পঁচিশ বছর পর …

(কিছুদিন আগে আমার স্বামীর ব্যাচের (বুয়েট-৮৭) রজত জয়ন্তী ছিল। সেই উপলক্ষ্যে এই নাটকটি লিখেছিলাম। অবশ্য নাটকের পাত্র-পাত্রী আপা এবং ভাই তাদের ব্যাচের মতো করে স্ত্রীপ্টটি বদলে নেন।)

দৃশ্য – ১

চারজন ছোট ছোট ছেলে-মেয়ে হাতে চারটা পোস্টার হাতে নিয়ে মন্চের এ’মাথা থেকে ও’মাথা পররয্ন্ত যাবে। তারা চলবে তালে তালে। পেছনে মিউজিক বাজতে থাকবে। পোস্টারের মধ্যে লেখা থাকবেঃ
১। আর্কির চিপার চোথা
২।

বিস্তারিত»

বিবর্ণ অনুভূতি…

ক্রিং ক্রিং। একঘেয়ে শব্দে বেজে চলেছে ফোনটা। চোখ কচলিয়ে পাশ ফেরে ফারহান। দেয়ালের রেডিয়াম ঘড়িটা সময় জানান দিচ্ছে রাত দুটা বেজে সাত। ধুর! কোন বলদ এত রাতে ফোন দিয়েছে?
দেশের মানুষের কি কাজকর্ম নেই নাকি?ভাবতেই মেজাজটা খিঁচ খেয়ে যায় ওর।
মোবাইল স্ক্রিনে আননোন একটা নাম্বার।
আইজ খাইসি তোরে। বিড় বিড় করে ফোনটা রিসিভ করে সে।
-হ্যালো, স্লামালিকুম। কে বলছেন?

বিস্তারিত»

চা-সিগারেট

সকালের নাস্তা সেরে বাসা থেকে বেরিয়ে পড়লাম মোজাম্মেল মামার দোকানের উদ্দেশ্যে। ভার্সিটির ক্লাস ক্যানসেলড হওয়ায় সকালের চা সিগারেট দুপুরের চা সিগারেটে রুপ নিয়েছে। সাড়ে এগারোটায় ঘুম থেকে উঠেছি, এখন বাজে বারোটা দশ। মিরপুর ১৪ নম্বর মোড়ে, ডেন্টাল কলেজের সামনে মামার দোকান।

মোজাম্মেল মামাকে আমার প্রায়ই ফিলসফার পর্যায়ের লোক বলে মনে হয়। মাঝে মাঝে মামার কথা শুনে আমার আফসোস হয়। লোকটা পৃথিবীতে আসতে মিসটাইমিং করে ফেলেছে।

বিস্তারিত»

একজন এক্স ক্যাডেটের জীবন ঝুঁকিতে একটু প্রচেষ্টা পারে তাকে বাঁচাতে

মুহিব বাঁচবেই

বুয়েট- এর নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র মুহিবুর রহমান @[1337011753:2048:Muhibbur Rahman] (২৫ তম ব্যাচ, ২০০২-২০০৮, পাবনা ক্যাডেট কলেজ)। সে আজ মরণব্যাধি `ANO-RECTAL CARCINOMA’ তে আক্রান্ত। এটি খুবই খারাপ ধরনের একটি কোলন ক্যান্সার।

বর্তমানে সে ইউনাইটেড হাসপাতালে কোলন ও রেক্টাল সার্জন অধ্যাপক ডা. জাহিদুল হক এর অধীনে চিকিৎসাধীন। তার উন্নত চিকিৎসার জন্য যতদ্রুত সম্ভব তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া প্রয়োজন। এ চিকিৎসা বাবদ ব্যয় হবে প্রায় ৫০ লক্ষ টাকা। তার মধ্যবিত্ত পরিবারের পক্ষে  এতো বড় ব্যয়ভার বহন করা সম্ভব না।

আমাদের প্রতিটি ছোট-বড় সাহায্যই পারে সদা হাস্যোজ্জ্বল ও প্রাণোচ্ছল মুহিবকে আবার বুয়েট ক্যাম্পাসে তার বন্ধুদের মাঝে ফিরিয়ে দিতে।

Bkash Account		: 01816111200

Trust Bank Ltd.	        : Nur Mohammad

A/C No.- 0029-0310015861

AB Bank Ltd.		: Md. Mehedi Hasan

A/C No.- 4026-384366-300

Brac Bank Ltd.		: Md. Hasan Mahmud

A/C No.- 1532202001766001

বিস্তারিত জানতে যোগাযোগ করুন :  ০১৮১৬১১১২০০ (নূর)

০১৬৭৮৬১২১১৮ (আবিদ)

০১৬৮৭৮৮৩৮৯৪ (মনির)

মুহিব বাঁচবেইবুয়েট- এর নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র মুহিবুর রহমান Muhibbur Rahman
(২৫ তম ব্যাচ, ২০০২-২০০৮, পাবনা ক্যাডেট কলেজ)। সে আজ মরণব্যাধি `ANO-RECTAL CARCINOMA’ তে আক্রান্ত। এটি খুবই খারাপ ধরনের একটি কোলন ক্যান্সার।বর্তমানে সে ইউনাইটেড হাসপাতালে কোলন ও রেক্টাল সার্জন অধ্যাপক ডা. জাহিদুল হক এর অধীনে চিকিৎসাধীন। তার উন্নত চিকিৎসার জন্য যতদ্রুত সম্ভব তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া প্রয়োজন।

বিস্তারিত»

ICCLMM-2011: একটি অজানা ভালোলাগার গল্প (শেষ পর্ব)

সকালের করা কাজটার মাত্রা ও তীব্রতা বিচার করছিলাম। তার টানা টানা অবাক বিস্ময় মেশানো চাহনি দেখতে খারাপ লাগছিলো না। অবাক হলে তার চোখের ভুরুগুলো প্রায় জোড়া লেগে যায়, আর চোখ দু’টি কেমন যেন মিইয়ে যায়। তাতে ওকে দেখতে আর নিষ্পাপ আরও নির্মল দেখায়। তবে এখন খারাপ লাগছে যখন শর্মীর কাছে শুনলাম কোচিংয়ে যায়নি। নিশ্চয়ই বাসায় সমস্যা হয়েছে এবং এটা অবধারিত। কি করবো? ফোন করবো? তাতে আরো বেশী অবাক হবে।

বিস্তারিত»

স্বপ্ন

জীবনে কখনো যা হয়নি আজ তাই হচ্ছে । মন হচ্ছে আমাদের কলেজের প্রিন্সিপ্যাল দেলওয়ার স্যার কে আজ পাইলে ঠ্যাং ভাইঙ্গা দিতাম ।
( ইনি দিলওয়ার নন )
এই লোকটা কলেজের ডিসিপ্লিন ঠিক রাখার জন্য যখন জরিমানার সিস্টেম চালু করলেন, সাথে সাথে আমার মতন যে ছেলেগুলা মধ্যবিত্ত পরিবার থেকে কলেজে এসেছিল, তাদের আকাশে ওড়ার স্বপ্নের পাখাটাও কেটে দিলেন । শুধুমাত্র জরিমানা আর বাবার সেন্টিমেন্টের ওপর আঘাত বাঁচাতে কখনো কলেজ পালানো হয়নি ।

বিস্তারিত»

আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ১৯৭১

বাঙলায় একটা বাগধারা বহুল প্রচলিত, আগে দেখনদারি, তারপর গুণবিচারি।
দুর্ভাগ্যজনক হলেও সত্যি রাজাকার, আলবদর, আল শামস, শান্তি কমিটির মেম্বার বা নেতাদের ক্ষেত্রে এই বিষয়টা খাটে না। আটককৃত প্রত্যেকের চেহারা মাশাল্লাহ; কোথাও কোন খুনির ছাপ নেই। কিন্তু সত্যি যে ভিন্ন।
Ali-Ahsan-Mohammed-Mujahid Ali-Ahsan-Mohammed-Mujahid2

১৯৭১ সালে মুজাহিদ ছিলেন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের প্রেসিডেন্ট এবং রাজাকার বাহিনীর স্থপতি,

বিস্তারিত»

দি গ্রেট গ্যাটসবি: একটি উপন্যাস,একটি চলচ্চিত্র

The Great Gatsby. মুভিটা আমার কাছে খুব স্পেশাল। অনেকগুলো  কারন আছে এর পিছনে।এই সেমিস্টারে  ইংলিশ ক্লাসে The Great Gatsby নভেল টা টেক্সট ছিল।যত সুন্দর বই ই হোক না কেন ,পাঠ্যবই হয়ে গেলে কোনো জিনিসই ভালো লাগে না! কিন্তু কোনো এক অদ্ভুত কারনে খুব আগ্রহের সাথে এই বইটা পড়ি এবং তার চেয়ে দ্বিগুন উত্সাহে এর জন্য  পেপার লেখা শুরু করি। উপন্যাস টি  লিখেছেন স্কট ফিটজেরাল্ড। প্রকাশিত হয় ১৯২৫ সালে।

বিস্তারিত»

ধাক্কা!

১।

কেবিনের মধ্যে ঢুকে দেখি বাবা চোখ বন্ধ করে শুয়ে আছেন, জেগে আছেন না ঘুমচ্ছেন- ঠিক বুঝতে পারলাম না। নার্স বেশ কয়েকবার আমাকে বলেছে বাবার সাথে বেশি কথা না বলতে। আমি আস্তে করে বাবার পাশের চেয়ারে গিয়ে বসলাম। সাথে সাথে বাবা চোখ খুলে তাকালেন।
-বাবা, এসেছিস।
-জ্বি, অফিস থেকে একটু আগেই বের হয়ে এলাম। ভাবলাম তোমার সাথে একটু বেশি সময় কাটাই…

বিস্তারিত»

কালাইডোস্কোপে বিষ

শীতের রোদ বড্ড পুরুষালী হয়, বিশেষ করে দুপুরের দিকে। এই মুহূর্তে সে কাজরার পিঠের চামড়া পুড়িয়ে দিচ্ছে। মাটির চুলোয় আগুন ধরিয়ে কাজরা ডালায় রাখা কাঁকড়ার দিকে ঝাঁপিয়ে পরে, দক্ষ হাতে এক এক করে কাঁকড়ার হাত পা গুলো শরীর থেকে আলাদা করে ফেলে, মোচড় কেটে কেটে তারা নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। পাতিলে রসুন আর পেঁয়াজ বাটা চড়ায় সে, নৌকার দুলুনীতে চুলা দুলছে, দুলছে পেঁয়াজ আর রসুন বাটাও।

বিস্তারিত»

ব্র্যান্ডেনবার্গে সেবাস্টিয়ান বাখের ভাবনাগুলো

ব্র্যান্ডেনবার্গের আকাশে তখনো সন্ধ্যা নামেনি।
শুনেছ কি ছুরিকাহত হয়েছে রংচটা বেহালাটা?
ওরা সবাই বলছে শেষবারের মত কেঁদেছে…অনেকক্ষণ।
আর সেইসাথে রক্তে লাল হলো আকাশ।
মৃদু বাতাস ভারী হলো স্বজন হারানো পিয়ানোর আহাজারিতে।
ঘরের কোণে কিছু বেহালার জটলায় মৃদু গুঞ্জন।
মূর্ছা যাচ্ছিল বাঁশি, আর তাকে শান্তনা দিতে চেলো
শূন্য দৃষ্টি মেলে জড়িয়ে ধরে আছে সেই শুরু থেকেই।
শুনলাম রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করবে তাকে?

বিস্তারিত»

বিচার

আর কত্তদিন থাকা লাগব এইহানে? পরথম পরথম হিসাব রাখতাম। এহন তো আর মনে থাকে না। কুন রুমে আছি? সারাডাদিন কাম করায়- মোড়া বানাও, খাওন রান্ধ, গাছে পানি দাও…।। কিয়ের লইগা যে আইছি তাও তো ভুইলা গেছি। ওহ! মনে হইছে, বউডারে মাইরা লাইল চেয়ারম্যানের পোলায় – কফিল্লায়। ঘাড়ে দিলাম এক কোপ পরের দিনই। ব্যাস কল্লাডা নাইমা গেল।

এইখানে নাকি অনেক বড় একজন মানুষ আইব?

বিস্তারিত»

পয়েন্ট ফাইভ ডেজার্ট ঈগল কিংবা প্রীতিলতা ওয়াদ্দেদার

১।

কিছু কিছু দিন থাকে আপাতদৃষ্টিতে গুরুত্বহীনভাবে শুরু হয় এবং খুব বেশি গুরুত্ব ছাড়াই শেষ হয়। কিন্তু জীবনের বৃহত্তর ছবিতে স্থায়ী দাগ রেখে যায়। ১৯৯৮ এর সেই বিকেলটা অনেকটা সেরকম একটা দিনের বিকেল। ব্রাজিল ফুটবল দলের কট্টর সমর্থক হিসাবে মনটা সেদিন বিশেষ উদাস। আগের রাতেই স্বাগতিক ফ্রান্সের কাছে বিশ্বকাপ খুইয়েছে দলটা। আমার বাজির ট্রাম্পকার্ড রোনালদো নামক তরুন টেকো ছেলেটা ফাইনালে বাচ্চাদের মত বমি করে ভাসিয়েছে।

বিস্তারিত»

ফানি ও আলেকজান্ডার (১৯৮২)

সুইডেনের সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্রকার ইংমার বারিমানের অন্যতম সেরা সিনেমা “ফানি ও আলেকজান্ডার” নিয়ে রজার ইবার্টের রিভিউয়ের বঙ্গানুবাদ। চলচ্চিত্র উইকিতেও লেখাটা আছে।

ইংমার বারিমান চেয়েছিলেন ‘ফানি ও আলেকজান্ডার’ (Fanny och Alexander, ১৯৮২) হোক তার শেষ সিনেমা, তাই এতে শেষ দীপশিখার মত অনেক উদ্দীপনার সমারোহ। এতে তিনি একইসাথে হতে চেয়েছেন তরুণ, মধ্যবয়স্ক আর বৃদ্ধ, পুরুষ আর নারী,

বিস্তারিত»

গোলাম আযম নামা ১৯৭১

আগামীকাল বহু প্রতীক্ষিত রায় ঘোষিত হবে।

বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম প্রক্রিয়ার সময় বিরোধিতার তালিকায় সর্বাগ্রে ছিলেন গোলাম আযম
golam azam baitulimages (12)
এমনকি স্বাধীনতার পরেও যুক্তরাজ্যে অবস্থান করে সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের বিরুদ্ধে তার অবস্থান এবং মুসলিম বিশ্ব সৌদি আরবের সাথে মিলে বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চালান।
golam-azam-chadabazi
যাইহোক এখানে দেখি ৭১ এ মহান (?) এই লোকটি বাংলাদেশে জামাত-শিবিরের আব্বা নামে পরিচিত গোলাম আযম কি বলেছে বা করেছে।

বিস্তারিত»