মৃত্যুর আগে

-১-

গতকাল হুমায়ূন কবির সাহেব কলকাতা এসেছেন শুনে জীবনানন্দ সকাল সকাল তাঁর বাসায় চলে এসেছেন। কিন্তু আজকেও হুমায়ূন কবির সাহেবের সাথে দেখা হল না। পিএ যদিও বলল উনি বাড়িতে নেই, তবু সাক্ষাতের জন্য আসা এত লোকজন আর গাড়ি বারান্দায় দাড়ানো গাড়ি বলে দিচ্ছে একজন নিঃস্ব কবির সাথে দেখা করে চাকরির আর্জি শোনার চাইতে আরো অনেক বড় কাজ আছে মন্ত্রী মশায়ের। দুই মাস আগে একবার কবির সাহেবের সাথে দেখা হয়েছিল।

বিস্তারিত»

আমলাতন্ত্রঃ সরকারী প্রতিষ্ঠানের কর্মকান্ড ও সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া – ‍২

পূর্ববর্তী পর্বসমূহঃ
অধ্যায় ১ – ১ম পর্ব

(গত পর্বের পর)

টেক্সাসের হান্টসভিলিতে সর্বোচ্চ সতর্কতা সম্পন্ন কারাগারের সুশৃঙ্খল পরিবেশ দেখে চমকে উঠেছিলেন অধ্যাপক জন ডি’উলিও। সাজাপ্রাপ্ত আসামীরা পরিষ্কার সাদা পোষাক পরিহিত, নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে, কারারক্ষীদের ‘স্যার’ বা ‘বস’ বলে সম্বোধনপূর্বক সম্মান বজায় রেখে কথা বলছে। নতুন মানুষ হিসেবে ডি’উলিও কে দেখে কেউ তার সাথে কথা বলতে আসে নি।

বিস্তারিত»

ডাক্তারের কাছে গেলেই টেস্ট দেয়

প্রাক কথন-

দক্ষিন বাড্ডার বাসিন্দা আলতাফ হোসেন ( বিএসসি) সাহেবের মেয়ে ” তৃপ্তি” এ বছর সরকারী মেডিক্যাল কলেজ থেকে পাশ করেছে। বড্ড খেয়ালী মেয়ে, আলতাফ সাহেবের ছোট ভাইয়ের মেয়ের বিয়ে হয়ে গেছে ইন্টার মিডিয়েট পড়বার সময়, তৃপ্তির বান্ধবী রুমী সেদিন তার বর নিয়ে চা খেয়ে গেল বাসায়, অথচ তৃপ্তির সেই দিকে কোন নজর নেই, পড়াশুনা শেষ করতে হবে বলে বলে আজ এই ছয় বছর বিয়ে করেনি।

বিস্তারিত»

আমলাতন্ত্রঃ সরকারী প্রতিষ্ঠানের কর্মকান্ড ও সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া – ‍১

প্রারম্ভিকাঃ এই সেমিস্টারে একটি বিষয় নিয়ে পড়ছি যার নাম পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট। সেখানে দেয়া পাঠ্যবই গুলোর একটি হলো Bureaucracy: What Government Agencies Do and Why They Do it. লিখেছেন James Q. Wilson, মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ও গণ-প্রশাসন অধ্যাপক, হাভার্ড বিশ্ববিদ্যালয়। অনুবাদ করার মত কোন বিখ্যাত সাহিত্যকর্ম নয় এটি। তবে ১৯৮৯ সালে প্রথম ছাপানো এই বইটি সমগ্র আমেরিকার গণ-প্রশাসন বিষয়ক পড়াশোনার পাঠ্যবই হিসেবে বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।

বিস্তারিত»

এইভাবে মৃত্যু আমাদের কারো কাম্য নয়

মন আমার দেহ ঘড়ি সন্ধান করি।

মন আর দেহ একে অপরের পরিপূরক। দুইটাই যখন ঠিক থাকে তখন সব ঠিক আর একটু দিক বিদিক হলেই আমাদের ঠেলা বের হয়ে যায়। শরীর একটু বিদিক হলে শরীরের ডাক্তারের কাছে দৌড়াই। মনের অসুখ হলে অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ধরে নিয়ে যাওয়া হয়। মনের অসুখ এমনি জিনিস যে তা লুকাতে ব্যাস্ত আমরা অষ্ট প্রহর।

মনের অসুখ মনে থাকুক।

বিস্তারিত»

বৃহস্পতিবার

সময়টা এখন শুধুই অপেক্ষার,

ছিল কি এসবের কোন দরকার?

ব্যস্ততার এই জগৎজোড়া কারবার,

অবচেতনে মনের একান্ত সরলতাকে_

করে দেয় ছারখার।

মন শুধুই বলতে চাই বারবার_

আপনজনকে পাশে পেতে চাই আবার;

শতজনের সাথে খেয়ে নানান স্বাদের খাবার,

আমাদের সবার শুধু একহবার সময় হয়_

সপ্তাহের ছুটির আগেরদিন রোজ বৃহস্পতিবার।

বিস্তারিত»

একটা অপচেষ্টা ।

বি এম এ তে বসে গান লিখার চিন্তা করাটাও হাস্যকর জানি । তবুও এই ক্ষুদ্র প্রয়াস ।

আমার হাতে আজ একলা আকাশ,
স্মৃতি হয়ে আছ তুমি,
নির্ঘুম এই রাতে আজ,
আমার পাশে নেই তুমি ।

ছুঁয়ে দেখ , হাতে রেখে হাত,
কান পেতে শোনো , পাবে আমার ডাক ।

চল যাই আকাশে , মেঘেদের সাথে ,

বিস্তারিত»

আহূতি

ছায়াদের পিছুপিছু অনেকদূর হেঁটে এসেছি আমি।
এবার আমি ফিরে যাব আয়নার ওপাশে।
গলিত সূর্যের ফোঁটায় ফলনশীল উদগ্র ফোস্কার ক্ষেত আমার পিঠে।
আমি ফিরে যাব সেই ছেলেটির কাছে।
যার মুখ আমি আজও দেখি বিস্তীর্ণ ধানক্ষেতে।
সূর্যের বিপরীতে দাঁড়ানো সেই ছেলেটি!
উদ্ধত সূর্যালোকের তীর্যক আক্রমণে উদ্ভাসিত!
অথচ আলোহীন ভীতিকর কী গহীন দুইচোখ !
প্রথম চাঁদের পর পৃথিবীর সব অমাবস্যা জমাট বেঁধেছে সে আঁধারে।

বিস্তারিত»

স্মৃতিরা গানের ভাঁজে

দুটি মন আর নেই দুজনার। রাত বলে আমি সাথী হবো যে। গানটি মনে পড়লো খুব উদ্ভট এক সময়ে। কমোডে বসে ছিলাম বেশ কিছুক্ষণ। হঠাৎ একরকম গলা ছেড়েই কিছুটা ভুল হলেও গেয়ে উঠলাম। চার লাইন গেয়েই থেমে গেলাম। সুর বাদে আর কিছু মনে নেই। ২৩ বছর আগেকার কোন এক সকালে প্যানাসনিক ক্যাসেট প্লেয়ারে বাজতে থাকা গানের কলি এভাবে মনে পড়ায় অনেকটাই হতহম্ভ আমি। ঘুরেফিরে চারলাইন বেশ কিছুক্ষণ গাইবার চেষ্টা করলাম।

বিস্তারিত»

নদী ভাঙ্গনে হুমকির মুখে রাজশাহী ক্যাডেট কলেজঃ ফলোআপ

রাজশাহী ক্যাডেট কলেজকে পদ্মার ভাঙ্গন থেকে রক্ষার জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামতের প্রাথমিক কাজ শুরু করেছে। নদী ভাঙ্গনের খবর ফেসবুকে পেয়ে ব্লগ লিখেছিলাম। ব্যস্ততার জন্য দেখতে যেতে পারিনি। গত ১১.১০.২০১৩ তারিখ শুক্রবার একটু সময় পেয়ে চলে গেলাম রাজশাহী ক্যাডেট কলেজের সামনে পদ্মার ধারে। ‘নিরিবিলি’ আর ‘অবলোকন’-এর মাঝখানে বাঁধানো ঘাট। সিড়ি দিয়ে প্রায় তিন তলা সমান নীচে নামা যায় ( পড়ুন নামা যেত )।

বিস্তারিত»

ছেদোকথা

দবিরঃ 
ওই আওমি লিগ
কেমন আছিস?

চান্দু!

দবিরঃ  

শালা হাচিনা কি তোর শ্বাশুড়ি লাগে?

ক্যান?

দবিরঃ  

তুই তো হাচিনা ছাড়া কিসুইইইই বুঝশ না

হা হা
আই লাইক হাসিনা

দবিরঃ 

তোর সব পোস্ট তো তাইইইই বলে

বাট আমি আওয়ামী লীগ না।

দবিরঃ 

তার অসভ্য-অভব্য কথার জন্য পছন্দ করিস?

পাষ্টে আমি বিএনপি রে ভোট দিছি।

বিস্তারিত»

হেলাল হাফিজের কবিতা ওড়না: কিছু বিতর্ক এবং আমাদের ধর্মীয় অনুভূতি

হেলাল হাফিজ অতিসাম্প্রতিক কালে আবার কবিতা লিখছেন। কবির পয়ষট্টিতম জন্মদিন উপলক্ষে যুগান্তরের সাহিত্য পাতায় তিনটি কবিতা ছাপা হয়েছে। এর মধ্যে একটি কবিতার নাম ওড়না। বলাবাহুল্য কবির সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের কথা এর আগে বহু লেখায় উল্লেখ করেছি। সেই সূত্রে এই কবিতাটির প্রসব বেদনায় যখন কবি ছটফট করছেন তখন আমি কবির সাথে ছিলাম। প্রায়ই তিনি অনুভূতিহীন অন্যমনস্ক হয়ে যেতেন। স্বাভাবিক দৃষ্টিতে কবিরা একটু অন্যমনস্ক,অগোছালো থাকবে এটাই নিয়ম হলেও কবি হেলাল হাফিজ অত্যন্ত গোছানো একজন মানুষ।

বিস্তারিত»

ওয়েস্টার্নঃ ঠান্ডা প্রতিশোধ! (পর্ব ৩)

পর্ব ১
পর্ব ২

৫।

টাকা-পয়সা মিটিয়ে দিয়ে ন্যাশ টেলিগ্রাফ অফিস থেকে বের হতেই দেখল রাস্তার উপর তিনজন লোক দাঁড়িয়ে আছে। ওদের মধে সবচেয়ে কুৎসিতদর্শন লোকটা বলে উঠল,
-তুমি কেভিন ন্যাশ?
-কে জানতে চাইছে?
-আমি হেনরি ওয়াকার, এইচ এম র‍্যাঞ্চ এর ফোরম্যান। আমাদের বস হ্যারি মার্টিন তোমাকে যেতে বলেছে, তোমার সাথে পরিচিত হতে চায়।

বিস্তারিত»

হজ্বঃবঞ্চনার অন্য নাম

এখন হজ্বের মৌসুম। প্রতিবারের মত এবারও কোটি মানুষ পাপ মোচনের আশায় ছুটে গিয়েছে সৌদি আরব। বাংলাদেশী হজ্বযাত্রীর সংখ্যা প্রায় ৯০ হাজার। ফেসবুকেও মাঝে মাঝে পাপমোচনের খুশি দেখছি ইদানিং। মক্কায় গিয়ে গরমের মধ্যেও প্রচণ্ড প্রশান্তি অনুভব করছেন হাজী ভাই বোনেরা,কেঁদে বুক ভাসাচ্ছেন,নামাযে দাঁড়ালে মনে হচ্ছে এর চেয়ে শান্তির কিছু নেই। একটা সময় ছিল মানুষ সারাজীবন পাপ করে শেষ বয়সে হজ্বে যেত তবে গত কয়েক বছর যাবত এই প্রথাটা চেঞ্জ হচ্ছে।

বিস্তারিত»

গুঁড়ো দুধ!!!!

২০০১ সাল। স্থানঃ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ড্রিল গ্রাউন্ডে নামার সিঁড়ি।
মাস মনে করতে পারছি না। রাত ১২ টা বেজে ১০ মিনিট।

একটু আগেই আইয়ুব বাচ্চু (এল আর বি) র কনসার্ট শেষ হয়েছে। তার আগে একটা কালচারাল শোতে উপস্থাপনা করেছেন গিয়াস ভাই। কনসার্টের এক পর্যায়ে দেখলাম বাচ্চু ভাই গিয়াস ভাইয়ের খুব প্রশংসা করল। তাঁকে স্পেশাল থ্যাংকস জানালো।

আমি একটু খোঁজ নিয়ে জানতে পারলাম গিয়াস ভাই আমাদের কলেজ এর এক্স ক্যাডেট।আমাদের থেকে ১৮ ব্যাচ সিনিয়র।

বিস্তারিত»