উদারতা বনাম রক্ষণশীলতা- ধর্মীয় প্রেক্ষাপট

মাস কয়েক আগে এখানে সহ সদালাপ ব্লগে “আমি কেন ব্লগে লেখালেখি কমালাম” শিরোনামে আমার একটা প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। সেখানে ধর্ম নিয়ে তর্ক-বিতর্কে সহনশীলতা প্রদর্শনের জন্যে ব্লগারদেরকে সদুপোদেশ দেওয়ার পাশাপাশি ধর্মের মৌলিক বিধি-বিধানের বাইরে সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক, ইত্যাদি সেকেন্ডারী বিষয়গুলোতে গতানুগতিক দৃষ্টিভঙ্গীর ওপরে উঠে নিরপেক্ষ দৃষ্টি অর্জনে আমি আমার ব্যক্তিগত প্রচেষ্ঠার কথা উল্লেখ করেছিলাম। কথা প্রসঙ্গে ধর্মীয় উদারতা ও রক্ষণশীলতার ব্যাপারটা কিছুটা এসেছিল প্রবন্ধটিতে। প্রচুর কমেন্ট পড়েছিল আমার লেখাটিতে এবং অনেকগুলো কমেন্ট ছিল মুসলমানদেরকে ধর্মীয় রক্ষণশীল কিম্বা উদারপন্থি হিসেবে ভাগ করার মনোভাব বা প্রচেষ্ঠার বিরোধীতা করে।

বিস্তারিত»

রহস্যময় মহাবিশ্ব ও চিরন্তন জীবন জিজ্ঞাসা -৭

রহস্যময় মহাবিশ্ব ও চিরন্তন জীবন জিজ্ঞাসা -৭
————————————–ডঃ রমিত আজাদ

অপার রহস্যে ঘেরা আমাদের এই মহাবিশ্ব। আর তার মধ্যে রহস্যময় একটি সত্তা আমরা – ‘মানুষ’। এই দু’য়ের সম্পর্কও কম রহস্যময় নয়। মহাবিশ্বের বিবর্তন বা বিকাশের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ ফলাফল মানুষ, সেই মানুষই আবার গভীর আগ্রহ নিয়ে অধ্যয়ন ও পর্যবেক্ষণ করছে তার চারপাশের মহাবিশ্বটিকে। কি এই মহাবিশ্ব? আমরা কারা? কি সম্পর্ক মহাবিশ্বের সাথে আমাদের অথবা আমাদের সাথে মহাবিশ্বের?

বিস্তারিত»

রক্ত-ইতিহাসের পূর্ব ইতিহাস: দায়ের শিকার তরুণ নবাব স্রাজউদ্দৌলা (ইতিহাস পাঠশালা:বাংলার নবাবী আমল)

১৭৫৭ সালের ২৩ জুন ছিল বাংলার ক্ষমতার ইতিহাসের এক জঘন্য কালো অধ্যায়। পলাশীর আম বাগানে বাংলার শেষ স্বাধীন নবাব স্রাজউদ্দৌলা’র করুণ পরাজয় নিয়তি অবধারিত। ব্যক্তিজীবনে উচ্ছৃঙ্খল, স্বধীণচেতা, কিছুটা অপরিণামদর্শী ও একগুয়ে স্বভাবের হলেও উচ্চাভিলাসি এ দেশপ্রেমিক তরুণ ইংরেজ আগ্রাসনের কড়াল গ্রাস থেকে বাংলাকে মুক্ত করে স্বাধীনভাবেই শাসন করতে চেয়েছিলেন এই বঙ্গদেশকে। কিন্তু ইতিহাসের রক্তের দায় শোধ করতে গিয়েই বড় অসময়ে নিজের জীবন বিপন্ন করতে হয়েছে এই নবাবকে।

বিস্তারিত»