এখনও কাঁদি

পৃথিবীটা ছোট এবং গোলাকার । ঘুরেফিরে পুরানো মুখগুলোর সাথেই দেখা হয়ে যায় বারবার । তাই  যখন  মিশনের জন্য আমার ইউনিটে  একজন স্যার কে দেখে  অনেক পুরানো একটা দুঃখ মাথাচাড়া দিয়ে উঠলো । আইসিসি ক্রিকেট ২০০৩-০৪,ভেন্যু রাজশাহি ক্যাডেট  কলেজ । সেবার আমদের প্রিপারেশন অনেক ভাল ছিল । অনুমিতভাবেই গ্রুপ পর্ব পার হয়ে সেমিতে রাজশাহীর  মুখোমুখি  হলাম  । স্বাগতিক এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন । এবারো শক্ত দল । 

বিস্তারিত»

ভুলের ফল

ফুলটা তুলে ভুল করেছি

লাগছে নাতো ভাল

মানিয়ে ছিল যখন সেটি

গাছের ডালে ছিল।

 

ডালে ছিল তীক্ষ্ণ কাঁটা

খোঁচা খেয়েছি তাতে

ফুল তুলতে গিয়ে আমার

রক্ত ঝরে হাতে।

 

বাড়ি ফিরে লাগাই মলম

ব্যথায় টন্‌-টন্‌

ফুলটা রাখি বোতল জলে

মৌমাছি ভন্‌-ভন্‌।

বিস্তারিত»

সমসাময়িক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে একটি অন্যতম ট্রেন্ড আছে। দুনিয়ার সকল রাষ্ট্র দুইটি দলে বিভক্ত। এক তাদের দলে, দুই শয়তানের দলে। আমাদের দেশের সরকারি দলের মানসিকতাও এমন হয়ে যাচ্ছে। হয় তুমি আওআমী লীগে, নয় তুমি স্বাধীনতাবিরোধী, জামাত শিবিরের দলে।

এই সরকারের সমালোচনা করলেই তারা তার মধ্যে শিবির, জামাত আর জঙ্গিবাদের ভূত দেখে। নিজের দোষ ঢাকার এর চেয়ে ভাল উপায় আর কি হতে পারে? সরকার সমালোচনা করলেই আপনার পশ্চাতদেশে জামাতের সিল লাগিয়ে দিবে।

বিস্তারিত»

নব্বর্ষের বোধোদয়

তারিখঃ ১৪ই এপ্রিল, ২০১০।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ছাত্র-ছাত্রী কর্তৃক অভিনীত।

 

শিল্পীদের নাম ও ভূমিকার পরিচয়ঃ

সাঈদুর রহমান                   সাদাত

ফারিয়া রহমান                    মুনিরা

মাজেদ                             সোহেল

কাশেম                             তপু

নাদিয়া                             বৈশাখী

রচনায়ঃ মোঃ সাদাত কামাল

নির্দেশনায়ঃ সোহেল ভাই ও দিপুল ভাই।

 

বিস্তারিত»