অবশেষে আমেরিকান…!!!

আজকের এই ব্লগটি আমি লিখবো ঠিক করেছিলাম খুব অদ্ভূত একটা মুহুর্তে। ১২/১২/১২ দিনটি নিয়ে সারা বিশ্ববাসী অনেক মাতামাতি করলো। এটি আমার জন্যও বিশেষ একটি দিন ছিল। আমার আমেরিকান সিটিজেনশীপের শপথ অনুষ্ঠান ছিল এই দিনে। আজ থেকে পাঁচ বছর আগে ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে আমি নিউইয়র্কে এসে খুঁটি গেড়েছিলাম। তখন আমি কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সের প্রথম বর্ষে পড়ি। ইস, এখনো মনে করলে অবাক লাগে! স্বপ্নের মতো মনে হয় দিনগুলো।

বিস্তারিত»

ফুটবল বিষয়ক নৈশ অভিযান !

ক্যাডেট কলেজে ঢোকার আগে ফুটবল নিয়ে এতোটা ক্রেজ ছিল না। খেলা দেখতাম, ব্যাস এতটুকুই। এর বেশি কিছু ভাবার কোনো কারন কখনো দেখি নি । যাই হোক ক্যাডেট কলেজের বাধ্যতামূলক গেমস পিরিয়ড অল্প কয়েকদিনের মাঝে আমি সহ আমার আরো কতিপয় সহপাঠীকে পুরোদস্তুর ফুটবল প্লেয়ার বানিয়ে দিলো। গেমস টাইম এ ফুটবল খেলি আর প্রেপ , ক্লাস টাইমে ইউরোপিয়ান ক্লাব ফুটবল নিয়ে আড্ডা মারি। খেলা দেখার সুযোগ খুবই কম।

বিস্তারিত»

অনেক দিন ধরে মনে মনে একটি site খুঁজছি

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ! অনেক দিন ধরে মনে মনে একটি site খুঁজছি; অনেকটা songfacts.com এর মত। তবে, যেটা হবে শুধু বাংলা গানের উপর। যেখানে লালন, রবীন্দ্রনাথ, শচীন, পল্লিগীতি, আধুনিক সকল বাংলা গানের ছোট ছোট মজার তথ্য থেকে বিশেষজ্ঞ বিশ্লেষণ ধর্মী তথ্য/লেখা থাকবে। এই যেমন ধরুন গত বছরের শেষের দিকে হটাৎ করেই একদিন আমার খুব জানতে ইচ্ছে করছিল ”আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে …”

বিস্তারিত»

বিষন্ন বিরিওজা – ১

বিষন্ন বিরিওজা – ১
———————– ডঃ রমিত আজাদ

আমি ঠিক বুঝতে পারলাম না, আমার কি হয়েছে। আমার কি ঘুম ভেঙেছে, নাকি আমি ঘুমিয়েই আছি? আমার মনে হলো আমি আধো ঘুম আধো জাগ্রত একটা অবস্থার মধ্যে আছি। আমার চোখ কি খোলা? ঠিক তা বুঝতে পারলাম না। আমার মনে হলো আমার চোখ আধো বন্ধ, আধো খোলা। একটু পরে একটা অদ্ভুত অনুভূতি হলো আমার। একটা মেয়ের হাত আমার মুখের উপর।

বিস্তারিত»