশে আমার ভূমিকম্পের তেমন কোন স্মৃতি আমার মনে পরে না। অনেক ছোট থাকতে  (১৯৮৮ সালের দিকে) একবার ভূমিকম্পের কথা অস্পস্ট মনে আছে কিছুটা। ২৬ ডিসেম্বর ২০০৪ এর সুনামীর ভূমিকম্প বাংলাদেশে অনুভুত হয় সকাল ৮ টার দিকে। আমার সকাল ৮ তার ঘুমের তীব্রতা ছিল সেবারের ভুমিকম্পের চেয়ে বেশি, তাই সেবারের ভুমিকম্পও(…)

বিস্তারিত…

একজন সফল প্রিন্সিপালের কথা

লিখেছেনঃ বাহলুল (৯৩-৯৯) | সোম, ২৫/০৮/০৮ – ৪:২৩ অপরাহ্ন

আমরা যখন ক্লাস টুয়েলভে পড়ি তখন আমাদের কলেজের প্রিন্সিপাল ছিলেন লেঃ কর্নেল মোকাররম আলী স্যার। আমার জীবনের দেখা কয়েকজন ভাল মানুষের মধ্যে তিনি একজন। স্যার আমাদের অনেক আদর করতেন। ক্যাডেট কলেজে সাধারনত প্রিন্সিপালের সাথে ক্যাডেটদের ইন্টারেকসন কম হয়। কিন্তু মোকাররম স্যার ছিলেন একেবারেই আলাদা। সবসময় ক্যাডেটদের সাথে অনেক মেলামেশা করতেন। তিনি আমাদের সাথে গেমস টাইমে ভলিবল খেলতেন, ক্লাসটাইমে প্রায়ই আসতেন আমাদের সাথে গল্প করার জন্য।(…)

বিস্তারিত…

আমার প্রথম ই,ডি,

লিখেছেনঃ বাহলুল (৯৩-৯৯) | রবি, ২৪/০৮/০৮ – ৪:০৭ অপরাহ্ন

আমাদের কলেজে ইডি খাওয়ার ঘটনা খুব কম ছিল। খুব গুরুতর অপরাধ করলে ইডি ইসু করা হত। আমাদের ১৯৯৩ ইনটেকের সিলেট ক্যাডেট কলেজের অনেকে নাকি ২৫-৩০ টা ইডি খাইছে। কিন্তু রংপুরে আমাদের ব্যাচের কেউ মনে হয় ৫ টার বেশি ইডি খায়নি ৬ বছরে। অধিকাংশ ক্যাডেট ৬ বছর ইডি না খেয়েই ক্যাডেট কলেজ পার পেয়েছে। যেই সামান্য কয়েকজনের ইডি খাওয়ার সৌভাগ্য হয়, আমি ছিলাম তাদের মধ্যে একজন।(…)

বিস্তারিত…

মহান ১৪ই আগস্ট (পাঙ্গা দিবস)

লিখেছেনঃ বাহলুল (৯৩-৯৯) | বুধ, ১৩/০৮/০৮ – ৩:০০ অপরাহ্ন

আগামীকাল ১৪ই আগস্ট। রংপুর ক্যাডেট কলেজের ১৯তম (১৯৯৩-১৯৯৯) ইনটেকের জন্য এই দিনটি ছিল পাঙ্গা দিবস। ঘটনার সুত্রপাত হয় ১৯৯৩ সালের ১৪ই আগস্ট। দিনটি ছিল শনিবার। কলেজ এসেম্বলী ছিল সেই দিল। আমাদের ইনটেক হয়েছিল ২০ মে ১৯৯৩। তখন আমরা ক্লাস ৭ এ পড়ি। কলেজ এসেম্বলী শেষ হবার পর কলেজ প্রিফেক্ট এক এক ক্লাসকে ক্যারি অন করাচ্ছিল। সেই সময় এসেম্বলী রুমে অনেক চিল্লাচিল্লি হয়। সম্ভবত সিনিয়র কোন(…)

বিস্তারিত…

আমার প্রথম পোস্ট

লিখেছেনঃ বাহলুল (৯৩-৯৯) | বৃহঃ, ১৭/০৭/০৮ – ১২:১৩ অপরাহ্ন

ক্যাডেট কলেজ ব্লগে সবার পোস্ট পড়তে অনেক ভাল লাগে। আমি মাসখানেক আগে এই ব্লগে জয়েন করেছি। লিখার ইচ্ছা ছিল। কিন্তু লিখার কোন টপিক পাচ্ছিলাম না। তাই আজকে আপনাদের, তোমাদের ও তোদের সবার জন্য ২ টা ভিডিও দিলাম। আমাদের রংপুর ক্যাডেট কলেজের ১৯তম ইনটেকের (১৯৯৩-১৯৯৯) ১৪ বছর এবং ১৫ বছর পুর্তি উপলক্ষে ভিডিও ২ তা বানানো হয়েছিল। আমাদের ইনটেক হয়েছিল ২০ মে ১৯৯৩। তাই ভিডিও ২টা(…)

বিস্তারিত…

বায়োডাটা

বাহলুল (৯৩-৯৯)

বাহলুল (৯৩-৯৯)

  • নাম: মোঃ বাহলুল হায়দার
  • ক্যাডেট নাম: বাহলুল
  • ক্যাডেট নং: ৮৬৬
  • কলেজ: রংপুর ক্যাডেট কলেজ
  • ব্যাচ নং: ১৯
  • অবস্থান সময়কাল: ৯৩-৯৯