রাধাকথন-৪

সরক্‌তি যায়ে হ্যায় রুখ্‌ সে নকাব
আহিস্তা আহিস্তা
নিকাল্‌তা আ রাহা হ্যায় আফতাব
আহিস্তা আহিস্তা।।

দরোজার ওপারেই
নগরীর ঘরে ফেরা
ত্রিতালের মতো —
সংক্রামক, রঙিন!
অদেখায় এপারে
বেড়ে চলে দিন
বুকে হেঁটে
বিষাদ আসে
বারান্দায়
সরোদে বাজায়
উতল ঝালা..

এমন সময় —
সভয়ে
ধীরপায় এসো কালা
ভুলেও বোলোনা
গোলাপ কিংবা
অন্য তুলনা

বরং আনত হও
পিঠ ছুঁয়ে
অনুনয়
কেবল অনুনয়ে
করো জয়
রাধার এটুকু
প্রণয়

বিস্তারিত»

শুদ্ধতায় আমার ভাষা

শুদ্ধতায় আমার ভাষা
——————

যে বোলে মায়ের আদর, সে বোলে আষাঢ় ভাদর
সে সুরে কান্না গড়া, সেই সুরে হাসা
হৃদ্যতায় আমার ভাষা।

সয়েছে কালের দাহ, তবু ভরেছে আঁধার গাহ
কথার কাহন রচে, সাঁঝ থেকে ঊষা
পুণ্যতায় আমার ভাষা।

ক্ষরণে খুঁজেছি সুখ, তাই জননী ফিরেছে মুখ
হাজার শব্দ — তবু — স্তব্ধতায় নাশা
মৌনতায় আমার ভাষা।

বিস্তারিত»