নারী ও সমুদ্র

নারী ও সমুদ্র

——– ডঃ রমিত আজাদ

 

চুলগুলি অযত্ন বিন্যস্ত,

মোলায়েম কেশগুচ্ছ এলোমেলো উড়ছে,

উচ্ছাসী সাগরের হাওয়ায়

সমুদ্রের ছায়া পড়ে তার চোখে,

সমুদ্রের ঐ আস্চর্য্য নীলের মত

তার চোখও ঠিকরে দিচ্ছে তীব্র রঙের ছটা।

 

খুব দূরে দূরে একেবারে দিগন্ত ঘেসে

সাগরের ঢেউ ছুঁয়ে ছুঁয়ে,

বিস্তারিত»

বৃষ্টি-৮

কংকাবতী তোমার ফোনে আজ
অবিরল বৃষ্টির শব্দ লেগে ছিলো

এক ফালি বিদ্যুত!
ক্বড় ক্বড় করে
ভেঙে গেলো আকাশ –
তারপর কলকল
বিষ্টির পাল এসে
আমাদের কথোপকথনে
উঁকি দিয়ে গেলে
এলোমেলো কথার সুযোগে
লাল-সবুজ ট্রাফিক বাতি
নেমে গেছে টলমল পায়,
যেদিকে দুচোখ যায়
এঁকেবেঁকে চলেছে
শহর দাপাবে বলে

অনিয়মের
হুড়োহুড়ি লেগে গিয়ে
সোনা-রূপোর কাঠি
জায়গাবদল ভুলে গেলে
কি ক্ষতি
তোমার শিয়রে
না হয় আজ
বর্ষা বয়ে আনা
এই ফোন জেগে থাক!

বিস্তারিত»

ইস্তানবুল,কিছু অভিজ্ঞতা এবং আমি (১)

আজকে আবারও হটাৎ করেই লিখতে বসা। আসলে গণহারে এক্সামগুলোতে কাঁচা কাঁচা সব বাঁশ খেতে খেতে লেখতে বসার সময়ই হয় না। সেই সাত সকালে উঠে কাঁধে এক ঝোলা নিয়ে সাত সমুদ্র তের নদী পার হয়ে যেতে হয় ইউনিভার্সিটিতে। সারাটা দিন কানের পাশে তুর্কী ভাষায় প্যাঁচাল শুনতে শুনতে যখন দেখি কানটা  প্রায় ঝালাপালা হয়ে যাচ্ছে তখন ঘড়ির কাঁটায় প্রায় ৬ টা বাজে। এটা হল আমার নিত্ত নৈমিক ব্যাপার।

বিস্তারিত»