পাঠকের ডায়েরিঃ স্মৃতি উসকে দেওয়া বই- খাকি চত্বরের খোয়ারি

ফেসবুকে বইপড়ুয়া বলে একটা গ্রুপ আছে। শাহাদুজ্জামানের বইয়ের খবরটা সেখান থেকেই পাই। লেখক হিসেবে শাহাদুজ্জামান এমনিতেই পছন্দের তালিকায় আছেন তার উপরে বইটা যখন ক্যাডেট কলেজ নিয়ে লেখা তখন আর তার উপর নজর না দিয়ে পারি নাই। ক্যাডেট কলেজ নিয়ে যেখানে যা পাই পড়ি, নিজের অভিজ্ঞতার সাথে অন্যদেরটা মিলিয়ে দেখার চেষ্টা করি। তাই আজিজে বইটা চোখে পড়তেই কিনে ফেললাম। এরপর শুধু চুপচাপ পাতা উলটে যাওয়া।

শুরু টা একটু জড়সড়।

বিস্তারিত»

মুহিব বাঁচবেই

কৃতজ্ঞতা: রেজা শাওন, পিসিসি, ২০০১-২০০৭

মুহিবদের ব্যাচের একজন হাসান যখন আমাকে বলল, ভাই মুহিবের জন্য ফান্ড রেইজের কাজ শুরু হয়েছে। সম্ভব হলে একটা লেখা রেডি করেন। বিভিন্ন অনলাইন মিডিয়াগুলোতে লেখাটা ছাপানো প্রয়োজন। হাতে সময় একেবারেই নেই। হাসানের মেসেজটা পাওয়ার পর আমি আমার বয়স হিসেব শুরু করলাম। পহেলা সেপ্টেম্বর ১৯৮৯ এর হিসেবে আমার বয়স চব্বিশ হতে আরও দুই মাস বাকী। জীবনে এখনও আমার কী কী করা বাকী সেই লিস্টটা যখন আমি বের করি,

বিস্তারিত»

বন্ধু বিয়োগ

বন্ধু ছাড়া কি চলে?
না চলে না।

বন্ধু দিবস ও তো রয়েছে এর প্রমাণ দিতে যে বন্ধুত্ব কতোটা প্রয়োজনীয় জীবনে।
প্রাণিজগতে কি বন্ধু আছে? মানে বন্ধুত্বের চল আছে? দল বেধে অনেকে চলে বটে কিন্তু তাকে কি বন্ধুত্ব বলা চলে! জৈবিক কারণে কোন কোন প্রাণি জোড়া বাধে, সন্তান উৎপাদন করে, কেউ ভালোবাসে, কেউ বাসে না। তবে মায়েরা বোধকরি ভালোইবাসেন। বাবারা কখনো সখনো সন্তানকে মেরে উদরপুর্তিও করেন।

বিস্তারিত»

চেতনা চোরদের জবাব দিতে হবে

শাহবাগে আবেগ চুরি গেল
চেতনা জমা নিয়ে সুদ তুলল
তথাকথিত দেশপ্রেমিকের দল।
ওরা ভুলে যায়
আমার চেতনা শুধু তিন শব্দেই নয়
বুকের ভেতর পুষে রাখছি রাগ
শরীর জুড়ে আমার বাংলাদেশ
হৃদয় আমার পূর্ণ শাহবাগ।
…………
সুদখোরদের জবাব দিতে হবে
চেতনাচোরদের জবাব দিতে হবে।

 

বিস্তারিত»

নতুন সূচনা

– এই ছেলে এই……………………।
কিছুটা অবাক রাত ২টা বাজে এমন সময় এইভাবে কোন মেয়েলী স্বরের ডাক নিশ্চয়ই কেউ আশা করবে না। ঘুরে তাকাতেই দেখলাম হলুদ কামিজ আর সবুজ সালোয়ার পরিহিতা আমাকে তার কাছে এগিয়ে যেতে অনুরোধ করছেন না ঠিক আদেশ দিচ্ছেন। কিছুটা ভয় পাওয়া স্বাভাবিক একে রাত তার উপর কমলাপুর রেলস্টেশন আশে পাশে আর কাউকে দেখা যাচ্ছেনা। তবে যে ধারণাটা মনে আসছিল তা সত্যি হবার সম্ভাবনা খুবই ক্ষীণ।

বিস্তারিত»

ধর্ষিতা

মে মাসের বৃষ্টিভেজা কোন এক রাত ছিল। পাশের বাড়ির তুলির মায়ের কাছ থেকে দু’কোচ চাল ধার করে এনে রান্নায় চড়িয়েছিল রঞ্জনা। বৃদ্ধা মা চৌকিতে শুয়ে বাতের ব্যাথায় কাতরাচ্ছিলেন। তিন বছরের পুত্র নিলয় ক্ষুধায় কাতর হয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। পাঁচ বছরের অরিন্দম তখনো কাঁদছিল। এমতাবস্থায় ঘটনাটা ঘটল। রঞ্জনা স্পষ্ট শুনতে পেলেন বকরের কন্ঠ। পাশের বাড়ির তুলির ওপর ওপর নজর রাখত এই বকর। একবার পুকুরপাড়ের বাঁশবনে একা পেয়ে নষ্টামির সুযোগও নিয়েছিল,

বিস্তারিত»

একাত্তরে দুইটি “নেয়ার ডেথ” অভিজ্ঞতা ও এর সাথে সংস্লিষ্টগণ

একাত্তরে স্বাধীনতা যুদ্ধ চলা কালে অন্তত দুইবার আমার আব্বা নিশ্চত মৃত্যুর খুব কাছ থেকে বের হয়ে এসেছিলেন।

প্রথম ঘটনাটা এইরকমঃ
সানাউল্লাহ নামে নড়াইল তুলারামপুরের বাসিন্দা এক রাজাকার কমান্ডার ছিলেন নড়াইল সদরের দায়িত্বে। তাঁর কিছু প্রতিনিধি তৎকালীন নড়াইল বাসস্ট্যান্ডে থেকে তাঁর আইজ এন্ড এয়ার হিসাবে লক্ষ রাখতেন যারা আসা যাওয়া করছেন তাঁদের মধ্যে পাকিস্তানবিরোধি বলে সন্দেহভাজন কেউ আছেন কিনা।
জুন মাসের প্রথম দিকে আমাদেরকে মায়ের মাতুলালয় লোহাগড়া থানাধীন পাচুরিয়া গ্রামে নিরাপদ আশ্রয়ে রেখে আব্বা জীবিকার সন্ধানে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলেন।

বিস্তারিত»

নতুন শহর

কিছু কিছু দিন থাকে যেদিন চন্দ্রবিন্দু বাজতে থাকে ঘরে। ছিমছাম আবহাওয়া। এই দিনগুলোতে ছিমছাম জীবন, ছিমছাম গুছানো চিন্তা আর ভালবাসা জড়ানো মন পেতে ভাল লাগে, আর ভাল লাগে বারবার অবাক হতে, চন্দ্রবিন্দু কেন এত অছাম। একই ঘটনা ঘটে মহীনের ঘোড়াগুলি কিংবা অঞ্জন…কিংবা আরও অনেকের সাথে। এই সময়গুলোতে আক্ষরিক অর্থেই একটা প্রশ্ন বারবার ঘোরাফেরা করে, তবে শাহরুখ খান নয় কেন? কিংবা বাপ্পি লাহিড়ী? আনুশেহ আস্তে করে উত্তর দিয়ে যায়,

বিস্তারিত»

পাঁচ মিনিট বিরহের গল্প/ ৪

– তোমার নতুন রুমমেটের সমস্যা কী?
– হার্টের সমস্যা মনে হয়
– নাফিস, ঠিকমতো কথা বলো
– জি, অবশ্যই অবশ্যই
– তোমার সমস্যা কী?
– বিরাট সমস্যা
– মাইর চিনো?
– জি, চিনি
– খামচি চিনো?
– জি, চিনি। যাদের নখ বড় তারা খামচি দেয়, যেমন বাঘ, সিংহ, বিড়াল ইত্যাদি
– আমি বাঘ নাকি সিংহ?

বিস্তারিত»

খঞ্জনী

আমাদের গল্পটা শীতের শেষের দিকে এক বিকেলের। ম্যাড়মেড়ে, ক্লান্ত কিংবা ঠান্ডায় জবুথবু হয়ে বসে থাকার কোন বিকেল নয় সেটা। ঝরা পাতার মর্মর শব্দ আর ঠান্ডা বাতাসের শো-শো আওয়াজের সাথে উজ্জ্বল হলদে রোদে ভরা সে বিকেল। এমন সময়ে মনে হয় না কারো ইচ্ছে করে লেপ-কম্বল গায়ে ঘরে বসে থাকতে। বরং ইচ্ছে হয় গরম কাপড় গায়ে চড়িয়ে পকেটে দু’হাত ঢুকিয়ে একলা পথে হাঁটতে। আমি তাই পথে বেড়িয়ে পড়ি।

বিস্তারিত»

কথোপকথন

-ফ্রি তে নাকি কিছুই পাওয়া যায় না।মূল্য দিতে হয়।এইজন্যই বোধহয় তোমার আমার মাঝে অতটা …ইউ নো ..’ম্যাটেরিয়াল ‘ নাই! তোমাকে পেতে আমার ওয়েট করা ছাড়া আরতো কিছুই করতে হয় নি!
-কে বলছে? তোমার সবসময় ফোনে কথাবলা বন্ধুদের কেউ? ….অফকোর্স উইদাউট মিনিং এনি ডিজরেস্পেক্ট টু দেম!তোমার বন্ধুদেরতো আবার সমালোচনা করা নিষেধ! দেবতাকূল!
-হুম! তুমি কি আমাকে খোঁচা দিলা? ইন অ্যান “অ্যাটেম্পট টু টীজ ”

বিস্তারিত»

বেনামী …

রাস্তাঘাট হারতাল উপলক্ষে যথেষ্টই ফাঁকা !! চারপাশে কেমন যেন একটা শোক শোক ভাব !! খুব বাজে ধরনের আবহাওয়ায় মন-মেজাজ খুব বাজে থাকে !! মিশ্র আবহাওয়ায় থাকে মিশ্র ! কবিসাহিত্যিক রা ব্যাপার টা কে বলে গিয়েছেন প্রকৃতির লীলা ! এসব লীলা ফিলা আবার কি বিষয় !! , ভাবতে ভাবতেই জানালার কাচ নিচে নামিয়ে দিল মৈত্রী ! সামনেই ছোট খাটো একটা জটলা দেখা যাচ্ছে। ‘আজকাল মানুষের কি কোন কাজ নাই নাকি?

বিস্তারিত»

যদ্যপি আমার গুরু…

জীবনে প্রথম কোন বই পড়েছিলাম মনে নেই। ঠাকুরমা’র ঝুলি হবে হয়তো। তবে সবচেয়ে বেশী পড়েছি হুমায়ুন আহমেদ স্যারের বই। এটা নিশ্চিত।

আজ অনেকে বলছে স্যারের মৃত্যুদিবস!!! আমার প্রশ্ন স্যার মারা গেলেন কিভাবে??

তাঁর কি মৃত্যু আছে? একজন হুমায়ূন আহমেদ কি মরনশীল কেউ? এই নষ্ট পৃথিবী কে স্যারের দেহ ত্যাগ করেছে…কিন্তু স্যার তো আমাদের মাঝেই আছেন! পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগুনিত হিমু-মিসির আলী-শুভ্র-রুপা-মাজেদা খালা-মহাজ্ঞানী ফিহা-মজিদ-রমনা থানার ওসি-পাংখাপুলার রশীদ-তিতলী-কংকা-মুনা-বাকের ভাই-সৈয়দ বংশের পোলা-বদি-ধনু শেখ-মুহিব-বাদল-আতাহারদের মাঝেই স্যার চিরকাল থাকবেন!

বিস্তারিত»

গোলাম আজমের এসি চাই।

একজন আলেম বুজুর্গ ব্যক্তিকে ৯০বছরের জেল !!! আল্লাহর লানত পরবে। গজব আসবে, গজব। অতিশয় বৃদ্ধ, অসুস্থ, মৃতপ্রায় একজন আলেম মানুষের ওপর বড় জুলুম !!! আল্লাহ আমাদের এই অন্যায় থেকে রক্ষা করুন।

মানলাম আদালতে ওনার শাস্তি হইছে ৯০ বছরের জেল। সরকারের হয়ত কিছুই করার নাই, সবই আদালতের রায়। তাই বলে উনার জন্য তো সরকার এই ৯০বছর সামান্য আরাম আয়েসের ব্যবস্থা করতে পারে। পিজি তে ওনাকে এটাচ বাথ ওয়ালা কেবিন দেয়া হয়েছে এজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি সরকারের প্রতি।

বিস্তারিত»

আজ(১৮ জুলাই ) নেলসন ম্যান্ডেলার জন্মদিন

আজ(১৮ জুলাই ) নেলসন ম্যান্ডেলার জন্মদিন, কিভাবে শ্রদ্ধা জানাব এই হিমালয়সম মহামানবকে???
তার ২৭ বছরের কারাজীবনের ২০ বছরের কেটেছে ROBBEN ISLAND -এর সেলে | যেই কবিতাটি তাকে ভীষনভাবে সাহস আর নিরন্তর উত্সাহ যুগিয়েছে তার ভাবান্তর করার চেষ্টা করে উত্সর্গ করলাম ….

================================
রাত্রিতে আমাকে মেরু হতে মেরুন্তরে আচ্ছাদিত করে দেয়
পীট কয়লার মতন নিকষ কালো অন্ধকার ….

স্রষ্টা – দেবতারা যেই হোক,

বিস্তারিত»