ফেলানীর কাঁটাতারের বেড়ায় ঝুলানো ছবি প্রদর্শন বিষয়ক একটা প্রশ্ন

images

গত ৬ই অক্টোবর রায় হওয়ার পর ফেলানীর কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা ভয়ংকর অমানবিক এবং পৈশাচিক ছবিটা প্রায় পত্রিকায় ছাপা হয়েছে। এভাবে বার বার এই ছবিটা দেয়ার মানে কি? আমরাই বা এত অমানবিক কেন? একবার চিন্তা করুনতো ফেলানীর বাবা মার কথা। তাদের কেমন লাগছে পত্রিকায় বার বার এই অস্বাভাবিক ছবিটা দেখতে? লেখার সাথে ছবি দিতে হবে ভাল কথা কিন্ত তাই বলে বার বার এই ছবিটা কেন?

বিস্তারিত»

লেসন ফ্রম ক্যাডেট কলেজ

১) মোজা না ধুয়ে এক সপ্তাহ পরলে বাজে গন্ধ ছড়ায়। না ধুয়ে এক মাস পরলে গন্ধ থাকে না। প্রায় প্লাস্টিক হয়ে যাওয়া সেই মোজা ব্যবহার করে খুব আরাম। এতে পোলাও এর হালকা সুবাস থাকে।

২) সাদা কাপড় থেকে সব ধরণের ময়লা দাগ দূর করা সম্ভব, শুধু সবুজ ঘাসের ঘষটে যাওয়া দাগ তুলে ফেলা সম্ভব না।

৩) ব্যাচেলর জীবনে সবচেয়ে অনাদরের জিনিসের নাম হ্যাঙ্গার।

বিস্তারিত»

নির্বাচন পদ্ধতি নিয়ে ভাবনা-২

নির্বাচন পদ্ধতি নিয়ে ভাবনা-১

খুব নগন্য সংখ্যক হলেও কাউকে কাউকে এই বিষয়টাতে আগ্রহ প্রকাশ করতে দেখে ভোটিং সিস্টেম নিয়ে আরও কিছু লিখালিখির ইচ্ছা হলো।

আজকে সিম্পল প্লুরালিটির কিছু সমস্যা নিয়ে আলোকপাত করছি।

এই পদ্ধতিটি যা আমাদের দেশসহ বৃটিশ ঘরাণার বেশিরভাগ দেশেই এখনো প্রচলিত আছে তার প্রধান দুর্বলতা হল, এটা বহুদলীয় গনতন্ত্রকে ক্রমে ক্রমে দ্বি-দলীয় গনতন্ত্রে পরিনত করে ফেলে।

বিস্তারিত»

নির্বাচন পদ্ধতি নিয়ে ভাবনা-১

সংসদ নির্বাচনের জন্য আমাদের প্রচলিত নির্বাচন পদ্ধতির একটা গালভরা কেতাবি নাম আছে – simple plurality। তবে এর বাইরেও এই পদ্ধতিটির একাধিক প্রচলিত নাম আছে আর তা হলো – ১) ফার্স্ট-পাস-দ্যা-পোস্ট (FPTP) ২) উইনার টেকস অল ইত্যাদি।

এর বাইরে আনুপাতিক প্রতিনিধিত্বের (Proportional representation বা সংক্ষেপে পি আর) কিছু পদ্ধতি কোন কোন দেশে প্রচলিত আছে জানতাম তবে তার বিভিন্ন ফর্ম যে এখন পৃথিবীর প্রায় অর্ধেকের বেশী দেশে ব্যবহৃত হচ্ছে,

বিস্তারিত»

গবেষণা পদ্ধতি শাস্ত্র সম্পর্কে প্রাথমিক ধারণা

গবেষণা পদ্ধতি শাস্ত্র সম্পর্কে প্রাথমিক ধারণা
————————————————— ডঃ রমিত আজাদ

বাংলা গবেষণা শব্দটি এসেছে সংস্কৃত গবেষ শব্দ থেকে। ঋগবেদে প্রাপ্ত এই শব্দটির অর্থ অন্বেষণ বা অনুসন্ধান। গবেষণা = গবেষ + অণ + আ । ইংরেজী Research শব্দটির ব্যুৎপত্তি ফরাসী recerche থেকে, যার অর্থ বিস্তারিত অনুসন্ধান। আবার Research মানে Re-search অর্থাৎ পুনরায় অনুসন্ধান, এভাবেও ব্যাখ্যা করা হয়ে থাকে। আমরা কোন কিছুর অনুসন্ধান করছি,

বিস্তারিত»

স্ব-কৃতদাসী

এই খানে পোঁতা সেই নাড়ী,জন্মমাত্র নাভী কেটে
এত না পাওয়া,শঠতা-
তবু এ ভূমি ছেড়ে কোথাও যাবনা।
নাড়ীর টান

আমি এক স্ব-কৃত দাসী।
প্রদক্ষিণ করছি ,কেন্দ্রে যাবো না।

নিজেকে দয়া করছি কেবল,ছেড়ে যাবো না।

বিস্তারিত»

মুরাদ টাকলা- ইউনিক বিনোদন , ইউনিক ব্র্যান্ড ( পর্ব-০২)

ঈদের ব্লক বাস্টার ছবি নিঃস্বার্থ ভালোবাসা ছবি বিনে পয়সায় মুরাদ টাকলা পেজের বিজ্ঞাপন দিয়েছে। ছবিতে বর্ষা ম্যাডামের নাম থাকে মেঘলা। তিনি একসময় স্যার অনন্ত জলিলকে সেল ফোনে ফোন দেন। ফোনের স্ক্রিনে বড় বড় অক্ষরে ভেসে আসে “Magla” এই মুহূর্তে প্রতিবারই হলের হাজার হাজার দর্শক মুরাদ টাকলা বলে চিৎকার করে ওঠেন।

দি ডেইলী স্টার তাদের রিভিউতে প্রতিক্রিয়া জানিয়েছে বিশেষ ভাবে। তারা লিখেছে-
The best bits of the movie were in the little details such as the “Murad Takla” moment when Ananta’s iPhone 5 displays Meghla’s name as “Magla”,

বিস্তারিত»

আলোর জাফরি

গ্লাসের পানি একটু একটু কাঁপছে। কেঁপেই যাচ্ছে।
ইতু দু’হাতে শক্ত করে ধরেও থামাতে পারছে না।এক ঢোক খেয়ে গ্লাসটা নামিয়ে রাখে পাশে।
এই আতাগাছের ছায়া টুকু বাদ দিলে সারা বাড়ি ঝকঝক করছে রোদে আর সেই বিহানবেলা থেকে ছুটতে শুরু করা মায়ের যত্নে।
পিড়িতে জুবুথুবু ইতু হাটুতে থুতনি ঠেকায় সাবধানে, অনুভব করে নাসিমা বেগমের ব্যাস্ততা।
উঠান জুড়ে কত কি যে শুকাতে দেয়া!মুড়ির ধান,আতপ চাল,কুমড়ার বড়ি,ট্যাংরা চান্দার শুটকি,ইতুর বিছানা বালিশ,আধভেজা পাতার রাশ,ধঞ্চে কাঠি আরো কত কি !

বিস্তারিত»

আমাদের ভূগোল স্যার

আমাদের ভূগোল স্যার ছিলেন হিসেবি। শুধু হিসেবি নয় ভয়াবহ হিসেবি। কতটা
হিসেবি বলি, তিনি ছিলেন আমাদের ক্লাস টীচার। ক্লাস টীচারের দায়িত্ব ছিল
অনেক। ক্লাসের কোন জিনিসপত্র নষ্ট হলে তা ঠিক করার দায়িত্ব ছিল স্যারের।
একবার হঠাত্‍ করেই ক্লাসের ঘড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেল। যেহেতু আমাদের
ক্যাডেট কলেজে অনেক নিয়ম কানুন ছিল তাই চাইলেও ব্যাটারি পরিবর্তন করার
সুযোগ ছিলনা। এদিকে পরীক্ষাও খুব কাছে চলে এসেছে।

বিস্তারিত»

চিহ্ন

বৌ অসুস্থ।
নার্ভাস ব্রেক্ডাউন।
হাত-পা নাড়াতে চাড়াতে পারেনা। মুখ দিয়ে কোনরকমে বললো এম্বুলেন্স কল করতে। একে তো শুক্রবার ইভিনিং। হাসপাতাল বেশ বিজি থাকে। প্লাস বৌ হাসপাতালে গেলে বাচ্চাদের কে দেখ্বে এইসব নানা কারণে একটু ওয়েট করে নিশ্চিত হলাম যে কেস ডেঞ্জারাস। ট্রিপল নাইন কল করতে হবেই। সব এম্বুলেন্স বিজি। আসতে সময় লাগলো ওদের। বেশ কয়েকবার ফোন দিতে হলো।

দুই মেয়ে আর আমি,

বিস্তারিত»

হারানো শৈশব

সে ছিল এক আজব সময়। ছিল ঘুম থেকে না উঠতে চাওয়া সকাল, দুরন্ত দুপুর, অবাধ বিকেল, ঘরে ফেরা সন্ধ্যা, ঘুমানোর রাত। সবকিছুর জন্য, মনে হয় ছিল আলাদা আলাদা সময়। বাবা-মার ডাকে, আদরে-বকাতে “আজ স্কুলে যাব না, আজ স্কুলে যাব না” অনুরোধ, শেষমেশ পাষাণ বাবা-মার দয়া-হীনতায় মুদিত চক্ষু ডলতে ডলতে কলপাড়ে দাঁড়ানো, হিম শীতল পানিতে গোসল করে মাঘ মাসের কাপাকাপি করতে করতে বাবা-মাকে মনে মনে গালমন্দ।

বিস্তারিত»

অধিকার তত্ত্ব

শিউলি নিতান্তই গ্রামের এক সাধারন বাড়ির বউ। জয়ন্ত, শিউলির স্বামী। দিন মজুরী করে সংসার চলে। একটা ৬ বছরের ছেলে আছে তাদের। দেখতে শিউলি একেবারে অসুন্দর না, শ্যামলা রঙের ছিপছিপে দেহ। বাড়ির কাজের পাশাপাশি মাঝে মাঝে নিজেদের খুব ছোট এক খন্ড জমিতে স্বামির সাথে কাজ ও করে। অন্যের জমিতে কাজ করে দিলে ও নিজের জমির জন্য অন্যকে মজুরী দেওয়ার সামর্থ্য বা ইচ্ছা নাই জয়ন্তর। শিউলি নিজে থেকে ই এটা বুঝে স্বামীকে সাহায্য করে।

বিস্তারিত»

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণা এবং তেঁতুল তত্ত্ব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন এবং বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করছেন এবং সাথে সাথে ভোট প্রার্থনা করছেন। নির্বাচনী আইনে এটা আচরন বিধি ভঙ্গ হয়না ঠিকই কিন্তু সরকারী কাজে যেয়ে সরকারী সুযোগ সুবিধা,নিরাপত্তা গ্রহন করে ভোটের ক্যাম্পেইন করা কতটা নৈতিক? যেখানে জাতীয় নির্বাচন অতি নিকটে।

গতকাল কক্সবাজারের উখিয়ায় গিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে নৌকায় ভোট দিতে বললেন। ভাষণের এক পর্যায়ে শেখ হাসিনা বলেন,

বিস্তারিত»

কেঁদেই ওদের সুখ

২০১৩ সালের ৩ সেপ্টেম্বরের কথা। একটি সাধারন মহিলা। তার স্বামী মারা গেছে ১৯৭৭ সালের এই সেপ্টেম্বর মাসে ই। একটা ছেলে রেখে।মহিলাটি আর বিয়ে করেন নি আর। একটা মেয়ের শখ ছিল। ভেবেছেন ছেলেকে বড় করে বিয়ে দিয়ে একটা টুকটুকে বউ আনবে, যে হবে তার মেয়ে। ছেলে বড় হল, বিয়ে করল। বাড়ির সামনে খালার কাছ থেকে ভাড়া নিয়ে ছোট্ট একটি দোকানে লোহার পাত ঝালাই করে গ্রিল বানিয়ে বেচে ছেলে টা ।

বিস্তারিত»

অভাগারা

জীবনে অনেক মানুষের সাথেই মিশেছি হয়েছে বন্ধুত্ব। তবে এই স্বল্প পরিসরে কিছু মানুষ পেয়েছি যারা আসলেই অভাগা। মানে তারা যাই করতে যায় না কেন সব সময় বিপরীতটাই ঘটে থাকে। তবে এই কথাটি সব সময় আবার প্রযোজ্য নয়। আর আমার এই লেখাটিকে আশা করবো সবাই Fun হিসাবেই নিবে, এটা কাউকে ছোট করার জন্য যেমন নয় তেমনি কাউকে অপমান করার জন্য নয়ই। শুধুই মজা করার জন্য।
এই পর্যন্ত যতগুলো বন্ধু পেয়েছি তার মাঝে সব চেয়ে অভাগা আমার মনে হয়েছে অয়নকে।

বিস্তারিত»