আমাদের সুরমা হাউজে একটা রুম ছিলো,রুম নম্বর ১১, নাম “অধীতি” ,নামটা অনেক সুন্দর,তাই না? কিন্তু সেই রুমে কেউ থাকতো না। কেন থাকতো না জানতাম না। আমাদের কাছে খুবই অবাক লাগত বিষয়টা। কারণ অন্য দুই হাউজে ১১ নম্বর রুম ব্যবহার করা হয় কিন্তু আমাদেরটা হয় না। একটু কৌতূহল জাগাটা স্বাভাবিক বিষয় না? সিনিয়রদের জিজ্ঞাসা করতাম, উনারা কিছু বলতে পারতেন না। আবার অনেকেই অনেক কিছু বলতেন ।
বিস্তারিত»সোনালী শিশির
১.
হুইস্কির বাংলা পরিভাষা হলো সোনালী শিশির। সম্ভবত সুনীলের ছবির দেশে কবিতার দেশে বইতে পড়েছিলাম। মূলতঃ একটা ফাঁকিবাজি ব্লগ লিখতে বসার কথা পরিকল্পনা করে মনে হলো নামটা অন্তত শ্রুতিমধু হওয়া চাই। তখনই সোনালী শিশিরের কথা মনে হলো। একটি পাবের ট্রিভিয়া নাইটে মাঝে মাঝে যেতাম। কয়েক বন্ধু মিলে একটি দল করে ট্রিভিয়ায় অংশ নিতো। সেখান থেকে আরো এক দঙ্গল লোকজনের সাথে পরিচয়। ট্রিভিয়ার পাশের দলের এবং পাশের টেবিলের ড্যান নামের লম্বা পনিটেলওয়ালা মধ্যপঞ্চাশের ভদ্রলোক সবসময় ডাবল-হুইস্কি অর্ডার করতেন।
বিস্তারিত»মাস্টার প্ল্যান! (শেষ পর্ব)
৫।
-‘শামীম, তোমার ছেলের যে বয়স তাতে করে গিফট বা এই জাতীয় কিছু দিয়ে তুমি মন জয় করতে পারবে না।‘ ডিপার্টমেন্ট এর ক্যাফেটারিয়াতে বসে কফি খেতে খেতে বললেন ডঃ আনিসুজ্জামান। শামীম হাসানের চেয়ে সিনিয়র হলেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।
-তাহলে আপনিই বলুন, আমার কি করা উচিৎ…
-প্রতিটি ছেলের কাছেই তার বাবা হচ্ছে তার প্রথম হিরো।
বৃষ্টি বন্দনা
এক
মাঝ রাতের বৃষ্টির পাড় ভাঙ্গা ক্ষমতা নাকি অসাধারণ। জানা নেই। এই হিসেবি জীবনের বৃষ্টি মানেই এক পশলা নাগরিক ভোগান্তি। দৌড়ে গিয়ে জানালার স্লাইড বন্ধ করার তাড়াহুড়া। কাদা ছিটকে জামা নষ্ট হবার একরাশ বিরক্তি। ঘরের ছাদে বৃষ্টির স্বরবৃত্ত তাল কল্পনা করার ব্যর্থ প্রচেষ্টা। তারপরও, কোন কোন মাঝরাতে বৃষ্টি নামে। কল্পলোকের কল্পনাতে বাস্তবতা দৌড়ে পালায়। স্মৃতির পাড় বেয়ে হুড়মুড় করে ভেঙে পড়ে সোমেশ্বরী। অবিরল বৃষ্টিতে দুধ সাদা বিরিশিরি।
বিস্তারিত»স্পর্শের বাইরে…!!!
মনসুর বসে আছে ড্রয়িং রুম এ। বিকট বিকট জানোয়ারের মাথা ওর দিকে তাকিয়ে হাসতেসে। অস্বস্তিকর ব্যাপার। নিহা মেয়েটা একটু বেশি জেদি। রাস্তা থেকে তুলে নিয়ে আসছে। কলাভবনের সামনে রোজ মেয়েটা একবার করে যায় মনসুর জানে। আসলে মেয়েটা চায় কি? ওর মত মেয়ের সাথে এক গাড়িতে ওর বাসার ড্রয়িং রুম এ এসে বসে থাকার জন্য ভার্সিটি তে মজনু রা লাইন দিয়ে রাখে সেখানে মনসুর নামের আমি কিভাবে?
বিস্তারিত»আধাসামরিক প্রেমের গল্প
আধাসামরিক ক্যাডেট কলেজে বেসামরিক প্রেমিকা থাকা শুধু কষ্টের নয়, ভয়াবহ কষ্টের।প্রতিবার ছুটির শেষে প্রিয়
মানুষটিকে ফেলে কলেজে যেতে অনেক কষ্ট হয়।ক্যাডেট কলেজ, সে এমন এক বিচ্ছিন্ন দ্বীপ, যেখান থেকে মুক্ত পৃথিবীর খোঁজ নেয়া অসম্ভব প্রায় । আর্মি হেড কোয়ার্টারের স্বেচ্ছাচারিতায় মুঠোফোনের বেতার তরঙ্গ তখনো জায়গা করে নিতে পারেনি ক্যাডেট কলেজের সেই চৌহদ্দিতে। তবুও সমস্ত কলেজ প্রশাসনকে ফাঁকি দিয়ে কখনো আন্ডারগার্মেন্টস এর নিচে,কখনো মোজার ভেতর,মোটা বইয়ের পৃষ্ঠা কেটে,ব্যাগের কোনায়,এংলেটের মধ্যে,
একটি অনুবাদ
একটি অনুবাদ
সনেট ২৯: উইলিয়াম শেক্সপিয়ার
ভাগ্যের নির্মমতায় আর চারপাশের মানুষের পরিহাসে
জানটা যখন ফালা ফালা, একা কাইন্দা-কুইট্যাঁ শেষ;
কালা-খোদার কাছে চিৎকার কইরা কাইন্দাও ফায়দা নাই,
তাই ভাবতে ভাবতে নিজের ভাগ্যটারেই দেই অভিশাপ।
ক্যান যে আমার কপালটা ঐ লোকগুলার মতো হইল না:
তাদের আছে ধন-মান, চেহারা-সুরত, কিংবা বন্ধু-ভাগ্য;
বাঞ্ছা করি অমুকের মতো দক্ষতা, তমুকের মতো ক্ষমতা,
মাস্টার প্ল্যান!
১।
-হাই ড্যাড, কেমন আছো?
প্রশ্নটা শুনে শামীম হাসান কিছুটা থতমত খেয়ে গেলেন। একমাত্র সন্তানের সাথে তিনি কখনোই তেমন আন্তরিক বা বন্ধুত্বপূর্ণ হতে পারেন নি। অনেকবারই চেষ্টা করেছেন কেয়ারিং বাবা হবার জন্য, কিন্তু ছেলের সাথে ‘লিটল টক’ দিয়ে আলাপ শুরু করতে গেলে এমন অবাক ও বিস্ময়মাখা এক্সপ্রেশন দেখেছেন যে কথা আর বেশি দূর কখনো এগোয় নি। আজ শিমুলের আকস্মিক এই পরিবর্তন কিছুটা অবাক হবার মতন বৈকি!
হ্যালুসিনেশন
এতদিন যে বসে ছিলেম পথ চেয়ে আর কালগুণে;দেখা পেলেম ফাল্গুনে………।
বিছানা ছাড়বার শক্তি নাই।উত্তুরে জানালা দুটো খুলে শুয়ে শুয়ে আকাশের দিকে তাকায়ে আছি।কুন্ডলী পাকিয়ে শুয়ে আছি। রবীন্দ্রনাথ গান গাচ্ছেন।অপার্থিব! অপার্থিব!
রবি নামে আমাদের একজন স্যার আছেন! স্যারের ভয়ে সবাই তটস্থ থাকে।স্যারের চেম্বারের সাইনবোর্ডে তার নামের ‘র’ এর নিচে ফোঁটা উঠে গেছে।রোগী এসে ওয়ার্ডে খোঁজাখুঁজি করছে “ববি স্যার কই? ববি স্যার?স্যার রিপোর্ট নিয়া হাসপাতালে আসতে বলছে।
আত্মহত্যা বা জীবন যেরকম
হাতে ব্লেড নিয়েও চামড়ায় বসায় আর কয়জন! আমরা আসলে ভাবিই এভাবে… কিন্তু বসায়,অনেকেই বসায়। প্রতি স্কুলে, প্রতি কলেজে, প্রতি ভার্সিটির কোন না কোন ক্লাসে দুই একটা ছেলে বা মেয়ে থাকবেই যারা এই জিনিস নিজেদের কোমল হাতে এপ্লাই করে ফেলেছে, যারা বন্ধুরা “মুড়ি খা” বললে মুড়ি খাবার বদলে ঘুমের ওষুধ গিলেছে। বোকা বাচ্চাগুলো বোঝেনা বন্ধুরা বা মা বাবা মুড়ি খা” বললে মুড়িই খেতে হয়, “দূরে গিয়ে মর”
বিস্তারিত»নাগাল
– অ্যাই অন্তু! নামবি না?
বারান্দার রেলিঙ এ গাল ঠেকিয়ে বৃষ্টি দেখছিল অন্তু। নিজের নাম কানে আসতেই নিচের দিকে তাকাল। পাশের বিল্ডিঙের রাকিব ডাকছে ওকে।
– বৃষ্টির ভেতর নিচে নেমে কী করবো? খেলা হবে নাকি? আর কেউ নেমেছে খেলতে?
– পলাশ ভাই ব্যাট বল নিয়ে উনাদের সিঁড়িতে বসে আছে। চার পাঁচজন হলে শর্ট পিচ খেলা হবে।
– দাঁড়া দেখি আম্মা নামতে দেয় নাকি
অন্তুর আম্মা পাশের বাসায় গেছেন।
বিস্তারিত»বাংলাদেশ, তোমার গায়ে ছেড়া কাপড়
কিছুক্ষণ আগে ফেসবুকে এক বন্ধুর ছবি দেখলাম। হাতে সনদ আর যুক্তরাষ্ট্রের ছোট্ট পতাকা হাতে ছবি, ছবির ক্যাপশন প্রাউড সিটিজেন অফ ইউএস।
হঠাৎ করেই মোকাব্বিরের পোষ্টটার কথা মনে এলো।
না ওর লেখার প্রতি কোন অনুযোগ নেই। খুব সুন্দর বর্ণনা ছোট্ট শহরটির।
ওর লেখাটা পড়তে পড়তে ভাবছিলাম বাইরের দেশের ছাত্ররা মোকাব্বিরের মতো এমনি করে বাংলাদেশে আসবে, তার দেশের বা গোত্রের কোন এক ব্লগে এমনি সুন্দর করে বাংলাদেশের কথা লিখবে।
স্বপ্নবাজ
সিসিবি জমজমাট। এইতো চাই। গতকাল দুই ছোটভাই বলল লেখা দিতে। সিসিবিতে লেখার জন্য সবসময় দুপায়ে খাড়া। অনেক লেখা পড়েও আছে এক আনা, দুই আনা, চার আনা, বারো আনা হয়ে। সেগুলোর একটাই এগিয়ে নিয়ে যাওয়াই কাজের কাজ ছিলো। অথচ লিখতে বসলাম নতুন একটা ব্লগ। দেখা যাক কতদূর কনটিনিউ করতে পারি নাকি একেও গলা টিপে মেরে ফেলতে হয় আঁতুড়ঘরেই; শুনেছি অনাকাঙ্খিত বাচ্চা জন্মালে নাকি মুখে লবণ দিয়ে দেয় যাতে অটো মারা যায়।
বিস্তারিত»যুদ্ধ…!!!
বিধাতা কিংবা প্রকৃতি যাই বলি মানুষ কে বাঁচতে শেখায় যুদ্ধ করে। মাঝে মাঝে অবাক লাগে যে অসম কোন কিছুই প্রকৃতি মেনে নেয়না । নর-নারীর প্রেম প্রকৃতির বিধানের অদ্ভুত এক রহস্যময় দিক।
আবেগ খুব তাড়া করে মাঝে মাঝে। অদ্ভুত সেই অসম প্রেমের গল্প। নায়ক নায়িকা নেই,আছে শুধু পাগলামি,উষ্ণতার অনুভূতি। চোখ বন্ধ করে নেয়া চুলের মিষ্টি গন্ধ কিংবা কাছের বান্ধবীর কাছে শোনা নির্ঘুম রাতের কথা ;
বিস্তারিত»ডাল সমাচার
ঘটনা ১ : ডিনার এ গেলাম ডাইনিং এ। দুপুরে ইউএস গভর্নমেন্ট এক্সাম ছিল। পরীক্ষা থাকলে যা হয় আরকি ! পেটের ভেতর অদ্ভুত কিছু আওয়াজ হচ্ছিল। খাওয়া দাওয়ার রুচি কমে গিয়েছিল ভয় এর চোটে! তাই পরীক্ষার এই সীমাহীন টেনশনে লাঞ্চ ই করা হয় নাই ! সো ডিনারের সময় বিশাল ক্ষুধার্ত অবস্থায় টেবিল আসলাম। টেবিলে বসে দেখি একটা স্পেশাল টাইপের সুপ সার্ভ করা। আমার স্কোয়াড লিডার আমাকে বললো ওটা টেস্ট করতে।
বিস্তারিত»