আমাদের কলেজে সিনিয়রদের মজা করার একটা কমন ট্র্যাডিশন ছিলো প্রথমে ভুত-প্রেত অশরীরী আত্মার কাহিনি পিচ্চি পোলাপানের মাথায় শক্তভাবে গেঁথে দেওয়া এবং এরপর প্রাক্টিক্যালি ভয় দেখানো। তাই আমরা প্রায়ই রাতের বেলায় সাদা কাপড় পরা অশরীরীদের ব্লকে হাঁটতে দেখতাম,আমাদের জানালায় টোকা মারতে দেখতাম এবং ছাদে প্যারেডের ধুপধাপ আওয়াজ শুনতাম।এগুলো আসলে কারা করতো তখন বুঝতে পারি নাই।
যাইহোক, এরকম ঘটনা ঘটলে কি ক্লাস সেভেনের পোলাপান রাতে ঠিকমতো ঘুমাইতে পারে?
অসমাপ্ত চিঠি…!!!
মাঝে মাঝে মনে হয় ভালবাসার মত জিনিসগুলো অপরাধের পর্যায়ে পড়ে যার শাস্তি অপরাধীকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা । ব্রাশ ফায়ার করার কেউ ছিলনা তো ভেতরেই কাজ যা হওয়ার শেষ !
কি অদ্ভুতই না ছিল আবেগ গুলো। জানো তো আবেগপ্রবণ মানুষ গুলোকে নিয়েই বিপদ। পাওয়ার তালিকাটা হিসাবেই আনেনা কখনো । ভাল থাকে দেয়ালের উপর একসাথে বসে থাকায়,শেয়ার করা ফুচকায় ,আড্ডায় ,কবিতায় , ডিফারেন্সিয়েশন এর ম্যাথ বুঝানোর আড়ালে বাসায় গিয়ে বসে থাকায়,কাঁটাবন এ মাছ না খরগোশ কে কোনটা নিবে সেই ঝগড়ায়,কিংবা ওই যে মনে পড়ে কি শাহবাগ মোড়ের ফুলের দোকান গুলোর কথা…সেদিন গিয়েছিলাম জানো?
বিস্তারিত»একটি সেনা অভ্যুত্থান এবং জেনারেল খালেদ মোশাররফ-২
আগস্টের কিলিং মিশনে অংশগ্রহণকারী মেজরের দেশ ছেড়ে চলে যাবার আগে কিছু সিদ্ধান্ত নেয় বঙ্গভবণে মিটিং করে। মেজর ডালিমের ওয়েবসাইটেই সেই মিটিংএর উপর কিছু তথ্য পাওয়া যায়। সেই মিটিংএ উপস্থিত ছিলেন কর্ণেল তাহেরও। সেই মিটিংএই সিদ্ধান্ত আসে মেজরেরা বর্তমান অবস্থায় দেশ ত্যাগ করে কাছাকাছি কোন দেশে অবস্থান করবেন এবং ব্যাংকককেই বাছাই করেন তারা। এরপরেই সিদ্ধান্ত আসে তারা কিভাবে খালেদ-শাফায়েত গ্রুপকে নিষ্ক্রীয় করবেন। তখনকার বঙ্গভবণে অবস্থিত সবাই এটাকে ভারতের ষড়যন্ত্র হিসেবেই দেখছিল অথবা খালেদ-শাফায়েতকে ভারতের চর হিসেবে সবার কাছে পরিচয় করিয়ে দিতে চাইছিল ইচ্ছাকৃতভাবেই।
বিস্তারিত»২৭ জুন, ২০১৩, রোজ বৃহস্পতিবার, বেলা বারোটা বিশ মিনিট
একটু দেরিতে ঘুমালেও সকাল সাতটায় ঘুম ভেঙে গেল আজকে। বেশ খানিকটা বিয়ার পান করলে এরকম হয় দেখেছি। গতকাল রাতটা ঘুমানোর আগে স্থানীয় বিয়ার প্রস্তুতকারক/পানশালা কিউইনা ব্রিউইং কোম্পানির বিয়ার পান করে কাটিয়েছি। সবাইকে এটাকে কেবিসি বলেই জানে। কমদামে উন্নত মানের বিয়ার প্রস্তুতকারক হিসেবে খুব দ্রুত নাম কামিয়েছে এই কম্পানিটি। যাক মাথা ব্যথা চলে গিয়েছে। গতকাল বৃষ্টিতে ভেজার কারণে বেশ মাথা ধরেছিল। প্রায় দেড় বছর পরে বৃষ্টিতে ভিজলাম।
বিস্তারিত»শুরু হলো অগ্রযাত্রা ‘ফোরাম অব ইয়াং প্রফেশনালস’-এর
The Launching Ceremony of The ‘Forum of Young Professionals’
দেশের তরুণ পেশাজীবিদেরকে নিয়ে শুরু হলো অগ্রযাত্রা নতুন সংগঠন ‘ফোরাম অব ইয়াং প্রফেশনালস’-এর। গত ২৬ জুন, ২০১৩ বিকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে এই নতুন সংগঠনটি আত্মপ্রকাশ করে। ইটিভি সহ দেশের অনেক ইলেকট্রনিক মিডিয়া এই সংবাদ প্রচার করেছে। এছাড়া বিভিন্ন পত্র-পত্রিকাও নিজস্ব প্রতিবেদন প্রকাশ করেছে। তার একটি এখানে শেয়ার করা হলো।
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক বলেছেন,
বিস্তারিত»লুঙ্গি ফ্যান্টাস্টিক!
প্রথমেই সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমার আগের পোষ্ট টায় উৎসাহ দেয়ার জন্য। আপনাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আবার লিখার সাহস করলাম।
আজকের পোষ্টটা আমাদের এক সিনিয়র এর কাছে শোনা । নাম জিজ্ঞেস করলেও বলবোনা , কারণ মাইর খাওয়ার চান্স আছে 😛 । আগে শানে নুজুল বলে নেই । তখন আমরা ক্লাস ৯ এ। লাইটস অফ এর পর ডিউটি মাষ্টার রাউন্ড দিয়ে গেলেন । আর তারপর আমাদের ক্যাডেট দের দিন শুরু হলো ( আই মিন রুম এর লাস্ট বেড এ গিয়ে আড্ডা ) 😛 ।
বিস্তারিত»জলের ডাক।
ইউটরেক্ট সেন্ট্রাল স্টেশন থেকে আরও প্রায় মাইল চারেক দূরের পথ, অবিবেচক শীত কিংবা নিদারুণ বৃষ্টি-বাদলে কখনো নিয়মের ব্যত্যয় ঘটে না। প্রকৃতির যাবতীয় খেয়ালীপনা আর রং বদলের অভ্যেসটাকে সে হয়তো তুচ্ছ করার চেষ্টায় নেমেছে। একটা মাউথ অরগ্যান আর ফ্যাকাসে ধূসর রং এর গীটার কাঁধে এ এলাকার লোকেদের বিরক্ত করা ছাড়া, তাঁকে কখনও অন্য কোন কাজ করতে দেখিনি। একই গান সে ঘুরেফিরে বার বার গায়, সামনে ফেলে রাখা হ্যাটটায় তাই সিকি কিংবা আধুলি সেন্ট জমে কালে ভদ্রে।
বিস্তারিত»বড়দের গল্প
কয়ডা ঘটনা লখতে মন চাইল হঠাৎ। এগুলা বড় ভাইয়াদের মুখে শোনা গল্প।
১) ডাক্তার আতিক ভাই, একবার ওনাদের ক্লাস হচ্ছে মেডিকেলের। সেদিন পড়ানো হচ্ছিল পুরুষের স্থায়ী জন্ম বিরতিকরন পদ্ধতির ওপর। এই পদ্ধতিতে নাকি ছোট একটা অপারেশন করে একবার প্রডাকশন অফ করে আবার ইচ্ছাকরলে পরে আরেকটা অপারেশন করে চালু করা যায়। তো পড়ানোর সময় এ বিষয়ে বলতে বলতে, টিচার এটাও বলছিল যে জনসংখ্যা নিয়ন্ত্রনের জন্য বাংলাদেশ সরকার এই পদ্ধতিকে উৎসাহিত করতে,সরকারী সাস্থ্যকেন্দ্র কেও এই পদ্ধতি গ্রহন করলেতাকে একটা ছাতা আর ২০০টাকা দেয়।
বিস্তারিত»কলেজ লাইফের ভূত-রসাত্মক কাহিনী ১
ভূত-প্রেত ও অশরীরী আত্মাদের বসবাসের জন্য সিলেট ক্যাডেট কলেজ অত্যন্ত চমৎকার একটা জায়গা। ক্লাস সেভেনের ক্যাডেটদের অন্তত তাই বিশ্বাস করানো হয়। চারদিকে পাহাড়-জঙ্গলঘেরা পরিবেশ তাতে ব্যাপক সহায়ক ভূমিকা পালন করে। তার মধ্যে পোলাপান যখন শুনে যে জায়গাটা মুক্তিযুদ্ধের সময় কন্সেনট্রেশন ক্যাম্প ছিলো আর পাশের পাহাড়টা একটা বধ্যভূমি যেখানে এখনো মাঝে মধ্যে মানুষের হাড়গোড় পাওয়া যায় তখন পোলাপান আগেই অর্ধেক কাত হয়ে যায়। তখন শোনানো হয়,
বিস্তারিত»আমাদের নায়ক
যে কোনো সময় খারাপ খবরটা আসতে পারে। তাই তৈরি হয়ে আছি। মনকে বুঝিয়েছি, এটাই বাস্তব। নির্মম সত্য। তবু কি মন মানতে চায়!
প্রিটোরিয়ার যে হাসপাতালটায় নেলসন মান্দেলা শেষ সময়টা কাটাচ্ছেন সেখানে বিশ্বের সব মিডিয়া ওৎ পেতে বসে আছে, কার আগে কে এই দুঃসংবাদটা প্রচার করবে! প্রিয় মাদিবার জন্য তার দেশের মানুষ প্রার্থনা করছে। হয়তো কোনো ‘অলৌকিক’ কিছুর অপেক্ষা করছে তারা।
বিস্তারিত»২৬.৬.২০১৩
ভার্সিটি বাস থেকে নেমে দাড়ায় আছি সাফওয়ানের জন্য। সাফওয়ান আমার রুমমেট। সে বড়লোক। তার একটা হোন্ডা আছে। অফিস থেকে সে হোন্ডাতে ফিরতেসে। আর আমি দাঁড়ায় আছি তার জন্য। তারপর আমরা বৈকালিক নাশতা খেয়ে বাসার পথে হোন্ডাযোগে রওনা দিবো। কয়েকবার ফোন দিলাম। কিন্তু হারামি ফোন ধরেনা। মেজাজ পুরা বিলা। আজকের আবহাওয়া বেশ ভালো ছিলো, তাই চান্দি একটু কম গরম। কিন্তু গরম। এই যখন সর্বশেষ অবস্থা হঠাৎ কাঁধে কে যেন হাত রাখলো।
বিস্তারিত»বাংলাদেশে সামাজিক নিরাপত্তা কার্যক্রমঃ মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা
বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। দেশ মাতৃকার জন্য চরম আত্মত্যাগকারী মুক্তিযোদ্ধাদের অনেকেই আর্থিক সমস্যায় রয়েছেন। তাঁদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ২০০০ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান কার্যক্রম শুরু হয়। ২০০১ সাল হতে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিবর্তে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বের আওতাভুক্ত করা হয়। মাঠ পর্যায়ে কার্যক্রমটি সমাজসেবা অধিদফতরের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
নীতিমালা অনুসারে মুক্তিযোদ্ধা অর্থ-
(১) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত সাময়িক সনদপত্র ধারী;
বিস্তারিত»পূর্ণতা…!!!
আচ্ছা খুব সুখের সময় গুলো সত্যিই অসাধারণ হয়,তাই না?ভালোবাসার বহিঃপ্রকাশ গুলো কখনো কখনো খুব পাশবিক হয়? পাশবিক কি পশুর সাথে যুক্ত কিছু? খুব খারাপ না?
সুখ নামের ছোট্ট শব্দ টির খুব করুন সময় যাচ্ছে না?কেউ কি আমাকে বলে যেতে পারবে যে ভালোবাসা বা প্রেম কি?আচ্ছা শারীরিক আকর্ষণ কে কি ভালোবাসার রোমান্টিক রূপ বলি আমরা?কে জানে।কেউ কি জানে যে ছোট বেলা থেকে যে মানসিক সমস্যা নিয়ে বেড়ে উঠেছি সেটা একটা সময় খুব জটিল ছিল।দেখতাম চারপাশ টা রঙ,আমি ছুঁতে গেলেই মিলিয়ে যায়।
বিস্তারিত»চাপাবাজী!!
কয়েকদিন ধরেই নাফিস(০৪-১০) ব্যাচ এর গ্রুপ এ বলছিলো সিসিবি তে আয়,সিসিবি তে আয়। কিন্তু কি লিখবো আইডিয়ার অভাবে আর লিখা হয় না। তো গতকাল আড্ডা মারার সময় কথায় কথায় মুয়াম্মার বললো যে আমি নাকি কলেজে চাপা মারতাম না। মির্জাপুরিয়ান দের ভাষায় যাকে “গ্যাজ” বলা হয় ।কথাটা গায়ে লাগলো। ক্যাডেট আবার চাপা মারে না কিভাবে?? তাই আজকে একটি ঘটনা শেয়ার করছি ।
ঘটনা কোনো এক প্যারেন্টস ডে’র ।
বিস্তারিত»পাঁচ মিনিট বিরহের গল্প/ ৩
আনিকার কাছে নাফিসের প্রেমপত্র……
আমি আছি
তোমার গালে
হাসির টোলে
প্রতিবেলায়।
আছি ঝুলে
কানের দুলে
খোলা চুলে
মুক্ত হাওয়ায়।
একলা বসে
ঠোঁটের ভাঁজে
আঙুল মাঝে
একটু ছোঁয়ায়।
কখনো বা
কপাল জুড়ে
চোখের নীড়ে
বিষণ্ণতায়।
আটকে আছি
চুলের ক্লিপে
কালো টিপে
একটু আঠায়।
