আজ আমার প্রবাস জীবনের ৩ বছর পার হয়ে যাচ্ছে। ২০০৯ সালের এই দিনে বাক্স পেটরা নিয়ে হাজির হয়েছিলাম তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। আমার মা হাপুস নয়নে কান্না কাটি করছিলেন,সাথে যোগ্য সঙ্গ দিচ্ছেন আমার বড় ফুপি। আমি দুজনের কাছ থেকে একটু আড়ালে থাকছি,কারন কান্না বিষয়টা বমির মতো,দেখলেই পেয়ে যায়।
পকেটে কিছু বাংলাদেশী টাকা ছিল, ভাগ করে দিয়ে দিলাম আমার ছোট ভাইকে আর ফুপাতো ভাইকে।
বিস্তারিত»